Saturday, March 7, 2026
26.7 C
Dhaka

একটি অদেখা যুদ্ধের গল্প

জুবায়ের ইবনে কামাল

মুক্তিযুদ্ধ নিয়ে কিছু দেখালে এক পাশ দেখানো হয়। হয়তো যোদ্ধাদের পক্ষ না হয় শুত্রুদের পক্ষ। যত নাটক সিনেমাই তৈরী হোকনা কেন। এই বৃত্ত থেকে কেউ বের হয়ে কোন কিছু তৈরী করেনি। কিন্তু এমন কি হতে পারেনা যে, একটি পরিবারেই একজন মুক্তিযুদ্ধের পক্ষে আবার আরেকজন বিপক্ষে। হ্যাঁ হতে পারে। এবং ৭১ এরকম অনেক ঘটনার স্বাক্ষী।

 

চলুন কিছুক্ষণের জন্য নতুন একটা দৃশ্য ভাবা যাক। একটা পরিবারের কর্তা রাজাকারদের পক্ষে। সে চায় মুক্তিযুদ্ধের ঝামেলা থেকে তার পরিবার বাঁচুক। কিন্তু তার ঘরের ছেলেই দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে। ব্যাপারটা কিরকম? দাঁড়ান আরেকটু গভীরে যাওয়া যাক। উক্ত পরিবারের মমতাময়ী মা একদমই নিরীহ অবস্থানে আছেন। তার পেটের ছেলে ঝাঁপিয়ে পড়েছে দেশের জন্য। অপরদিকে মায়ার বাধনে আটকে রাখা তার স্বামী আছেন ছেলের একদম উল্টো পক্ষে। চিন্তা করুন তো ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে! হ্যাঁ! তরুণ অভিনেতা ও নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নির্মান করেছেন এরকম গৎবাঁধা গল্পের বাইরে থেকে ভেবে নতুন প্লটে বানানো মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিফিল্ম “১৭ই ডিসেম্বর“।

এতে অভিনয় করেছেন মনীরা মিঠু, ইভান সাঈর, ফারহান প্রমুখ। শ্যুট হয়েছে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের নির্দিষ্ট একটি স্থানে। উক্ত গল্পে মায়ের চরিত্রে অভিনয় করেছে মনীরা মিঠু।

কেনইবা এমন গল্প! এরকম প্রশ্নের জবাবে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ চ্যানেল আগামীকে বলেন, ‘দর্শকরা সবসময়ই নতুন কিছু আশা করেন। সত্যি বলতে মুক্তিযুদ্ধ নিয়ে বানানো বেশীরভাগ নাটকই একই রকম ঘটনা দিয়ে বানানো। কিন্তু মুক্তিযুদ্ধে ছড়িয়ে আছে হাজারো গল্প। আমরা চেষ্টা করেছি অন্তত এরকম একটা কাজ উপহার দিতে যা দর্শকরা একটু হলেও ভিন্ন স্বাদ পাবে।’

“১৭ই ডিসেম্বর” নামের টেলিফিল্ম নিয়ে নির্মাতা আরো বলেন, ‘গল্পটা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আগানো হয়েছে। স্বামী আর ছেলের পাল্টাপাল্টি অবস্থানের মাঝে মা। সে কিইবা করবে! একটা ঘরের মধ্যকার যুদ্ধ। যুদ্ধ দেখানো ছাড়াই একটি যুদ্ধের গল্প।’

টেলিফিল্মটি প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। ১৪ই ডিসেম্বর, রাত দশটা পঞ্চান্ন মিনিটে।

spot_img

আরও পড়ুন

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী...

মধ্যপ্রাচ্য সংঘাত: বাড়ছে পরিবহন ব্যয়, চাপের মুখে আমদানি-রফতানি বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায়...

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে আগামী রোববার (৮...

সহজ রেসিপিতে তৈরি করুন মচমচে চিকেন কিউব বাইট

ঈদের দিন পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ভিন্ন স্বাদের...
spot_img

আরও পড়ুন

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসকদের মতে, পরিকল্পিত গর্ভধারণই মা ও শিশুর সুস্থতার জন্য সবচেয়ে নিরাপদ পথ। আধুনিক...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহ ব্যবধানে ২০ হাজার ৪১৩ কোটি...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনে এমন কিছু রহস্যময় চিহ্ন পাওয়া গেছে, যা আধুনিক লিখন পদ্ধতির আদি রূপ বা পূর্বসূরি...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী ছারপোকা মানুষের জন্য বেশ বিরক্তিকর। রাতের ঘুম নষ্ট করা এই পোকাগুলো মানুষকে যেমন অস্বস্তিতে ফেলে,...
spot_img