Saturday, February 7, 2026
16 C
Dhaka

শোক দিবস না প্রচারণা দিবস

শোক দিবস না প্রচারণা দিবস

পনেরই আগস্ট বাঙালি জাতির জন্য শোক পালনের দিন হলেও হাল আমলে তা প্রচারণা দিবস ছাড়া অন্য কিছু মনে করা বেশ দুঃসাধ্য ব্যাপারই বটে। শোক দিবসের অন্তত এক সপ্তাহ আগে থেকে দেয়ালে দেয়ালে ছেয়ে যায় কাঁদো বাঙালি কাঁদো লেখা পোস্টার, যার কোণায় জাতির জনকের রক্তমাখা ছবি ছাপা থাকলেও সিংহভাগটা জুড়েই থাকে এলাকার ছোট থেকে বড়, উঁচু থেকে নিচু সব নেতা আর সেবকদের নাম ঠিকুজি কুষ্ঠি। এসব পোস্টার দেখে বোঝা দায়, এ কী আদৌ শোক প্রকাশ করে ছাপানো পোস্টার নাকি নাম আর দলের প্রতি আনুগত্য প্রকাশের বাহানামাত্র !

ব্যাপারটা এতটুকুতেই সীমাবদ্ধ থাকলেও হতো। কিন্তু, পনেরই আগস্ট সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে বাজানো শুরু হয় সাতই মার্চের ভাষণ আর বেদনাভরা গান, চলে বারোটা অব্দি। তারপর নেতাদের মনে সন্তুষ্টি জাগে, হ্যা বেশ, অনেক হয়েছে শোক পালন, এবার শোককে শক্তিতে পরিণত করা যাক। সেই শক্তির বহিঃপ্রকাশ দেখা যায় এলাকা কাঁপিয়ে বাজানো কালা চশমা আর ব্রেকআপ সং এ। বাহ, কী অসাধারণ শোক পালন !
না, শোক পালনের পালা শেষ হয়নি এখনো। দুপুরের খানিক আগে গলির মুখে বিশাল সাইজের হাড়ি পাতিল চাপিয়ে শুরু হয় আলুর বিরিয়ানি রান্না। বিকেলে সেই রান্না শেষ হলে প্যাকেট হয়ে তা পৌঁছে যায় নেতাদের বাড়ি। বারে, সাোদিন শোক পালন করে ক্লান্ত নেতাদের ক্ষুধা পায়না বুঝি !
আর কত অরাজকতা দেখবে বাংলাদেশ ? শোক দিবস পালনের নামে এই যে কাড়ি কাড়ি টাকা জলান্জলি দেয়া হয়, এই টাকায় কি মালিবাগ মৌচাক রাস্তাটা মেরামত করা যেতনা ? এই টাকায় কি একশোটা গরিব পরিবারে চাল কিনে দেয়া যেতনা ? পঞ্চাশটা সেলাই মেশিন কি পেতে পারতেন না অসহায় মহিলারা ?

যার মৃত্যুতে শোক দিবস পালন করছেন, তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে একটু কি অবদান রাখা যায়না, নেতারা ?
লেখা:ফাতিহা অরমিন নাসের
spot_img

আরও পড়ুন

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে...

পাবলিক ওয়াইফাই কতটা নিরাপদ

ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বাড়ির...

ইব্রাহিমি মসজিদে আজান বাধাগ্রস্ত

চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে...

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর...

প্লাজমা ইঞ্জিনে বদলাতে পারে মহাকাশ বিজ্ঞান

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে রাশিয়া।...

উমরার সফরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

উমরার সফরে মক্কা ও মদিনায় অবস্থানকালে নানা অভিজ্ঞতার মুখোমুখি...

নওগাঁ-৫: জামায়াতের নির্বাচনী ক্যাম্পে আগুন, দোষী আটক

নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন...

ফটিকছড়িতে বোখারি শরিফ খতম শেষে হেফাজতের কঠোর মন্তব্য

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মুসলমানদের জন্য জামায়াতে...

বোদা উপজেলায় নিখোঁজ কলেজছাত্রী পুকুর থেকে উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বাড়ির...

শহীদ হাদির হত্যার দ্রুত, নিরপেক্ষ বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

ইনোভেড ২০২৬: দেশের ব্যবসায়িক শিক্ষায় নতুন দিগন্ত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যবসায়িক শিক্ষায় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক...

তাসনিম জারা ভোটারদের কাছে ফুটবল মার্কা ও ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম...

পরিবেশবান্ধব উন্নয়ন ও কৃষি নিরাপত্তায় জোর আইপিডির ইশতেহারে

শিক্ষা, কর্মসংস্থান, নগর উন্নয়নসহ মোট ১০টি খাতে অগ্রাধিকার দিয়ে...

ইনকিলাব মঞ্চের কর্মসূচি: সংঘর্ষ নিয়ে সরকারের ব্যাখ্যা

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব...
spot_img

আরও পড়ুন

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে চর্বি জমে যাওয়ার ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হলে বুকে ব্যথা, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের...

পাবলিক ওয়াইফাই কতটা নিরাপদ

ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বাড়ির বাইরে বের হলে অনেকেই ক্যাফে, হোটেল, শপিং মল কিংবা বিমানবন্দরের ফ্রি বা পাবলিক ওয়াইফাই ব্যবহার...

ইব্রাহিমি মসজিদে আজান বাধাগ্রস্ত

চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা ও বাধা বেড়েছে। ফিলিস্তিনের ওয়াক্ফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের...

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে খালি পেটে বা খাবারের ৩০ মিনিট আগে ও পরে...
spot_img