আমলকী একটি পরিচিত ও সহজলভ্য ভেষজ ফল, যা দীর্ঘদিন ধরে ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। ছোট এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা সৌন্দর্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ত্বকের ব্রণের দাগ দূর করতে আমলকীর রস কার্যকর। নিয়মিত আমলকীর রস মুখে লাগিয়ে নির্দিষ্ট সময় পর ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হয়। মরা ত্বক দূর করতে আমলকীর পেস্ট স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়, যা ত্বককে সজীব ও টানটান রাখতে সহায়তা করে।
চুল পড়া রোধেও আমলকীর ব্যবহার জনপ্রিয়। সেদ্ধ আমলকী চটকে তৈরি পেস্ট চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয়। একই সঙ্গে আমলকীর রস বা আমলকী দিয়ে তৈরি তেল চুলের ঔজ্জ্বল্য বাড়াতে সহায়তা করে।
ঘরোয়াভাবে নারকেল তেলের সঙ্গে আমলকীর পেস্ট জ্বাল দিয়ে তৈরি তেল নিয়মিত ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সিএ/এমআর


