Saturday, March 7, 2026
25.6 C
Dhaka

রান্নাঘরে শস্য নষ্ট হওয়া ঠেকানোর উপায়

রান্নাঘরে রাখা চাল, ডাল ও মসলা দীর্ঘদিন ঠিকভাবে সংরক্ষণ না করলে সহজেই পোকামাকড়ের আক্রমণ হতে পারে। অনেক সময় বাতাস চলাচল করে এমন পাত্রে রাখার কারণে কিংবা ভেজা হাতে ধরার ফলে আর্দ্রতা ঢুকে শস্য নষ্ট হয়ে যায়। ফলে স্বাদ ও পুষ্টিগুণ কমে যাওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো রাখতে হলে প্রথমেই পরিষ্কার ও শুকনো পাত্রে সংরক্ষণ করা জরুরি। এয়ারটাইট প্লাস্টিক বা কাচের পাত্র ব্যবহার করলে বাতাস ঢোকার সুযোগ কম থাকে এবং পোকামাকড়ের বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। পাত্রের ঢাকনা ভালোভাবে বন্ধ না থাকলে ভেতরে বাতাস প্রবেশ করে আর্দ্রতা তৈরি হতে পারে, যা শস্য নষ্ট হওয়ার অন্যতম কারণ।

চাল বা ডাল ভেজা হাতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। ভেজা হাতে ধরলে শস্যের ভেতরে আর্দ্রতা জমে পোকা ধরার আশঙ্কা বাড়ে। এতে সংক্রমিত খাদ্য গ্রহণের ঝুঁকিও তৈরি হতে পারে।

প্রাকৃতিক উপায়ে সুরক্ষার জন্য কৌটার ভেতরে কয়েকটি নিমপাতা রাখা যেতে পারে। নিমপাতার গন্ধ পোকামাকড় দূরে রাখতে সহায়তা করে। চাল দীর্ঘদিন ভালো রাখতে শুকনো পুদিনা পাতা বা শুকনো করলার খোসা মিশিয়ে রাখলেও উপকার পাওয়া যায়।

এ ছাড়া সংরক্ষণের ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা দরকার। ১৫ দিন পরপর শস্য পরীক্ষা করলে শুরুতেই সমস্যা শনাক্ত করা সম্ভব হয়। নিয়ম মেনে সংরক্ষণ করলে দীর্ঘদিন চাল ও ডাল নিরাপদ রাখা যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পরিমিত ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রসঙ্গ উঠলেই অনেকের পছন্দের তালিকায় থাকে ড্রাই...

হোয়াটসঅ্যাপের তথ্য নীতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

ভারতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ব্যবহারকারীর গোপনীয়তা এবং বড় প্রযুক্তি...

রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর

ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যগুলোর একটি। অনেকের কাছে ভাত...

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত...

ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যায়

রোজা অবস্থায় চিকিৎসাজনিত প্রয়োজনে ইনজেকশন বা ইনসুলিন নেওয়া যাবে...

৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করছে ফেসবুক

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রযুক্তিগত অবকাঠামো ক্রমেই...

ইফতারে তান্দুরি চিকেন কাটলেটের সহজ রেসিপি

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের টেবিলে...

মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার তেল উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট...

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ফ্লাইট চলাচলে বড় প্রভাব

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে...

এমডব্লিউসি ২০২৬ এআই ও ভাঁজ ফোনের নতুন দিগন্ত

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় আয়োজন...

রমজানে মিথ্যা বর্জনের গুরুত্ব

রমজান মাস আত্মসংযম, সততা ও নৈতিকতার শিক্ষা দেয়। ইসলামে...

ভুল করে আগে ইফতার করলে কী করতে হবে

রমজানে রোজা পালনের সময় অনেকের মনে প্রশ্ন জাগে—ভুল করে...

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা, ভিডিও ভাইরাল

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের...

ইফতারের টেবিলে দুধ-বাদামের শরবত

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে শরীরকে...
spot_img

আরও পড়ুন

পরিমিত ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রসঙ্গ উঠলেই অনেকের পছন্দের তালিকায় থাকে ড্রাই ফ্রুটস। বাদাম, কিশমিশ, খেজুরসহ বিভিন্ন শুকনো ফলকে অনেকেই পুষ্টিকর নাস্তা হিসেবে নিয়মিত খেয়ে থাকেন। তবে...

হোয়াটসঅ্যাপের তথ্য নীতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

ভারতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ব্যবহারকারীর গোপনীয়তা এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসায়িক নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ এক আইনি লড়াই চলছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় মেসেজিং...

রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর

ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যগুলোর একটি। অনেকের কাছে ভাত ছাড়া খাবারের টেবিল যেন অসম্পূর্ণ মনে হয়। অনেকেই দিনে দুই বা তিন বেলা ভাত খেতে...

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের আসাম রাজ্যের কারবি আংলং জেলায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০...
spot_img