Wednesday, April 8, 2026
21 C
Dhaka

শাকিবের সঙ্গে বিয়ের খবর গোপন রাখার কারণ জানালেন অপু

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস অভিনয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক শুরু করেন। কয়েক বছর তারা গোপনে প্রেম করেন এবং পরে গোপনভাবে বিয়ে সম্পন্ন করেন। ২০০৮ সালের ১৮ এপ্রিল তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করেন ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। আট বছরের বেশি সময় তাদের বিয়ে গোপন রাখা হয়েছিল।

সম্প্রতি এক ডিজিটাল প্ল্যাটফর্মের পডকাস্ট শোয়ে অংশ নিয়ে অপু বিশ্বাস জানান, শাকিব খানের সঙ্গে বিয়ে গোপন রাখার কারণ ছিল তাদের ক্যারিয়ারের ওপর উদ্বেগ। অপু বলেন, ‘আমরা দু’জনই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলাম। তখনকার পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দু’জনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। তাই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, আপাতত বিষয়টি নিজেদের মধ্যেই রাখাই ভালো।’

অভিনেত্রী আরও জানান, তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাদের সন্তান আব্রাম খান জয়। পুত্রের জন্ম, মাতৃত্বের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত সংগ্রামের কথাও তিনি অকপটে প্রকাশ করেছেন।

২০১৭ সালে অপু তার ছয় মাসের ছেলে জয়কে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হন, যা শাকিব-অপুর গোপন সংসারের খবর প্রকাশ্যে আসে। এরপর অপু অভিযোগ করেন, শাকিব তার এবং সন্তানের খোঁজ খবর রাখেননি। ওই বছরের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

বিচ্ছেদের পর শাকিব গণমাধ্যমে জানিয়েছিলেন, অপু চিত্রনায়ক বাপ্পীর সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন এবং ছেলেকে রেখে কলকাতায় গিয়েছিলেন। অপু পাল্টা দাবি করেছিলেন, শাকিব চিত্রনায়িকা বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এই পারস্পরিক অভিযোগের কারণে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক...

কাঁচা আম খেলে শরীরে কী প্রভাব পড়ে, উপকার ও সতর্কতা

গরমের শুরুতেই বাজারে পাওয়া যায় কাঁচা আম, যা শুধু...

এআই প্ল্যাটফর্ম সুনো ঘিরে কপিরাইট বিতর্ক, ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনোকে ঘিরে কপিরাইট লঙ্ঘনের...

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের...

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...
spot_img

আরও পড়ুন

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সহজ একটি অভ্যাস, নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাস বা প্রাণায়াম, মানসিক...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এমপ্লয়মেন্ট সিকিউরিটি বিভাগের নথি অনুযায়ী, এই ধাপে ১৬৮ কর্মী চাকরি...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। হিট স্ট্রোক হলো এমন একটি অবস্থান যেখানে শরীর অতিরিক্ত গরম...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে প্রায় ২০০ ব্যবহারকারীকে সরাসরি ঝুঁকির বিষয়ে অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী,...
spot_img