Tuesday, March 3, 2026
24 C
Dhaka

গোলাপের কাপে সুগন্ধি স্বাস্থ্যের ছোঁয়া

বদরুল ইসলাম (বরগুনা)

গোলাপের পাঁপড়িতে ভাসে সুস্থ জীবনের সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্য ও আরোগ্যের অপূর্ব মিশেল গোলাপ। শুধু উপহার বা সাজসজ্জায় নয়, গোলাপের পাঁপড়ি এখন চায়ের কাপে এনে দিচ্ছে স্বাস্থ্যের নতুন সম্ভাবনা। গোলাপের চা আজকের হেলথ কনশাস মানুষের কাছে হয়ে উঠেছে এক অনন্য পানীয়।

কী এই গোলাপের চা?

গোলাপের চা মূলত শুকনো গোলাপের পাঁপড়ি দিয়ে তৈরি একটি ভেষজ পানীয়। এতে ক্যাফেইন নেই, ফলে এটি নেশা সৃষ্টি করে না, বরং স্বস্তিদায়ক এবং পেটের জন্য আরামদায়ক একটি চা। সাধারণত ডামাস্ক, চায়নিজ বা দেশি গোলাপ ব্যবহার করা হয় এই চায়ের জন্য।

গোলাপ ফুলের চা, ছবি : সংগৃহীত

উপকারিতা একনজরে

১. হজমে সহায়ক:
গোলাপের চা পেট ফাঁপা, গ্যাস্ট্রিক ও হজম সমস্যা দূর করে। এটি পাচনতন্ত্রে সহায়ক হিসেবে কাজ করে।

২. মানসিক প্রশান্তি:
গোলাপের চায়ের সুগন্ধি ও উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি ঘুমের আগে পান করলে ভালো ঘুম হয়।

৩. ত্বকের যত্ন:
অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ গোলাপের চা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

৪. পিরিয়ডজনিত ব্যথা হ্রাস:
নারীদের মাসিকের সময় ব্যথা বা অস্বস্তি কমাতে গোলাপের চা উপকারী।

৫. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:
ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তৈরির পদ্ধতি

উপকরণ:

শুকনো গোলাপের পাঁপড়ি ১-২ চা চামচ

গরম পানি ১ কাপ

মধু বা লেবুর রস (ঐচ্ছিক)

পদ্ধতি:
১. গরম পানিতে গোলাপের পাঁপড়ি দিন।
২. ৫-৭ মিনিট ঢেকে রাখুন।
৩. ছেঁকে মধু বা লেবু মিশিয়ে পরিবেশন করুন।

সতর্কতা

অতিরিক্ত খেলে পেট খারাপ বা অ্যালার্জি হতে পারে।

যাদের ফুল বা পরাগে অ্যালার্জি আছে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো।

গর্ভবতী বা ডায়াবেটিস রোগীরা বিশেষ সতর্কতায় খাবেন।

চায়ের কাপেই প্রকৃতির স্পর্শ

গোলাপের চা এখন শুধুমাত্র একটি পানীয় নয়, এটি স্বাস্থ্য সচেতন, প্রকৃতিপ্রেমী ও ভিন্ন স্বাদের অনুসন্ধানী মানুষের কাছে একটি ‘লাইফস্টাইল স্টেটমেন্ট’। ভেজালমুক্ত, অর্গানিক গোলাপ সংগ্রহ করে বাড়িতেও সহজেই তৈরি করা যায় এই চা।

চায়ের কাপে যদি সুগন্ধি গোলাপ ভাসে, তবে তা শুধু রুচির নয়, রুচিবোধেরও প্রকাশ। আর যখন সেই সুগন্ধ শরীর ও মনকে সুস্থ করে তোলে, তখন তা হয়ে ওঠে প্রকৃতি ও আধুনিকতার মেলবন্ধন।

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img