Wednesday, March 4, 2026
22.7 C
Dhaka

মা বেঁচে থাকলে হয়ত অনেক খুশি হতেন

নাট্যশিল্পী ও আলোচিত মডেল অভিনেত্রী ও উপস্থাপিকা মিষ্টি মারিয়া সম্প্রতি মুখোমুখি হন চ্যানেল আগামী’র। চ্যানেল আগামী’র স্টাফ রিপোর্টার শাকিলুর রহমানের সাক্ষাৎকারে ছোটবেলা, তাঁর জীবনের কথা ও অভিনয় নিয়ে অনেক কথা হয়।
চ্যানেল আগামীঃ কেমন আছেন?
মিষ্টি মারিয়াঃ ভালো আছি, আপনি কেমন আছেন?
চ্যানেল আগামীঃ জ্বি ভালো। একেবারে ছোট করে অভিনেত্রী হওয়ার গল্পটা যদি বলেন?
মিস্টি মারিয়াঃ প্রথম দিকে নিজ এলাকা কুমিল্লার দাউদকান্দিতে অভিনয় চর্চা শুরু করি। শুরুটা হয় মঞ্চে। আমার ছোটবেলা থেকেই বাসনা ছিল টেলিভিশন নাটকে অভিনয় করার। এক অনুৃষ্ঠানে পরিচয় হয় নাট্য পরিচালক দীপু হাজরার সঙ্গে। তিনিই আমাকে প্রথম অভিনয়ের সুযোগ করে দেন। তার পরিচালিত টেলিফিল্ম ‘ব্যাড-লাক’, ধারাবাহিক নাটক ‘রোজাদার’, ‘থ্রি কমরেডস’ ইত্যাদিতে। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ডাক মেলে সালাউদ্দিন লাভলুর ধারাবাহিক ‘খড়কুটা’ নাটকের একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য। লাভলু স্যার নাটকে কাজ করা এটা আমার কাছে স্বপ্নের মতো। নতুন হিসেবেও তার নাটকে আমাকে সুযোগ করে দিয়েছিল এটা আমার জন্য বড় পাওয়া। তার নাটকে আমাকে অভিনয়ের সুযোগ করে দেয়ায় আমি কৃতজ্ঞ। এই ভাবে শুরু হয় আমার অভিনেত্রী হওয়ার গল্প।
চ্যানেল আগামীঃ আপনি বর্তমানে কোন কোন ধারাবাহিক নাটকে কাজ করছেন?
মিষ্টি মারিয়াঃ মাসুদ সেজানের পরিচালনায় বাংলাভিশনের ‘চলিতেছে সার্কাস’, সালাউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রুপর পাখি ফরিদুল হাসানের কমেডিয়ান ৪২০,ডি এ তায়েব এর এটিএন বাংলার ডিবি’ লেডি গোয়েন্দা আরো অনেক নাটকে অভিনয় করছি।
চ্যানেল আগামীঃ আপনি অভিনয়ের পাশাপাশি কি কি করেন?
মিষ্টি মারিয়াঃ আমি অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসাবে কাজ করে থাকি। এন মোহাম্মদ চেয়ার ,লেজার চেইন ,আরএফএল চপিং বোর্ড,আর এফ এল ক্লিনার, আর এফ এল কিডস চেয়ার, যমুনা ব্যাংক এটিএম বুথ ৭০০ এর বেশি ছবি বাংলাদেশ জুড়ে। গ্রীন লাইন স্লিপার এসি কোচ, রক্মি পেইন্টের বিজ্ঞাপন সহ দেশের বিভিন্ন স্থানে বহু বিল বোর্ডে লাগানো হয়েছে। নিজের শখেই মাঝে মধ্যে পোজ দেই ফ্যাশন মডেল হিসেবে বিভিন্ন হাউজের পোশাক পরে কিংবা বিশেষ দিনের বিশেষ আয়োজনে পত্রিকার পাতায় থাকি।
চ্যানেল আগামীঃ আপনার উল্লেখযোগ্য কোনো পুরস্কার কথা বলেন?
মিষ্টি মারিয়াঃ আমি অভিনয় করছি। বেশি সময় না হলেও কাজের স্বীকৃতিস্বরূপ ধারাবাহিক ‘খড়কুটা’ নাটকে অভিনয়ের জন্য “ধ্রুব মিউজিক স্টেশন বাবিসাস এ্যাওয়ার্ড ২০১৫”র আলোচিত অভিনেত্রীর পুরস্কার পায়। এটি আমার জীবনে প্রথম পাওয়া কোন পুরস্কার। খুবই ভাল লাগে। এই প্রাপ্তিতে মনে করিয়ে দিচ্ছে ভবিষ্যতে আরও ভাল কিছু করবার। ধন্যবাদ জানাই বাবিসাস কর্তৃপক্ষকে বিশেষ করে আবুল হোসেন মজুমদার ভাই ও ধ্রুব গুহ দাদাকে যাদের কারণে আজ আমি কাজের স্বীকৃতি পেলাম। ধন্যবাদ জানাই ‘খড়কুটা’র পুরো টিমকে। ধন্যবাদ আমার দর্শকদের, যাদের ভালবাসায় আজ আমি মিষ্টি মারিয়া হতে পেরেছি।
চ্যানেল আগামীঃ আপনার কি কি অভিজ্ঞতা আছে বলে আপনি মনে করেন?
মিষ্টি মারিয়াঃ আমি খুবি সাধারণ মানুষ। আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনের পথচলা। একাধারে নাচ, নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করার একটু অভিজ্ঞতা আছে। সঙ্গীত ও নৃত্যচর্চাও করি। এছাড়া উপস্থাপনার ও অভিজ্ঞতা রয়েছে। সমান ভাবে চালিয়ে যাচ্ছি সাংস্কৃতিক চর্চাও।
চ্যানেল আগামীঃ আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
মিষ্টি মারিয়াঃ আমি প্রতিষ্ঠিত শিল্পী হয়ে কাজ করতে চাই সেটি যে মাধ্যমেই হোক, আর সবার জীবনেই বড় পর্দায় কাজ করার দুর্বলতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। ভাল চরিত্র ও সুযোগ এলে অবশ্যই আমি চলচ্চিত্রে অভিনয় করব। নাচের প্রতিও আমার রয়েছে সমান দুর্বলতা। আবারও নাচতে ইচ্ছে করে, সময় পেলে আবারও নাচতে চাই।
চ্যানেল আগামীঃ অভিনয়ের জন্য পরিবার থেকে কোনো বাধাঁ পেয়েছেন?
মিষ্টি মারিয়াঃ আমি দাউদকান্দি থানার মধ্যে অনেকবার নাচেফাস্ট হয়েছি । আমার বাবা এই গুলো পছন্দ করত না। আমার বাবার কথা, মেয়ে একটু লেখাপড়া করাব আর বিয়ে দিয়ে দিব। আর আমার মা বলত, লেখাপড়া করাব আর ও যা করতে চায় তাই করাব। এ নিয়ে দেখেছি দুজনের মধ্যে অনেক দন্দ। আসলে আম্মুর জন্যই এই পযর্ন্ত আসা। প্রথমে যে সময় নাটকে অফার আসে তখন পরিবার থেকে নাটক করতে দিবে না, অনেক কষ্ট করে আমার বড় আপুকে বলে রাজি করাই। কোনো কাজে যাওয়ার আগে সাধারণত সবাই মা বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করে যায় কিন্তু আমি কখনো করতে পারিনি। কোনো প্রতিযোগিতায় গেলে লুকিয়ে যেতে হত। আমি স্কুলের বইয়ের মধ্যে লুকিয়ে কাপড় ,মেকআপ নিয়ে যেতাম। এই ভাবে আমি প্রতিযোগিতা অংশ গ্রহণ করলাম। এখন এসব অনেক মিস করি যখন দেখি কারো বাবা বা মা এসে আমাকে বলে ম্যডাম আমার মেয়ের জন্য গানের স্যার রেখেছি কিন্তু শিখতে চায়না । আমি প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করার ১৫ দিন পর পুরষ্কার দিত তখন আমার পরিবারের সবাই জানতো। আমি যখন ৮ম শ্রেণীতে পড়ি তখন একটি বিতর্ক প্রতিযোগিতার জন্য বসে লিখছিলাম বিতর্কে টপিক ছিল গ্রাম ভালো না শহর ভালো । তার তিন-চার দিন পর আমার পরিক্ষা তাই আমার মা এসে সব ছিড়ে ফেলে। আমি অনেক কষ্ট করে লেখে ছিলাম। পরে রাতে কান্না করতে করতে ঘুমিয়ে পরি। আমার ইচ্ছা ছিল তাই হয়ত বিতর্ক প্রতিযোগিতা আমি ফাস্ট হয়েছিলাম । পরে আমার মা আমাকে জরিয়ে ধরে কান্নাকরতে করতে বলে আমি আর কিছুতে বাধা দিব না। সত্য বলেছিলেন আমার মা বাধা দেননি ,কিন্তু চলে গেছেন অনেক দুরে । আজ মা বেঁচে থাকলে হয়ত অনেক খুশি হতেন। দোয়া ছাড়া কারো কাছে কিছু চাওয়ার নেই আমার। সবাই আমার জন্য দোয়া করবেন ।
চ্যানেল আগামীঃ চ্যানেল আগামীকে সময় দেওয়া জন্য অনেক ধন্যবাদ।
মিষ্টি মারিয়াঃ আপনাকে ও চ্যানেল আমাগীকে অনেক ধন্যবাদ।
spot_img

আরও পড়ুন

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ, তদন্তে নেমেছে প্রশাসন

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ...
spot_img

আরও পড়ুন

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কেন এক দিনে ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় ৬০...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া বৈধ। তবে বিভিন্ন ঘড়ির সামান্য পার্থক্য বিবেচনায় সতর্কতামূলক দুই-তিন মিনিট পরে আজান দেওয়া হয়ে থাকে।...
spot_img