Saturday, February 14, 2026
18 C
Dhaka

হুমায়ূন আহমেদ, তোমার জন্য অনেক দোয়া

আশিক সরকার

জাতীয় ঈদগাহ ময়দানে তার যে জানাজাটি হয়েছিলো সেখানে দাঁড়াবার সুযোগ হয়েছিলো আমার। ওইসময়ে অবস্থা খুব খারাপ যাচ্ছিলো। ৫ টাকার একটা নোট খরচ করতে গেলেও পাঁচবার ভাবতাম। আমার বাসা থেকে জাতীয় ঈদগাহ ময়দানের দুরত্ব প্রায় সাড়ে চার কিলোমিটারের মত হলেও আমি পুরোটা রাস্তা তাই পায়ে হেটে গিয়েছিলাম।খুব রোদ ছিল সেদিন। প্রথমে গিয়েছিলাম শহীদ মিনারে। অনেক সেলিব্রেটি মুখও দেখেছি সেদিন। দেশের অর্থমন্ত্রী পর্যন্ত এসে উপস্থিত সেখানে । গাড়িটা থেকে দরজা খুলে বেরিয়েই হন্তদন্ত হয়ে ভেতরে ছুটলেন। আমি তখন লাইনে দাঁড়ানো। প্রায় সবার হাতে কদম ফুল। আমার হাতে ছিল না কিছু তার কফিনে রেখে আসার মত। ভেতরে যখন ঢোকার সুযোগ হল, তখন নুহাশকে দেখলাম হলুদ পাঞ্জাবী পড়ে তার বাবার কফিনের সামনে দাঁড়িয়ে থাকতে। বোঝা যাচ্ছে খুব কান্না করা হয়েছে কিছুক্ষণ আগে। এখন কিছুটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছে। কান্না করার পরের স্বাভাবিক চেহারাটি সবসময়ের স্বাভাবিক চেহারার মত নয়। এই চেহারায় এক রকম অদ্ভূত অসহায়ত্বের ছাপ থাকে।নুহাশকেও তেমনটি দেখাচ্ছে। তার দাদীও দাঁড়িয়ে থাকতে দেখেছি ,কিছুক্ষন পরপর গোঙানোর মত শব্দ করে তিনি ছেলের লাশের কফিন জড়িয়ে ধরছিলেন… সাথে ছিল অন্যান্যরাও.. এগুলো আজ থেকে প্রায় ৫ বছর আগের কথা।হঠাৎ করেই দেখলাম বাংলাদেশে যে কয়টি চ্যানেল আছে তার সবগুলোতে ব্রেকিং নিউজ চলছে। একদল অদ্ভুত মাথার পাগল ছেলেমেয়ে হঠাৎ করেই কাঁদতে কাঁদতে ছুটোছুটি শুরু করে দিলো। হুমায়ূন আহমেদ নেই… আর নেই হুমায়ূন আহমেদ.. রাতবিরাতে ঢাকার রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় হলুদ পাঞ্জাবী পড়ে ভবগুরের মত ঘোরা হিমুরা ছুটে এলো।এসেছে রুপারাও, তবে সেদিন সবাই নীল শাড়ী পড়ে আসেনি। গলির চা দোকানের সিগারেট ফুঁকতে থাকা বাকের ভাইরা মটর সাইকেলে করে দলবল নিয়ে দৌড়ে এলো। ছুটে এলো মোনারাও। এক অদ্ভূত বিস্ফোরিত দৃষ্টিতে সবাই তাকিয়ে দেখলো সে কাঠের বাক্সটিকে,যেখানটার ভেতর তাদের স্রস্টাকে শুইয়ে রাখা হয়েছে.. একসাথে কেঁদে উঠলো হিমু রুপা আর বাকের ভাইরা… তাদের স্রস্টা আর ফিরবেনা। আর কোনদিনই ফিরবেনা… মিসির আলী, হিমু,রুপা, বাকের ভাই,মোনা, শুভ্র এরা সবাই হঠাত করেই বইয়ের পাতার ভেতর আটকে গেল। আর কখনোই এরা কখনো কথা বলবেনা। বাকের ভাইয়ের জন্য মোনা অপেক্ষা আর করবেনা। রুপা একা জানালায় দাঁড়িয়ে থাকবেনা আর.. কারন হিমু কোনদিন ফিরবেনা.. সবাই একটি জায়গায় এসে আটকে গিয়েছে.. কেউ কথা বলবেনা আর.. পাথরের মূর্তির মত দাঁড়িয়ে থাকবে.. কেউ আর কথা বলাবেনা তাদের দিয়ে… এখনো একদল পাগল ছেলে হলুদ পাঞ্জাবী পড়ে রাতের ল্যাম্পপোস্টের হলদে আলোয় হাটে। একদল মেয়ে রাতে নীল শাড়ী পড়ে হয়তো এখনো ছাদে গিয়ে জোৎস্নাস্নানে মগ্ন হয়ে যায়। এসব সম্ভব কখনোই হতনা যদি হুমায়ূন আহমেদ নামের এই লোকটি পৃথিবীতে না আসতেন.. আজকের দিনে তিনি পৃথিবীতে আসেননি। পৃথিবী ছেড়ে গিয়েছিলেন। মিসির আলী, হিমু,রুপা, বাকের ভাই,মোনা, শুভ্র সবাইকে একা করে দিয়ে ছেড়ে গিয়েছিলেন… অনেক দোয়া তার জন্যে। সকল মিসির আলী, হিমু,রুপা আর বাকের ভাইদের পক্ষ থেকে দোয়া… ভালো থাকুক তিনি…

spot_img

আরও পড়ুন

রমজান বান্দাদের জন্য রহমত ও নাজাতের সময়

রমজান মাস ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি শুধু সিয়ামের মাস...

ঘর পরিষ্কার রাখতে প্রাকৃতিক উপায়ের ব্যবহার

দিনের শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পর সবাই চাইতে...

এমওইউ স্বাক্ষরের মাধ্যমে শিল্পখাতের সঙ্গে শিক্ষার সংযোগ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা...

ফজর ও রাতে আয়াতুল কুরসি পাঠের ফযীলত

সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে...

অতিরিক্ত সাবান ও অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে ত্বকের যত্ন নিন

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক দ্রুত পানি হারায়।...

নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি ফেলোশিপে সফল

তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে...

ফজরের সময় ভোরের দোয়া ও জিকিরের গুরুত্ব

দিনের শুরুতে আল্লাহর জিকিরে রিজিকে বরকত হয়। সাধারণত এই...

উইন্টার র‌্যাশ বনাম একজিমা: পার্থক্য ও প্রতিকার

শীতকাল মানেই ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ঠান্ডা ও...

যুক্তরাজ্যে সম্মাননা অনুষ্ঠান ও আন্তর্জাতিক গবেষণা আলোচনায় ডিউক

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অবদান ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক...

২,২৮০ টন দেশীয় চাল সৌদি আরবে পাঠানো হবে

২০২৬ সালের পবিত্র হজের প্রস্তুতি হিসেবে ইন্দোনেশিয়া সরকার সৌদি...

গ্লিসারিন ব্যবহার ও সতর্কতার নিয়ম

ত্বকের যত্নে গ্লিসারিন একটি পরিচিত ও বহুল ব্যবহৃত উপাদান।...

ডিজিটাল স্বাস্থ্যসেবা শিক্ষার্থীদের দোরগোড়ায়

কাগজবাড়ি ইডিটেক লিমিটেড ঘোষণা করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা...

নামাজের নিষিদ্ধ সময় কখন

ইসলামে নির্দিষ্ট কিছু সময় রয়েছে, যখন নামাজ আদায় করা...

এনসিপি নেতা–কর্মীদের ওপর হামলা, অভিযোগ বিএনপির প্রতি

পঞ্চগড়-১ আসনে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জাতীয় নাগরিক...
spot_img

আরও পড়ুন

রমজান বান্দাদের জন্য রহমত ও নাজাতের সময়

রমজান মাস ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি শুধু সিয়ামের মাস নয়, বরং আল্লাহর রহমত বর্ষণ, গুনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সময়। কোরআন ও...

ঘর পরিষ্কার রাখতে প্রাকৃতিক উপায়ের ব্যবহার

দিনের শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পর সবাই চাইতে চান ঘর হোক শান্ত, পরিষ্কার এবং আরামদায়ক। ঘরে পোকামাকড় কমাতে বাজারের কেমিক্যাল স্প্রে না ব্যবহার...

এমওইউ স্বাক্ষরের মাধ্যমে শিল্পখাতের সঙ্গে শিক্ষার সংযোগ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা প্রতিষ্ঠান রোজটেক সল্যুশনস লিমিটেড শিক্ষার্থীদের সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের সুযোগ নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ)...

ফজর ও রাতে আয়াতুল কুরসি পাঠের ফযীলত

সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে সুপরিচিত, কুরআন মাজিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হিসেবে গণ্য। এতে আল্লাহর একত্ববাদ, চিরঞ্জীব সত্তা, সীমাহীন জ্ঞান,...
spot_img