Tuesday, March 3, 2026
24 C
Dhaka

গল্প;পুষ্পিতা

পুষ্পিতা

তানজিমুল আয়ান তানাফ

ভালবাসা কি ধর্ম মানে? না মানে জাতি? না বোঝে দূরত্ব? তুমি হয়তো সরে দাঁড়াবে। স্যরি, ‘হয়তো না’ সত্যি সত্যি এটাই তো হওয়া উচিত। তাই নাহ? আমার প্রতি তোমার অমন কোনো অনুভূতিই তো সৃষ্টি হয়নি। যুগ যুগ ধরে আমাদের সমাজের মূলে প্রোথিত ধর্ম নামের বিশাল খরস্রোতা নদী হুট করেই সব কেমন করে দিলো! তা না হলে তুমি চাইলেই হয়তো সবকিছুই অন্যরকম হতে পারতো। পুষ্পিতা, আমরা নিজেদের আধুনিক দাবী করি, অথচ এই দেখো কাল যখন জানতে পারলাম, তখন কেমন সব একদম অর্থহীন মনে হলো। আচ্ছা, যে শহরে তুমি থাকবে না সে শহরে আমি সব পূর্ণতায়ও কি ভালো থাকবো, বলো? তুমি ছাড়া অন্য কারো চূড়ির রিনঝিন আমার ভালো লাগবে কখনো? মানুষ বদলে যেতে শেখে, সব কি ভুলতে পারে?

হুটহাট কখন একজন সম্পূর্ণ অপরিচিত কেউ ঐসব বলে বসে বোঝো তুমি? কতটুকু ভালোলাগা থাকলে ওমন লাজলজ্জার মাথা খেয়ে সব বলে ফেলা যায়? আমি জানিনা কি করবো, সত্যিই জানিনা। আমার তোমায় লাগবে, লাগবেই। তোমার ঐ অতি রহস্যময়ী টানাটানা দু’চোখের মায়ার জন্যই তোমাকে আমার লাগবে।
পুষ্পিতা, গত দুই বছর ধরে আমার ডায়রীর ভাঁজে যে মুঠো মুঠো বকুল ফুল অপেক্ষায় অপেক্ষায় বিবর্ণ হচ্ছে, আমি চাই না সেসব ভুল হাতে পড়ুক। আমি কখনোই চাই না সেসব এমন কারো হাত ছুঁয়ে যাক যে হাত যত্ন করে অনুভব করতে জানে না, যে হাত চুইয়ে ভালবাসা ঝরে না।
তুমি কখনো কষ্ট পাও, ভুলেও এটা চাই না। তোমার ইচ্ছে হলে সময় নিতে পারো। আর…সময় না নিলেও আমি তোমার জন্য অপেক্ষা করবো। আমাকে করতেই হবে। তোমায় ওই ভীষণ রকমের মায়াভরা চোখদুটো কখনো আমার পিছু ছাড়বে না সেটা আমি বেশ বুঝি। হাহা, কি অদ্ভুত জীবন। সাপ-লুডুর জীবন। এই ভালো তো এই শেষ।

আচ্ছা, প্রেমে পড়ছো কখনো? তুমুল প্রেম? অথবা একপাক্ষিক প্রেম? অনুভূতি কতটা ভয়ংকর হতে পারে আমি এখন হারে হারে টের পাচ্ছি। আম্মু বলে, ‘কখনো কারো জন্য আবেগ জমাবা না, কারণ আমাদের সবারই আলাদা স্ট্যান্ডার্ড আছে। চাহিদা, প্রাপ্তি পূর্ণতা সব ওই স্ট্যান্ডার্ড মেনে চলে।’ আমারও তাই মনে হয় জানো? যেসব হয়তো তোমার ভীষণ পছন্দ, আমার হয়তো দেখা যাবে সেসব নিতান্তই আটপৌরে, অতি সাধারণ। কি অদ্ভুত সব নিয়ম! আমাদের শেষটা তাহলে কি হবে? বিচ্ছেদ? হাহা, এই দেখো আমি এখনই কি সব উলটা পালটা চিন্তা করি। তোমায় তো কখনো পাওয়াই হলো না। না হলো তোমার পাশাপাশি কখনো একসাথে হাঁটা। আমার সবচেয়ে পছন্দের বিষয় কি জানো? রেললাইনের সমান্তরাল পাতের উপর দিয়ে খালি পায়ে হাটা, সাথে বৃষ্টি থাকলে তো কথাই নেই। আর তুমি থাকলে সেটা…হাহা।

পুষ্পিতা, খুব ব্যস্ত থাকো তুমি! ম্যাসেজ সিনও করছো না। স্যরি, আমার এমন কিছু বলার অধিকার নেই। আর তোমার প্রতি আমার কোনো অনুযোগও নেই। থাকবেও না কখনো। আমি আমার মতো করে সব আমার সেই অন্য পৃথিবীটাতে তোমায় তৈরী করে নেবো। তোমার ফিজিক্যাল এপেয়ারেন্স হয়তো থাকবে না কখনো, তারপরও ক্ষতি কি? তুমি তো থাকছো! তোমায় কেউ একজন পুজো করে যাবে সবসময়, নিরালায়, নির্ঘুম রাত্রির প্রার্থনায়।
আমার চাহিদাগুলা খুব অল্প, জানো? এই হুটহাট খাইয়ে দেয়ার বায়না করা অথবা একটুখানি গান শোনানো। আর একটু ভীষণ রকমের সত্যিকারের ভালবাসা- এক জীবনে আমার আর কিছু চাওয়ার নেই।

পুষ্পিতা, যদি কখনো মনে হয় আমাকে তোমায় গল্প শোনানোর অধিকার দেয়া যাবে, অথবা শুধু আমাকেই তোমার গান শোনার অধিকারটুকু দেয়া যাবে, ডেকো আমায়, প্লিজ। তোমার ম্যানিকিউর করা নখে অথবা প্যনিটেইল করা মেঘকালো শহরে আমি নিজের ঠিকানা খুঁজে ফিরবো। ‘ভালবাসি’।
শ্রাবণ,১৩১০ বঙ্গাব্দ,
মই লেন, কোলকাতা।

পুষ্পিতা আজ কেমন আছে? আর এই এতোদিন পর আছেই বা কোথায়? স্বর্গে! আচ্ছা, এই যে এতো আবেগ নিয়ে কেউ একজন হয়তোবা রাত জেগে, অথবা বিষন্ন বিকেলে এতো কিছু লিখে গেছে তার শেষ পরিণতিই বা কি ছিলো? ধর্মের এই নোংরা খেলায় শেষ হাসিটা কার ছিলো? মানুষের? নাকি ঐ ধর্মের!
পুরোনো চিঠিটা আগের মতোই ভাঁজ করে বইয়ের ভেতর রেখে আসলাম, এবার অন্য কারো হাতে পড়ুক এই চিঠি।।

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img