Thursday, February 19, 2026
23 C
Dhaka

বিজয়-রাশমিকার বিয়ের নিমন্ত্রণে উপহারের চমক, মানতে হবে কঠোর শর্ত

আর মাত্র এক সপ্তাহ পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। এরই মধ্যে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র ও সঙ্গে থাকা উপহার সামগ্রীর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, এই আয়োজনে অংশ নিতে অতিথিদের জন্য নির্ধারণ করা হয়েছে বেশ কিছু কঠোর নিয়ম।

আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই হায়দরাবাদে বিজয়ের বিলাসবহুল বাড়ি সাজানো হয়েছে অসংখ্য আলোকসজ্জায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রস্তুতির কাজে ব্যস্ত কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, আমন্ত্রিত অতিথিদের কাছে পাঠানো হয়েছে বিশেষ নিমন্ত্রণপত্র, যার সঙ্গে রয়েছে নানা উপহার। উপহার বাক্সে রয়েছে ‘ন্যাশনাল ক্রাশ’ নামে একটি সুগন্ধি তেল, হাত ও পায়ের যত্নের জন্য দুটি বিশেষ ক্রিম, বিজয়ের ‘পরিধান’ ব্র্যান্ডের টিশার্ট এবং কাজুর বাক্স।

জানা গেছে, ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এই জুটি। তাই বিয়েতে উপস্থিত থাকবেন শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের একটি সীমিত তালিকা। বিয়ে ২৬ ফেব্রুয়ারি হলেও মূল অনুষ্ঠান শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। পুরো আয়োজনের গোপনীয়তা রক্ষায় বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

অতিথিদের জন্য আরও কঠোর নিয়ম রাখা হয়েছে। অনুষ্ঠানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনো কারণে কেউ ছবি তুললেও তা সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না—এমন শর্তে সম্মত হয়ে চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে আমন্ত্রিতদের। এছাড়া অনুষ্ঠানস্থল ঘিরে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

বিয়ের মুহূর্তকে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে উপভোগ করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি। জানা গেছে, অনুষ্ঠানের সম্প্রচার করার জন্য বড় অঙ্কের অর্থের প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করেছেন।

উদয়পুরে আনুষ্ঠানিকতা শেষে শোবিজ অঙ্গনের বন্ধুদের জন্য হায়দরাবাদে আলাদা সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনাও রয়েছে তাদের।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

হেলিকপ্টারে কনে আগমন, রাজনগরে উৎসবের আমেজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে চড়ে এলেন চীনের...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলা: জামিন না পেয়ে কারাগারে রুপালী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানের...

ইসলামে পর্দা-বিধান ও আজানের সম্পর্ক

প্রশ্নের উত্তরে জানা যায়, আজানের সময় নারীদের মাথা ঢেকে...

সাড়ে ১২ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, আদালতের আদেশ

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা...

বাড়িতেই সহজে পিটা ব্রেড বানানোর কৌশল

শেফ তানিয়া রাখি জানিয়েছেন, পিটা ব্রেড বাড়িতে সহজে তৈরি...

মধ্যপ্রাচ্যে রেকর্ড সংখ্যক বিমান শক্তি মোতায়েন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক দিনগুলোতে নজিরবিহীন সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র।...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বচ্ছতা নিয়ে শাকিব খানের অবস্থান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকারের সূচনালগ্নে চলচ্চিত্র...

মাস্কের সংস্থাগুলোর অংশগ্রহণে নতুন বিতর্ক

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইলন...

ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।...

রমজানে ১০ লাখ পরিবার পাবে কম দামে দুধ, ডিম ও মাংস

আসন্ন রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের প্রোটিন...

এবারও প্রিয়জনদের সঙ্গে ইফতারে মিম, সম্প্রীতির বার্তা

পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। আর প্রতি বছরের মতো...

প্রিয়জনকে উপহার দিতে বানান সুইস রোল

ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনকে উপহার দিতে সুইস রোল তৈরি...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পেছনে মূলত ভূরাজনৈতিক উত্তেজনা...

ইতালিতে তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে, প্রথম ধাপের আবেদন সম্পন্ন

ইতালিতে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি...
spot_img

আরও পড়ুন

হেলিকপ্টারে কনে আগমন, রাজনগরে উৎসবের আমেজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে চড়ে এলেন চীনের এক কনে। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেল চারটার দিকে কামারচাক ইউনিয়নের ওই গ্রামে কনেকে নিয়ে...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলা: জামিন না পেয়ে কারাগারে রুপালী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানের বাসায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে...

ইসলামে পর্দা-বিধান ও আজানের সম্পর্ক

প্রশ্নের উত্তরে জানা যায়, আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা বা ওড়না দেওয়ার বিষয়ে কোরআন ও হাদিসে কোনো স্বতন্ত্র বিধান নেই। বিশেষভাবে আজান চলাকালীন...

সাড়ে ১২ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, আদালতের আদেশ

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম ও তাঁর স্বামী মামূনুর রশীদ রাহূলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।...
spot_img