Saturday, February 7, 2026
16 C
Dhaka

নটি কে কিন্তু চলছেই!

-জুবায়ের ইবনে কামাল

সিনেমা নিয়ে তো কত কথাই মানুষ বলে। তারচেয়ে বরং নটি শব্দটা নিয়ে একটা জোকস বলা যাক। এক ভদ্রলোকের নাম নটি। ইংরেজিতে বানান হয় notty। তো ঘটনাচক্রে ভদ্রলোক একদিন গিয়ে উপস্থিত হলো ইতালিতে। হাতে তার বেঙ্গলি লাঠি। তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে একজন স্মার্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সে দেখতে যেমন স্মার্ট কাজেও স্মার্ট। তাই সে মিস্টার নটির নাম শুদ্ধ ইংরেজিতে লিখে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে। সেই প্ল্যাকার্ড দেখেই তো বাংলা থেকে আগত মিস্টার নটির রাগ চরমে। সেই স্মার্ট মেয়ে কী আর ইংরেজিতে বানান ভুল করতে পারে? তাই সে শুদ্ধ বানানে নটিকে লিখলো naughty। ফাটলো তো!

এই জোকসটা মোটেও আমার বানানো নয়। এটা জাজ মাল্টিমিডিয়ার সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘ইন্সপেক্টর নটি.কে’র একটি অংশ মাত্র। পুরো সিনেমাজুড়েই এমন ভুরি ভুরি কমেডি দিয়ে ভরপুর। কমেডি দিয়েই শুরু কমেডি দিয়েই শেষ। তবে কমেডির মাঝেই জড়িয়ে আছে গতানুগতির বাইরের প্রেম। যা পুরো সময় জুড়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখবে।

জিৎস ফিল্ম ওয়াকার্স ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ইনস্পেক্টর নটি.কে’ পরিচালনা করেছেন অশোক পতি। প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন জিৎ নিজেই। যৌথ।প্রযোজিত ছবি হবার কথা থাকলেও হঠাৎ করেই যৌথ প্রযোজনার নীতিমালা পরিবর্তন হওয়ায় ছবিটি বিনিময় সূত্রে বাংলাদেশে আমদানি করে জাজ মাল্টিমিডিয়া। ১৯শে জানুয়ারি ভারতে মুক্তি পাওয়ার পর ২৬শে জানুয়ারি বাংলাদেশে মুক্তি পায় ‘ইনস্পেক্টর নটি.কে’।

চলুন একটু সিনেমা নিয়ে বলি। মুভিটি শুরুই হয় বাড়ির ভেতরের একটি দৃশ্যের মাধ্যমে। যেখানে ঘরের কর্তাকে বাড়বার বারণ করবার পরেও সে রান্নাঘরে গিয়ে রাঁধতে ওস্তাদ। হাবিলদার নটি বাসায় জানায় সে এখন ইন্সপেক্টর। তবে বাগড়াটা বাধে অন্য জায়গায়। সেটা নাহয় বড় পর্দায় দেখে নেয়া যাবে।

আমি ছবিটা দেখেছিলাম মধুমিতা প্রেক্ষাগৃহে। প্রায় হাউজফুল লোক। মাঝবিরতিতে দুজন ভদ্রলোক বলাবলি করছেন, জানিস ভাই! অনেকদিন পর এমন হাসলাম। অন্যজন সায় দিচ্ছে। সিনেমা শেষে তরুন কয়েকজন দর্শক উচ্চস্বরে সিনেমা নিয়ে আলোচনা করছিলেন। আমি অতি উৎসাহী হয়ে উঁকি মারলাম। তাদের মুল কথা ছিলো ছবিটির কমেডিটি ছিলো স্ট্যান্ডআপ। আসলেই তো! দেশে এখন কমেডি মানেই অশ্লীলতা বা এডাল্ট কন্টেন্ট। এডাল্ট টাইপ কোন কন্টেন্ট ছাড়া যেন জোকিং করা একদমই অসম্ভব। এসব কিছুকে পেছনে ফেলে একদমই গতানুগতিকতার বাইরের ছবি ‘ইনস্পেক্টর নটি.কে’।

আবার আসি সিনেমার ভেতরের কথায়। সিনেমার বেশীরভাগ দৃশ্যই ধারণ করা হয়েছে ইতালিতে। দুজন আলাদা দেশের পুলিশ অফিসার নিয়ে করা কম্বিনেশন ছিলো অসাধারণ। হিরোইনের প্রেমিক ইতালির মার্কোর গলায় আধা আধা বাংলাটাও ছবির ন্যাচারালিটি বুঝিয়েছে অন্যরকমভাবে। সিনেমা নিয়ে বর্ণনা দিতে গেলে সময় লাগবে বেশ। কী দরকার! সবাই হলে গিয়ে ছবিটি দেখলেই কাহিনী ফুরিয়ে যাবে!

ছবিটির শ্রেষ্ঠাংশে আছেন ওপার বাংলার জিৎ। তার বিপরীতে অভিনয় করেছেন এপার বাংলার নুসরাত ফারিয়া। জিৎ- এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অশোক পতি। ছবিটি এখনো চলছে দেশের ৮০ এর উপর সিনেমাহলে।

spot_img

আরও পড়ুন

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে...

পাবলিক ওয়াইফাই কতটা নিরাপদ

ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বাড়ির...

ইব্রাহিমি মসজিদে আজান বাধাগ্রস্ত

চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে...

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর...

প্লাজমা ইঞ্জিনে বদলাতে পারে মহাকাশ বিজ্ঞান

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে রাশিয়া।...

উমরার সফরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

উমরার সফরে মক্কা ও মদিনায় অবস্থানকালে নানা অভিজ্ঞতার মুখোমুখি...

নওগাঁ-৫: জামায়াতের নির্বাচনী ক্যাম্পে আগুন, দোষী আটক

নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন...

ফটিকছড়িতে বোখারি শরিফ খতম শেষে হেফাজতের কঠোর মন্তব্য

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মুসলমানদের জন্য জামায়াতে...

বোদা উপজেলায় নিখোঁজ কলেজছাত্রী পুকুর থেকে উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বাড়ির...

শহীদ হাদির হত্যার দ্রুত, নিরপেক্ষ বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

ইনোভেড ২০২৬: দেশের ব্যবসায়িক শিক্ষায় নতুন দিগন্ত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যবসায়িক শিক্ষায় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক...

তাসনিম জারা ভোটারদের কাছে ফুটবল মার্কা ও ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম...

পরিবেশবান্ধব উন্নয়ন ও কৃষি নিরাপত্তায় জোর আইপিডির ইশতেহারে

শিক্ষা, কর্মসংস্থান, নগর উন্নয়নসহ মোট ১০টি খাতে অগ্রাধিকার দিয়ে...

ইনকিলাব মঞ্চের কর্মসূচি: সংঘর্ষ নিয়ে সরকারের ব্যাখ্যা

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব...
spot_img

আরও পড়ুন

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে চর্বি জমে যাওয়ার ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হলে বুকে ব্যথা, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের...

পাবলিক ওয়াইফাই কতটা নিরাপদ

ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বাড়ির বাইরে বের হলে অনেকেই ক্যাফে, হোটেল, শপিং মল কিংবা বিমানবন্দরের ফ্রি বা পাবলিক ওয়াইফাই ব্যবহার...

ইব্রাহিমি মসজিদে আজান বাধাগ্রস্ত

চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা ও বাধা বেড়েছে। ফিলিস্তিনের ওয়াক্ফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের...

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে খালি পেটে বা খাবারের ৩০ মিনিট আগে ও পরে...
spot_img