Saturday, February 28, 2026
31.8 C
Dhaka

ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন নাট্যকার মোসাব্বের হোসেন মুয়ীদ

মাত্র ২৮ বছর বয়সেই ক্যারিয়ারে অনন্য মাইলফলক ছুঁয়ে ফেললেন নাট্যকার মোসাব্বের হোসেন মুয়ীদ। এবার তিনি লিখলেন নিজের ২০০তম নাটক—যা নাট্যজগতে তাকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শুরুর গল্প: টাংগাইল থেকে ঢাকার পর্দায়

টাংগাইল জেলার সন্তান মুয়ীদের লেখালেখির শুরু ফেসবুকে ছোট ছোট গল্প দিয়ে। ধীরে ধীরে তিনি দর্শকপ্রিয় নাটক উপহার দেন—মুগ্ধ ব্যাকরণ, ব্যাঞ্জনবর্ণ, ও আমার বোন না, এ বিটার লাভ স্টোরি। একক নাটকের পাশাপাশি তিনি ধারাবাহিক নাটকেও রেখেছেন নিজের স্বতন্ত্র ছাপ। বিশেষ করে ‘বদমাইশ পোলাপাইন’ এবং ‘যত্ন’ তাকে তরুণ দর্শকদের মাঝে ব্যাপকভাবে পরিচিত করেছে।

সাহসী গল্পের নেপথ্যে

জনপ্রিয় পরিচালক মাবরুর রশিদ বান্নাহ’র সাথে মুয়ীদের সহযোগিতায় নির্মিত ‘লাঞ্চ’ এবং ‘নাস্তা’ নাটক দুটি আলোচনায় আসে তাদের সাহসী গল্পের জন্য। মুয়ীদ স্মৃতিচারণ করে বলেন, “নাস্তা’র শুটিংয়ের দিন কিছু শিল্পী স্ক্রিপ্ট পড়ে ভয় পেয়ে গিয়েছিলেন, কাজ না করারও কথা তুলেছিলেন। কিন্তু বান্নাহ ভাই সাহস দিয়েছিলেন। শেষ পর্যন্ত নাটক দুটি তৈরি হয় এবং সিস্টেমের অনিয়ম, অবিচার, গুম ও খুনের বিরুদ্ধে আওয়াজ তোলে। এই কাজগুলোই আমাকে ভিন্নভাবে অনুপ্রাণিত করেছে।”

দ্বৈত পরিচয়: নাট্যকার ও আইনজীবী

শুধু নাট্যকার নয়, মুয়ীদ বর্তমানে একজন শিক্ষানবীশ আইনজীবী হিসেবেও কাজ করছেন। দুই পেশার প্রতি সমান টান অনুভব করেন তিনি। তার ভাষায়—“নাটক বা আইন—দুটোই মানুষের জন্য করার সুযোগ তৈরি করে দেয়। তাই আমি দুটো পেশাকেই ভালোবাসি।”

আগামী পরিকল্পনা

বর্তমানে মুয়ীদ বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী। দ্রুত সনদ পেয়ে পূর্ণাঙ্গ অ্যাডভোকেট হয়ে সমাজের বৃহত্তর পরিসরে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি, তিনি ভবিষ্যতে রাজনীতিতেও যুক্ত হয়ে নিজের জন্মস্থান টাংগাইলের মানুষের জন্য কাজ করার স্বপ্ন দেখেন।

অনুভূতি: ২০০ নাটকের মাইলফলক

২০০ নাটকের মাইলফলক ছোঁয়ার অনুভূতি সম্পর্কে মুয়ীদ বলেন, “অসাধারণ লাগছে। আমি আজীবন লিখে যেতে চাই। লিখা ও নাটকের মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম ফুটিয়ে তুলতে চাই।”

spot_img

আরও পড়ুন

খাগড়াছড়িতে নদীর পাড়ে সূর্যমুখীর বাগান, টিকিট বিক্রিতে কৃষকদের বাড়তি আয়

খাগড়াছড়ির বটতলী ও খবংপুড়িয়া এলাকায় নদীর পাড়ে সূর্যমুখীর দুই...

বাংলা একাডেমি পুরস্কার নিয়ে বিতর্ক: মোহন রায়হানকে শেষ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়নি

কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার...

২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, স্কুল পর্যায়ে ৪৭ শতাংশ

দেশে ২০২৫ সালে মোট ৪০৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে...

ভেষজ চায়ের তালিকায় জনপ্রিয় অপরাজিতা

বর্তমান সময়ে ভেষজ চায়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ক্যামোমাইল, পুদিনা...

ঢাবিতে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক...

২ মার্চ বাংলা একাডেমিতে পদক প্রদান

কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার...

কারাগারে অসুস্থ হয়ে মৃত্যু সাবেক ছাত্রলীগ নেতার

পটুয়াখালী জেলা কারাগারে বন্দী অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক...

সোমবার দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দেশের দুই বিভাগে আগামী সোমবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে...

নাটোর পুলিশ লাইনসে দুর্ঘটনাজনিত গুলিবর্ষণ

নাটোর পুলিশ লাইনসের সরকারি বাসভবনে দায়িত্ব শেষে ফিরে আসা...

পুকুর খননের আড়ালে মাটি বিক্রির অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় সড়কের পাশ থেকে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে...

সাহারা মরুভূমির রহস্য উন্মোচন

সাহারা মরুভূমি মানলেই চোখে ভেসে ওঠে তপ্ত সূর্য, বালিয়াড়ি...

বিল বকেয়া ও জ্বালানি ঘাটতিতে বিদ্যুৎ খাতে অস্থিরতা

সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)...

ট্রেনের ধাক্কায় বাড়িতে গিয়ে পড়ল ট্রাক, শিশুসহ আহত ২

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও কাঠবোঝাই একটি...

টাকার জন্য নিজ সন্তানকে দত্তক দিয়ে অপহরণের নাটক

কুমিল্লার দেবীদ্বারে অর্থের বিনিময়ে নিজ সন্তানকে দত্তক দিয়ে পরে...
spot_img

আরও পড়ুন

খাগড়াছড়িতে নদীর পাড়ে সূর্যমুখীর বাগান, টিকিট বিক্রিতে কৃষকদের বাড়তি আয়

খাগড়াছড়ির বটতলী ও খবংপুড়িয়া এলাকায় নদীর পাড়ে সূর্যমুখীর দুই বাগান দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে। আগে দর্শনার্থীরা এসে ফুল ছিঁড়ে নেওয়া ও গাছ ভাঙা করায়...

বাংলা একাডেমি পুরস্কার নিয়ে বিতর্ক: মোহন রায়হানকে শেষ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়নি

কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতা) দেওয়ার জন্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত তাঁকে পুরস্কার দেওয়া হয়নি। এ ঘটনায়...

২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, স্কুল পর্যায়ে ৪৭ শতাংশ

দেশে ২০২৫ সালে মোট ৪০৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষার্থী ১৯০ জন, যা মোট সংখ্যার...

ভেষজ চায়ের তালিকায় জনপ্রিয় অপরাজিতা

বর্তমান সময়ে ভেষজ চায়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ক্যামোমাইল, পুদিনা কিংবা হিবিস্কাসের পাশাপাশি অনেকের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে অপরাজিতা চা। নীল রঙের এই ভেষজ চা...
spot_img