Friday, March 20, 2026
24 C
Dhaka

শুরুটা রোমান্টিক হলেও শেষ ছিল অনাকাঙ্ক্ষিত

তানভীর ইবনে করবিরঃ

একমাত্র টিউশনিটা হারিয়ে বন্ধুর কাছে বুদ্ধি চেয়েছিল তন্ময়। বন্ধু মজার ছলে বলেছিল “যা ছিনতাই কর”। এটাই পছন্দ হলো তন্ময়ের। রান্না ঘর থেকে একটি ছুড়ি নিয়ে বেড়িয়ে পরল ছিনতাই করতে। সবাই কে দিয়ে কি আর সব কিছু হয়? তন্ময় ভয়ে ভয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সিফাতের রিকশা রুখে দাঁড়ালো।

ছিনতাইকারী তো টাকাপয়সা, মোবাইল-ফোন কিছুই চাই না। কি চাই এই ছিনতাইকারী? এতো দেখি চাকরি চাই! অন্যরকম ছিনতাইকারী। শিক্ষিত বেকার চাকরি ছিনতাইকারী। ব্যাপার টা একটু হাস্যকর না?

বলছিলাম ‘মেয়েটার ছেলেটা’ নাটকের শুরুর গল্প। বাংলা নববর্ষ উপলক্ষে জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ অনলাইন প্লাটফর্ম ইউটিউবের জন্য নির্মাণ করেছেন নাটক ‘মেয়েটার ছেলেটা’। নাটকের তন্ময় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। আর তার সাথে সিফাত চরিত্রে জুটি মিলিছেন জনপ্রিয় আরেক অভিনেত্রী সাফা কবির।

মধ্যবিত্ত পরিবারের সন্তান তন্মম। ছোট বেলায় বাবা কে হাড়িয়েছে সে। মা কে নিয়েই ছোট থেকেই সংগ্রামের পথ চলা। আর গল্পের শুরুটা তো প্রথমেই বলেছি। তন্ময় কি চাকরি ছিনতাই করতে পেরেছিল?

এই প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা বান্নাহ। চাকরি ছিনতাই করতে ব্যর্থ তন্ময়! ঘটনা ক্রমে যার থেকে চাকরি ছিনতাই করতে গিয়েছিল তার সাথেই দেখা। আর তার ছোট ভাইয়ের টিউশনি করানো শুরু করল সে।

টিউশনির ফাঁকেফাঁকে সিফাতের সাথে গল্প আর চায়ের আড্ডাটা ভালই চলছিল। এখান থেকেই শুরু, দুজনে একে অপরের প্রতি ভাল লাগা থেকেই ভালসাবার পরিণয়। ভালবাসার কথাটা সিফাত আগে বললেও তন্ময়ও সিফাত কে ভালবাসত। এরপর শুরু হয় ভালবাসা পথচলা।

তবে তাদের ভালবাসাতে কাঁটা হয়ে দাঁড়ালো সিফাতের বাবা। অদ্ভুত শর্ত জুড়ে দেয় সিফাতের বাবা। তারপর? তারপর সিফাতের বাবা তার বিয়ে ঠিক করে অন্য একজনের সাথে। শেষ পর্যন্ত কার সাথে বিয়ে হয়েছিল সিফাতের? আদৌ বিয়ে হয়েছিল তো?

এই উত্তরটাও দিয়েছেন নির্মাতা। বিয়ের রাতে সিফাত কে নিয়ে পালালেও শেষ রক্ষাটা আর হয় নি। কি এমন হয়েছিল সেই রাতে? তৃষ্ণার্ত সিফাতের জন্য পানি আনতে যাচ্ছিল তন্ময়। তবে পানি নিয়ে তন্ময় আর ফিরতে পারে নি সিফাতের কাছে।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রকি খান, রত্না খান, সিয়াম নাসির, শিল্পি সরকার অপু, সাদমান সারার জায়ান।

গল্পটিতে নির্মাতা বান্নাহ মধ্যবিত্তের ভালবাসার চিত্র তুলে ধরেছেন। গেল সময়ের আলোচিত নাটক ‘বড়ছেলে’ তে যেমন মধ্যবিত্তের জয়গান গেয়েছেন ‘মেয়েটার ছেলেটা’ তেও এমনটাই দেখা গেছে।

সামাজিক যোগাযোগ ম্যাধমের ব্যাপক সাড়া ফেলেছে ‘মেয়েটার ছেলেটা’। নাটকটি ওজন এন্টারটেইনমেন্ট নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। টানা তিনদিন বাংলাদেশে ইউটিউব শীর্ষে ছিল নাটকটি। নাটকটি মুক্তির সময় তেমন আলোচিত না হলেও বর্তমানে এটি বহুলালোচিত।

গল্পের শুরুটা ছিল বেশ রোমান্টিক। মাঝের দিকে নির্মাতা তুলে ধরেছেন মধ্যবিত্তের ভালবাসা। একদিনে যেমন সংসার চালানোর চিন্তা অপর দিয়ে ভালবাসার মানুষটিকে আপন করে পাওয়ার ভাবনা। তবে শেষটা ছিল মর্মস্পর্শী। ভালবাসার মানুষটিকে পেয়েও হারালো সিফাত। তবে এবার হারালো সারাজীবনের জন্য।

spot_img

আরও পড়ুন

সীমিত উৎপাদনের ফোনে আগ্রহ, কিন্তু টেকেনি বাজারে

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি...

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের...

ঘরে তৈরি স্বাস্থ্যকর ওটস কাটলেট

পুষ্টিকর ও সুস্বাদু নাশতা হিসেবে ওটস ও সবজি দিয়ে...

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ...

সময়ের মূল্যায়নে রমজানের শিক্ষা

রমজান মাসের শেষ সময়কে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা...

রমজানে মা-বাবার খেদমতে বাড়তি গুরুত্ব

পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও নেক আমলের মাস হিসেবে...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল হালিম

ঘরোয়া উপায়ে পুষ্টিকর ও সুস্বাদু হালিম তৈরি করা যায়...

জামায়াতের রাজশাহী মহানগর কমিটি চাঁদাবাজি অস্বীকার

রাজশাহীতে মোটরসাইকেল বেচাকেনাকে কেন্দ্র করে জামায়াতের নেতা ও তাঁর...

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে...

পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রী আহত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী...

শরীয়তপুরে শতবর্ষ ধরে মসজিদে ইফতারের আয়োজন

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট জামে মসজিদে ১১৯ বছর ধরে...

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, দুইজনের মৃত্যু

চট্টগ্রাম চট্টগ্রাম নগরের টেরিবাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে...

শপিং ব্যাগ নিয়েও বাড়ছে ক্রেতা-বিক্রেতা দ্বন্দ্ব

ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন আউটলেটগুলোতে এখন ক্রেতাদের...
spot_img

আরও পড়ুন

সীমিত উৎপাদনের ফোনে আগ্রহ, কিন্তু টেকেনি বাজারে

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিশেষ এই মডেলটি...

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের আনন্দকে সবার জন্য সমানভাবে উপভোগ্য করে তোলে। এটি ধনী-গরিবের ব্যবধান কমিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা...

ঘরে তৈরি স্বাস্থ্যকর ওটস কাটলেট

পুষ্টিকর ও সুস্বাদু নাশতা হিসেবে ওটস ও সবজি দিয়ে তৈরি কাটলেট ঘরে বসেই সহজে বানানো যায়। স্বাস্থ্যসম্মত এই খাবারটি শিশু থেকে বড় সবাই উপভোগ...

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে সফলভাবে ছোলা উৎপাদন সম্ভব...
spot_img