Saturday, March 14, 2026
27.9 C
Dhaka

এমন ভূতই আমি

কদমতলী স্টেশনে নেমে খুবই বুদ্ধিমানের মতো ওভার ব্রিজ দিয়ে রেললাইন ক্রস না করে ট্রেনের সামনে দিয়েই ক্রস করলাম। ক্রস করা শেষ ট্রেনটাও প্রায় চলে এসেছে। তখনই কোন এক অদৃশ্য শক্তি আমাকে টেনে ট্রেনের নিচে ফেলে দিলো। আর আমি মরে ভূত হয়ে গেলাম। আমি এখন ভূত হওয়ার পর ভাবি সব ক্ষেত্রেই ট্রেনের নিচে পড়ার সময় কেউ ধাক্কা মারে। আর আমাকে কি না টান দিয়ে ফেলেছে। ধুর, সহজভাবে মরতেও পারলাম না। ভূত হওয়ার আগে অর্থাৎ মৃত্যুর আগে ভূতের গল্পে পড়েছিলাম যে যেভাবে মারা যায় ভূত হওয়ার পর সে মানুষকে সেভাবেই মারতে থাকে। আমিও ভূত বৈশিষ্ট্য বজায় রাখতে আমি যেভাবে মরেছিলাম সেভাবেই মানুষকে মারার চেষ্টা করতে লাগলাম। কিন্তু চেষ্টা চেষ্টাই থেকে গেলো। আমার যেভাবে মৃত্যু হয়েছিলো সেভাবে এখন মানুষ মারতে গেলে আমার আগে ট্রেনের সামনে গিয়ে দাঁড়াতে হবে এরপর মানুষকে টান মেরে ট্রেনের নিচে ফেলতে হবে। কিন্তু নিজেকে ট্রেনের সামনে কল্পনাই করতে পারি না আবার দাঁড়াবো। এখন ভূত হলেও এককালে তো মানুষই ছিলাম। ভয়ডর বলতে একটা ব্যাপার আছে না! এদিকে ভূত জীবন শুরু করার পর একটা মানুষও মার্যে পারিনি বলে ভূত সমাজে আমার আর মান সম্মান রইলো না। কদমতলী স্টেশনের আশেপাশে আর কোন ভূত নেই যে তার থেকে সাহায্য নেবো। তাই আয়াতুল কুরসি থুক্কু ভূত মন্ত্র পড়ে নিজ সাহসেই দাঁড়িয়ে পড়লাম ট্রেনের সামনে। সামনের লোকটাকে টান মেরে ফেলে দেবো ট্রেনের নিচে। আমি তো ভূত আমার কিছুই হবে না। কিন্তু টান দেওয়ার ঠিক আগেই রক্তে ভেসে গেলো সব! কি হলো! পরদিন সকালে দেখলাম স্টেশনে এক ছোকড়া পত্রিকা বিক্রি করছে। শেষ পৃষ্ঠায় শিরোনাম ‘ট্রেনের নিচে পড়ে মানসিক রোগীর আত্মহত্যা’। নিচে দেখি আমার ছবি দেওয়া। তাই আগ্রহ নিয়ে পুরোটা পড়লাম। পড়ে জানতে পারলাম এতদিন আমি জীবিত ছিলাম আর নিজেকে ভূত ভেবে ঘুরঘুর করতাম। আমার মৃত্যু হয়েছে গতরাতে ট্রেনে কাটা পড়ে।
আমি বসে বসে ভাবছি আমি কি সত্যি মারা গিয়েছি নাকি মানুষ মারতে গিয়ে আবার মারা পড়বো!
লেখা-এশনা বিনতে আলী
মিরপুর বাংলা স্কুল
দশম শ্রেণী
spot_img

আরও পড়ুন

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সেরা পাঁচ পাওয়ার ব্যাংক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি প্রযুক্তি...

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়লেও সাম্প্রতিক...

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ...

জাকাতের আওতায় কোন সম্পদ, কী বলে ইসলামী বিধান

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। নির্দিষ্ট পরিমাণ সম্পদের...

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুড়ে গেল ট্রান্সফরমার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

রেন্টাল গাড়ি চালানোর আগে যেসব নিয়ম জানা জরুরি

সিনেমা, টিভি শো কিংবা সামাজিক মাধ্যমে প্রায়ই একটি কথা...

ঢাকায় কালো মেঘ, যেকোনো সময় নামতে পারে বৃষ্টি

টানা কয়েকদিনের হালকা গরম ও গুমোট আবহাওয়ার পর রাজধানী...

সংসদে স্বনির্ভর রাষ্ট্র গঠনের কথা বললেন তারেক রহমান

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো ধরনের বিরোধ থাকার...

যুদ্ধের খবরে শিশুদের মানসিক চাপ, কী করবেন অভিভাবক

বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির খবর প্রতিনিয়ত ছড়িয়ে...

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...
spot_img

আরও পড়ুন

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সেরা পাঁচ পাওয়ার ব্যাংক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি প্রযুক্তি পণ্য হয়ে উঠেছে। যোগাযোগ, কাজ, ছবি তোলা কিংবা বিনোদন—প্রায় সব ক্ষেত্রেই স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ছে।...

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়লেও সাম্প্রতিক সময়ে ঢাকার বাতাসে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। গত ডিসেম্বর থেকে রাজধানীতে দূষণের মাত্রা বেশিরভাগ...

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায়,...

জাকাতের আওতায় কোন সম্পদ, কী বলে ইসলামী বিধান

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক মুসলমানদের জন্য এটি আদায় করা ফরজ। বিশেষ করে পবিত্র রমজান মাসে দান-সদকা ও ইবাদতের...
spot_img