Tuesday, February 17, 2026
29 C
Dhaka

বিদেশ যাবেন না, তাও স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে নারাজ শিল্পা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চলমান আইনি জটিলতা এখনও শেষ হয়নি। প্রায় ৬০ কোটি রুপি প্রতারণার মামলায় তারা আবারও আদালতের নির্দেশনায় বিপাকে পড়েছেন।

মুম্বাই হাইকোর্ট সম্প্রতি রাজ ও শিল্পাকে জানিয়েছে, “আগে ৬০ কোটি রুপি জমা দিন, তারপরই বিদেশে যেতে পারবেন।” আদালতের এই নির্দেশনার ফলে তাদের বিদেশ সফর স্থগিত হয়েছে। চলতি বছরের আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও শিল্পার বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগ দায়ের করেন। পরবর্তী মাসে মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’ জারি করে। এতে আদালতের অনুমতি ছাড়া তারা দেশের বাইরে যেতে পারবেন না।

এর আগে এক শুনানিতে শিল্পা আদালতে দাবি করেছিলেন যে, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই, তিনি শুধুমাত্র নামমাত্র পরিচালক। তখন আদালত মন্তব্য করেন, “যদি বিদেশ যেতে চান, তবে স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে।” আদালত শিল্পাকে ১৬ অক্টোবরের মধ্যে একটি লিখিত হলফনামা (অ্যাফিডেভিট) জমা দিতে নির্দেশ দেন, যেখানে রাজ কুন্দ্রার স্বাক্ষরও থাকতে হবে।

শেষ পর্যন্ত শিল্পা আদালতের নির্দেশনা অমান্য না করে স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য না দিয়ে নিজেই বিদেশ সফর বাতিল করেছেন। ফলে আপাতত তিনি রাজ কুন্দ্রার মামলার জট ছাড়াই দেশে থাকছেন এবং আইনি ঝামেলা সামলাচ্ছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায়...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি...

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী...

সরকারি সুবিধা প্রত্যাখ্যান বিএনপির এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ...

বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বললেন লরেন্স ওং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির...

সরাসরি ভোটে চার পদে নির্বাচন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো....

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর...

সিলেট-১ আসনের এমপি থেকে পূর্ণমন্ত্রী মুক্তাদীর

সিলেট-1 (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার...

সংসদীয় দলের বৈঠকে শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ...
spot_img

আরও পড়ুন

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বৈঠক। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হয়ে এটি চলবে...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায় পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় নয় বছর আগের একটি ঘটনার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেফতারি...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় আদালত এক আসামিকে ফাঁসির দণ্ড দেন এবং অপর আসামিকে খালাস দেন। ফাঁসির...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম (রিতা) প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হতেই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র...
spot_img