Monday, March 23, 2026
21 C
Dhaka

শুভ জন্মদিন তারেক মাসুদ

-সাবা সিদ্দিকা সুপ্ত

মাটির ময়না; এই ইতিহাসমন্ডিত চলচিত্রের কথা শুনলে এক বাক্যেই যার নাম মনে পড়ে তিনি হলেন কালজয়ী চলচিত্র নির্মাতা তারেক মাসুদ। আলোকচিত্র ও চলচিত্রে তাঁর অসামান্য অবদান এবং নিপুণতা বাংলাদেশের শিল্পজগতে এক অসাধারণ ঐতিহাসিক ভূমিকা রেখেছে।
তারেক মাসুদ তৎকালীন পূর্ব পাকিস্তানের ফরিদপুর জেলায় ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম নুরুন নাহার মাসুদ এবং বাবার নাম মশিউর রহমান মাসুন। ফরিদপুরের ভাঙা ঈদগাহ মাদ্রাসায় তাঁর প্রাথমিক পড়াশোনার চৌকাঠের সূচনা ঘটে। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি উচ্চমাধ্যমিক শিক্ষা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ছ’মাস চালিয়ে যাবার পর নটরডেম কলেজে পুনরায় লেখাপড়া শুরু করেন। পরপবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে তিনি স্নাতকোত্তর অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় থেকেই বাংলাদেশ চলচিত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তখন থেকেই আলোকচিত্র গ্রহণের চর্চা করেছেন। ১৯৮২ সালে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ থেকে ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স শেষ করে তিনি দেশের বিভিন্ন বিখ্যাত ব্যক্তির জীবনীর ওপর ডকুমেন্টারি চলচিত্র নির্মাণ করেন যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সারা ফেলে।
২০০২ সালে তারেক মাসুদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচিত্র “মাটির ময়না” মুক্তি পায়। চলচিত্রটি ‘কান’ উৎসবে প্রদর্শিত হলে উভয় দেশে এটি নানা পুরস্কার অর্জন করে। তাঁর প্রথম সল্পদৈর্ঘ্য চলচিত্র ‘সোনার বেড়ি’ (১৯৮৫) এবং প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচিত্র ‘রানওয়ে’ মুক্তি পায় ২০১০ সালে। চলচিত্র জগতে তাঁর অসামান্য অবদানের কারণে বাংলাদেশ সরকার তাঁকে ২০১২ সালে ‘একুশে পদক’ প্রদান করে।
তাঁ স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং এক পুত্র ‘বিংহাম পুত্রা মাসুদ নিসাদ’।
‘কাগজের ফুল’ নামক একটি চলচিত্রের শ্যূটিং এর লোকেশন দেখে ফিরে আসার পথে বিপরীত দিক থেকে আসা এক মাইক্রোবাসের ধাক্কায় তারেক মাসুদ, মিশুক মুনীর সহ আরো তিনজন নিহত হন। তাঁর দেহত্যাগের মাধ্যমে সমাপ্তি ঘটেছে এদেশের উজ্জ্বল চলচিত্র অঙ্গণের। তাঁর জন্মদিবসকে কেন্দ্র করে প্রতিবছর আলোকচিত্র প্রদর্শন এবং বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়।

spot_img

আরও পড়ুন

হাজার বছরের পুরোনো বসতি এখনো দাঁড়িয়ে পৃথিবীর বুকে

হাজার হাজার বছর আগে মানুষের প্রধান চাহিদাগুলোর একটি ছিল...

ডিজিটাল করের চাপে ইউরোপে বিজ্ঞাপনে বাড়তি খরচ

ডিজিটাল সেবা করের বাড়তি চাপ সামাল দিতে বিজ্ঞাপনদাতাদের কাছ...

সহমর্মিতার মাধ্যমে দারিদ্র্য দূর করার উপায়

ইসলামি সমাজব্যবস্থায় জাকাত ও সদকা সামাজিক ভারসাম্য বজায় রাখার...

বসার ঘর সাজাতে সহজ কিন্তু কার্যকর কিছু উপায়

আধুনিক নগর জীবনে বাসস্থানের পরিধি ছোট হলেও সঠিক অন্দরসজ্জার...

এআই খাতে জোর, কর্মী কমানোর পথে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান...

ঈদের পর হজম সমস্যা দূর করতে করণীয়

এক মাসের সংযমের পর ঈদের সময় ভারী খাবার গ্রহণে...

নারী অধিকার বিষয়ে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নারীর অধিকার, মর্যাদা ও...

টিকটক চুক্তিতে বড় অঙ্কের অর্থ পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনকে ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের...

উৎসবের দিনে হঠাৎ উচ্চ রক্তচাপ, কীভাবে সামলাবেন

ঈদ উৎসবের আনন্দ ও ব্যস্ততার মাঝেই অনেকের শরীরে হঠাৎ...

শিশু সুরক্ষায় প্রযুক্তি কোম্পানির ওপর বাড়ছে চাপ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর...

রাতের আঁধারে কেটে দেওয়া হলো কলাবাগান

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের কলাবাগান...

ব্রাউজারেই ওয়েবসাইট বানানোর সুযোগ দিল ওয়ার্ডপ্রেস

ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন...

গান-বাদ্যে আসক্তির ক্ষতিকর দিক

ইসলামে শর্তসাপেক্ষে সংগীতচর্চার কিছু সুযোগ থাকলেও গান-বাদ্যে অতিরিক্ত আসক্তিকে...

অল্প পরিশ্রমে ব্যাচেলরদের ঘর থাকবে পরিপাটি

কর্মব্যস্ত দিনের শেষে নিজের ঘরে ফিরে স্বস্তি পেতে চাইলে...
spot_img

আরও পড়ুন

হাজার বছরের পুরোনো বসতি এখনো দাঁড়িয়ে পৃথিবীর বুকে

হাজার হাজার বছর আগে মানুষের প্রধান চাহিদাগুলোর একটি ছিল নিরাপদ আশ্রয়। সময়ের প্রবাহে সেই প্রাচীন বসতিগুলোর অনেকই হারিয়ে গেলেও পৃথিবীর নানা প্রান্তে এখনো টিকে...

ডিজিটাল করের চাপে ইউরোপে বিজ্ঞাপনে বাড়তি খরচ

ডিজিটাল সেবা করের বাড়তি চাপ সামাল দিতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট Meta। ইউরোপের বিভিন্ন দেশে আরোপিত ডিজিটাল করের...

সহমর্মিতার মাধ্যমে দারিদ্র্য দূর করার উপায়

ইসলামি সমাজব্যবস্থায় জাকাত ও সদকা সামাজিক ভারসাম্য বজায় রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। দান শুধু অর্থ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রহীতার প্রকৃত...

বসার ঘর সাজাতে সহজ কিন্তু কার্যকর কিছু উপায়

আধুনিক নগর জীবনে বাসস্থানের পরিধি ছোট হলেও সঠিক অন্দরসজ্জার মাধ্যমে একটি বসার ঘরকেও আরামদায়ক ও আকর্ষণীয় করে তোলা সম্ভব। নান্দনিকতা ও স্বস্তির সমন্বয় ঘটিয়ে...
spot_img