Thursday, March 19, 2026
21 C
Dhaka

‘আমির খান ধূর্ত শেয়াল, এক নম্বরের চোর’

বলিউডের তিন খানকে একে একে একহাত নিচ্ছেন পরিচালক অভিনব কাশ্যপ। সালমান ও শাহরুখের পর এবার তার সমালোচনার মুখে পড়লেন আমির খান। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ‘লাগান’, ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও প্রশংসা পেয়েছেন তিনি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ আমিরকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, আমির খান বলিউডের সবচেয়ে ধূর্ত শেয়াল এবং এক নম্বরের চোর। তার ভাষায়, আমির সালমানের চেয়েও বেশি চালাক ও ম্যানিপুলেটিভ। পরিচালকদের ওপর প্রভাব খাটানোর সংস্কৃতি তিনি শুরু করেছেন।

অভিনব আরও জানিয়েছেন, আমিরের সঙ্গে ২–৩টি বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বলেন, আমির ভীষণ খুঁতখুঁতে এবং বিরক্তিকর। সবকিছুতে হস্তক্ষেপ করেন, পরিচালনা থেকে শুরু করে সম্পাদনা পর্যন্ত সবকাজে নিজের নিয়ন্ত্রণ রাখতে চান। এমনকি তার অভিযোগ, প্রভাবশালী মানুষদের প্রলুব্ধ করে তাদের দুর্বলতা খুঁজে বের করেন তিনি।

পরিচালক এই সমালোচনার পেছনে স্পষ্ট কারণ প্রকাশ না করলেও, বলিউডের পেছনের ক্ষমতা ও প্রভাব নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিয়েছে। অভিনবের এই মন্তব্যের পর ভক্ত এবং চলচ্চিত্র বিশ্লেষকরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে বলছেন, এটি শুধুই ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলা হয়েছে, তবে কেউ কেউ মনে করছেন, এটি বলিউডের বড় বড় তারকাদের নিয়ন্ত্রণ এবং প্রভাবের বিষয়ে গভীর আভাস দেয়।

এর আগেও সালমান ও শাহরুখের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন অভিনব কাশ্যপ। এবার আমির খানকে নিয়েও একই রকম কটাক্ষ করেছেন। এই মন্তব্য চলচ্চিত্র পাড়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং বলিউডের ক্ষমতা, প্রভাব ও তারকাদের আচরণ নিয়ে সমালোচনার ঢেউ সৃষ্টি করেছে।

সি.এ/এমআর

spot_img

আরও পড়ুন

মানসিক চাপ কমাতে খেলাধুলার ভূমিকা

শৈশবের দৌড়ঝাঁপ, খেলাধুলা ও কল্পনার জগৎ বড় হওয়ার সঙ্গে...

ধ্বংসের মধ্যেও অটুট বিশ্বাস

দীর্ঘ সংঘাত ও ধ্বংসের মধ্যেও গাজার মানুষের মনোবল ভাঙেনি—তারই...

ঘরেই তৈরি করুন মজাদার কোরমা

বিশেষ দিন কিংবা অতিথি আপ্যায়নে ভিন্নধর্মী খাবার পরিবেশন করতে...

সালথায় উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে...

দলীয়করণের পুরোনো ধারা ফেরার আশঙ্কা

জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি...

ঘন্টেশ্বরে পুণ্যস্নান ঘিরে তিন দিনের মেলা

বরিশালের উজিরপুর উপজেলার ঘন্টেশ্বর গ্রামে শুরু হয়েছে বারুণী স্নান...

বিড়ালের চোখে লুকানো বৈজ্ঞানিক রহস্য

রাতের গভীর অন্ধকারে বিড়ালের চোখ হঠাৎ জ্বলজ্বল করে ওঠে—এই...

ভিডিও ছড়ানোর পর হাতিয়ার ইউএনওকে ওএসডি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ...

মানবপাচার চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে অপহরণের দেড় মাস পর মালয়েশিয়ায় পাচার হওয়া দুই...

সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন মাশরুম

একসময় অচেনা খাদ্য হিসেবে পরিচিত মাশরুম এখন দেশের খাবারের...

শাওয়ালের চাঁদ দেখা নিয়ে প্রস্তুতি

বাহরাইনে চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ...

বিলেরকাদায় জীববৈচিত্র্যের চিত্র

ডিম্বাকার একটি বিলজুড়ে এখন আমন ধানের কচি চারা। মাঘ...

২৮ রমজানে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

ইতিহাসের ধারায় ২৮ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন, যা মুসলিম...

রমজানে কিশোরদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

পবিত্র রমজান মাসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায়...
spot_img

আরও পড়ুন

মানসিক চাপ কমাতে খেলাধুলার ভূমিকা

শৈশবের দৌড়ঝাঁপ, খেলাধুলা ও কল্পনার জগৎ বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের জীবন থেকে হারিয়ে যায়। দায়িত্ব, ব্যস্ততা ও গাম্ভীর্যের ভিড়ে খেলাধুলাকে অনেকেই শুধু শিশুদের...

ধ্বংসের মধ্যেও অটুট বিশ্বাস

দীর্ঘ সংঘাত ও ধ্বংসের মধ্যেও গাজার মানুষের মনোবল ভাঙেনি—তারই এক প্রতীক হয়ে উঠেছে কোরআন তেলাওয়াতের আয়োজন। চারদিকে ধ্বংসস্তূপ আর যুদ্ধের শব্দের মাঝেও ধর্মীয় চর্চা...

ঘরেই তৈরি করুন মজাদার কোরমা

বিশেষ দিন কিংবা অতিথি আপ্যায়নে ভিন্নধর্মী খাবার পরিবেশন করতে চাইলে বিফ কোরমা হতে পারে একটি দারুণ পছন্দ। মসলা ও নরম মাংসের সমন্বয়ে তৈরি এই...

সালথায় উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক...
spot_img