Sunday, February 1, 2026
26 C
Dhaka

সালমান শাহ হত্যা মামলা: নজরদারিতে ১১ আসামি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার ‘হত্যা মামলা’ হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। গত সোমবার (২০ অক্টোবর) সকালে রমনা থানা ১১ জনকে আসামি করে মামলার তদন্তে নামে। এরই মধ্যে আসামিদের দেশত্যাগে জারি হয়েছে নিষেধাজ্ঞা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে পুলিশের আনুষ্ঠানিক চিঠি।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। কয়েকজন আসামি দেশের বাইরে থাকলেও, যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদের পুরোনো জবানবন্দি আবারও আলোচনায় এসেছে। ১৯৯৭ সালে দেওয়া ১৬৪ ধারার সেই জবানবন্দিতে রেজভী স্বীকার করেছিলেন, সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয়, বরং এটি ছিল পরিকল্পিত হত্যা।

রেজভী জানান, সালমান শাহকে হত্যার জন্য ১২ লাখ টাকায় একটি চুক্তি করা হয়েছিল, যার মূল পরিকল্পনায় ছিলেন সালমানের শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যাকাণ্ডে আরও জড়িত ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদসহ কয়েকজন।

নতুন করে তদন্ত শুরুর পর সালমান শাহর মৃত্যু রহস্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত

বর্তমান সময়ে বাজার ব্যবস্থায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপণ্যের...

দ্বীনদার জীবনসঙ্গী কেন জরুরি

ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়; এটি শালীনতা, পবিত্রতা...

অণুজীবের সমান আকারের রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে নতুন এক মাইলফলক অর্জন করেছেন...

বিরল রোগটি নিয়ে চিকিৎসকদের নতুন ভাবনা

অ্যালকোহল গ্রহণ না করেও খাবার খাওয়ার পর মাতালের মতো...

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে...

দৈনন্দিন জীবনে স্ট্রেস নিয়ন্ত্রণের কৌশল

অফিস ও পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা সম্পর্কজনিত...

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে...

কুরআন ও সুন্নাহ নারীর অধিকার কী বলে

ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত—নারী নিজে থেকে...

স্কুল শিক্ষায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ

বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।...

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার পরিচিত হলেও ত্বকের যত্নেও এই...

গোসল ফরজ হলে কী কী কাজ করা যাবে

সহবাস বা স্বপ্নদোষের পর ফরজ গোসল করার সময়সীমা নিয়ে...

কেন ঘুমের মধ্যেও মুখ বন্ধ রাখতে পারে না মানুষ

ঘুমের সময় মানুষ কখনো অস্পষ্ট বিড়বিড়ানি, কখনো আবার জোরে...

উল্টো হাঁটা কীভাবে বাড়ায় মস্তিষ্কের সক্ষমতা

নিয়মিত হাঁটা শরীর সুস্থ রাখতে সহায়ক—এ কথা সবারই জানা।...
spot_img

আরও পড়ুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত

বর্তমান সময়ে বাজার ব্যবস্থায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপণ্যের দামে অস্থিরতা দেখা যাচ্ছে। অধিক মুনাফার আশায় তারা পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে,...

দ্বীনদার জীবনসঙ্গী কেন জরুরি

ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়; এটি শালীনতা, পবিত্রতা ও পরিপূর্ণ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কুরআন ও সুন্নাহর আলোকে বিয়েকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে...

অণুজীবের সমান আকারের রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে নতুন এক মাইলফলক অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আকারের একটি রোবট...

বিরল রোগটি নিয়ে চিকিৎসকদের নতুন ভাবনা

অ্যালকোহল গ্রহণ না করেও খাবার খাওয়ার পর মাতালের মতো আচরণ—উনিশ শতকের শেষভাগ থেকেই এমন কিছু অদ্ভুত রোগীর কথা চিকিৎসাবিজ্ঞানে আলোচিত। বিরল এই সমস্যাটি পরিচিত...
spot_img