Wednesday, April 8, 2026
21 C
Dhaka

মৃত্যুর পর সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেলেন শ্রীদেবী

ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে শুক্রবার। এতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (মরণোত্তর) পেলেন তিনি। শুক্রবার দুপুরে নয়াদিল্লীতে এক অনুষ্ঠানে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, গত বছর মুক্তি পাওয়া ‘মম’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান শ্রীদেবী, যিনি গত ফেব্রুয়ারি দুবাইয়ে মারা যান। বর্ণিল চলচ্চিত্র জীবনে অসংখ্য পুরস্কার পেলেও জাতীয় পুরস্কার এবারই প্রথম পেলেন শ্রীদেবী, তবে সেটাও দেখে যেতে পারলেন না।

শ্রীদেবীর মতো মরণোত্তর পুরস্কার পাচ্ছেন আরেকজন, বিনোদ খান্না। গত বছর মৃত্যুবরণকারী এ অভিনেতাকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বাঙালি অভিনেতা রিদ্ধি সেন। ‘নগর কীর্তন’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পান তিনি।

অন্য পুরস্কারগুলোর মধ্যে সেরা ছবির পুরস্কার পেয়েছে আসামের ছবি ‘ভিলেজ রকস্টার’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘ভয়ানকম’ নির্মাতা জয়রাজ। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যথাক্রমে ফরহাদ ফজিল (থন্ডিমুথালাম দৃকসাকশিয়াম) ও দিব্যা দত্ত (ইরাদা)। সেরা শিশু শিল্পীর পুরস্কার উঠেছে ‘ভিলেজ রকস্টার’ ছবির ভানিতা দাসের হাতে।

এছাড়া সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে ‘বাহুবলি: দ্য কনক্লুশন’। সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে ‘টয়লেট এক প্রেম কথা ছবির ‘গোরি তু লটঠ মার’ গানটি। ‘মম’ ছবির আবহ সুরের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন এ আর রহমান।

আগামী ৩ মে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ী বা তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।

spot_img

আরও পড়ুন

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক...

কাঁচা আম খেলে শরীরে কী প্রভাব পড়ে, উপকার ও সতর্কতা

গরমের শুরুতেই বাজারে পাওয়া যায় কাঁচা আম, যা শুধু...

এআই প্ল্যাটফর্ম সুনো ঘিরে কপিরাইট বিতর্ক, ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনোকে ঘিরে কপিরাইট লঙ্ঘনের...

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের...

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...
spot_img

আরও পড়ুন

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সহজ একটি অভ্যাস, নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাস বা প্রাণায়াম, মানসিক...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এমপ্লয়মেন্ট সিকিউরিটি বিভাগের নথি অনুযায়ী, এই ধাপে ১৬৮ কর্মী চাকরি...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। হিট স্ট্রোক হলো এমন একটি অবস্থান যেখানে শরীর অতিরিক্ত গরম...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে প্রায় ২০০ ব্যবহারকারীকে সরাসরি ঝুঁকির বিষয়ে অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী,...
spot_img