Saturday, March 14, 2026
24.5 C
Dhaka

ছবিই বলে দেবে আপনি মিশুক নাকি একরোখা

টিকটক কনটেন্ট ক্রিয়েটর মিয়া ইলিন সম্প্রতি একটি বিশেষ ছবি শেয়ার করেছেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটিতে প্রথম দর্শনে কেউ একটি ‘পাতা’ দেখতে পাচ্ছেন, আবার কেউ একজোড়া ‘ঠোঁট’। মিয়া ইলিনের মতে, আপনি প্রথমে কী দেখছেন তার ওপর ভিত্তি করে আপনার সামাজিক দক্ষতা ও মানসিক অবস্থা সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।

প্রথমে ‘পাতা’ দেখলে যা বোঝায়

যারা ছবিতে প্রথমে পাতা দেখেন, তাদের সামাজিকভাবে খুব মিশুক বা ‘লাইকঅ্যাবল’ ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধরনের মানুষ সহজেই নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং বন্ধু বানানো তাদের জন্য সহজ।

তবে বিপরীত দিকও আছে। বাইরে থেকে তারা উষ্ণ এবং বিনয়ী মনে হলেও, বাস্তবে মানুষের প্রতি তাদের অবিশ্বাসী মনোভাব থাকতে পারে। অতীতের আঘাত ও বিশ্বাসঘাতকতার কারণে তারা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না। পাশাপাশি, একবার কোনো বিষয়ে মনস্থির করলে তাদের দমাতে কেউ পারবে না।

প্রথমে ‘ঠোঁট’ দেখলে যা বোঝায়

যারা প্রথমে ঠোঁট দেখেন, তারা সংবেদনশীল ও আবেগপ্রবণ প্রকৃতির মানুষ। তারা সমাজের নেতিবাচক দিকগুলো বোঝেন, তবুও অন্যদের ভালো দিকগুলো দেখতে পছন্দ করেন।

মিয়া বলেন, “এ ধরনের মানুষ ছোটখাটো বিষয়ে সাধারণত অন্যদের ছাড় দেন। এটি দুর্বলতার ইঙ্গিত নয়, বরং ঝগড়া বা তর্কে জড়াতে তাদের ভালো লাগে না।” তবে এই ধরনের মানুষ দু-মুখো বা গিবতপ্রিয় ব্যক্তিকে চরম অপছন্দ করেন।

নেটিজেনদের প্রতিক্রিয়া

ভিডিও পোস্টের পর থেকে লক্ষাধিক মানুষ এটি দেখেছেন। অনেকেই মন্তব্য করেছেন, “প্রতিটি কথাই আমার ব্যক্তিত্বের সঙ্গে মিলে গেছে” বা “আপনার ব্যাখ্যা এত নিখুঁত কিভাবে হয়!”

যদিও এই দৃষ্টিভ্রমের পরীক্ষাগুলো বৈজ্ঞানিকভাবে কতটা স্বীকৃত তা নিয়ে বিতর্ক রয়েছে, নেটিজেনদের কাছে এটি নিজের ব্যক্তিত্বের অজানা দিক জানার একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...
spot_img

আরও পড়ুন

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণনার মাঝপথে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায় এক বছর ধরে অচল হয়ে রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান...
spot_img