Friday, April 3, 2026
31 C
Dhaka

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে দিনব্যাপী আর্ট ফেয়ার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিল্প প্রদর্শনীর মহোৎসব। উত্তরা সেক্টর-৭–এর ওয়েসিস ইংলিশ স্কুল প্রাঙ্গণে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন, যার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান ‘চিহ্ন আর্ট একাডেমি’।

একাডেমির নতুন শাখা উদ্বোধন উপলক্ষে সাজানো হয়েছে ব্যাপক আয়োজন। প্রধান আকর্ষণ হিসেবে রাখা হয়েছে বড় পরিসরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে শিশুদের সৃজনশীলতা বিকাশে বিভিন্ন বিভাগে বিশেষ আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আবু উবায়দা।

এছাড়া বড়দের জন্য থাকছে ফ্রি আর্ট ক্যাম্প এবং শিল্পপ্রেমী দর্শনার্থীদের জন্য সরাসরি ছবি আঁকা শেখার সুযোগসহ বিশেষ আর্ট ক্লাস। দিনব্যাপী শিল্প প্রদর্শনীতে অংশ নেবেন বিভিন্ন প্রজন্মের চিত্রশিল্পীরা, পাশাপাশি থাকবে নানা ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট স্টল।

অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মো. আব্দুল গণি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী প্রফেসর কাওসার হাসান টগর। সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। পুরো আয়োজনটি পরিচালনা করছেন চিহ্ন আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা শিল্পী আব্দুর রহমান রুমি।

শিল্প অনুরাগী ও অভিভাবকদের এই উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। আয়োজনটিতে সহযোগিতা করছে ওয়েসিস ইংলিশ স্কুল ও শিল্প বাংলা। স্থান: ওয়েসিস ইংলিশ স্কুল, হাউজ ২২, রোড ২৮, সেক্টর ৭, উত্তরা, ঢাকা–১২৩০।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়...

বৈশ্বিক সংকটেও স্বস্তিতে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ...

তেলের দামের চাপে পাকিস্তানে গণপরিবহন ফ্রি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি...

ইসলামে নিরাপত্তার গুরুত্ব কতটা

মানুষের জীবনে নিরাপত্তা একটি মৌলিক প্রয়োজন, যা হারিয়ে গেলে...

দিলারা হাফিজের স্মরণে গুলশানে দোয়া মাহফিল

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের...

বিতর্কিত অডিও ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমদকে দলীয় শৃঙ্খলা...

মক্কার ইতিহাসে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্য

পবিত্র মক্কার ইতিহাস শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই গুরুত্বপূর্ণ নয়, বরং...

দেশে ১৯ দিনে হামে আক্রান্ত ৫৭৯২, মৃত্যু ৯৪

দেশে গত ১৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা...

ঘরেই বানান নরম ও রসাল গুড়ের রসগোল্লা

ঘরে বসেই সহজ উপায়ে তৈরি করা যায় সুস্বাদু গুড়ের...

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস...

ধোয়ামোছায় হাতের ত্বক সুরক্ষায় প্রয়োজন সচেতনতা

দৈনন্দিন জীবনে বিশেষ করে উৎসব বা ব্যস্ত সময়ে ধোয়ামোছার...

খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক সম্প্রসারণে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের...

ডেটা সেন্টারের তাপে বাড়ছে স্থানীয় জলবায়ুর ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিস্তার মানুষের জীবনকে সহজ করে...

ভারতে আটক আজিজুর রহমানের মরদেহ দেশে হস্তান্তর

পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরত আনা...
spot_img

আরও পড়ুন

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের...

বৈশ্বিক সংকটেও স্বস্তিতে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ...

তেলের দামের চাপে পাকিস্তানে গণপরিবহন ফ্রি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানে নাগরিকদের জন্য বিনামূল্যে গণপরিবহন চালুর ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল সরকার ও পাঞ্জাব প্রদেশ। শুক্রবার...

ইসলামে নিরাপত্তার গুরুত্ব কতটা

মানুষের জীবনে নিরাপত্তা একটি মৌলিক প্রয়োজন, যা হারিয়ে গেলে এর গুরুত্ব সবচেয়ে বেশি অনুভূত হয়। ইসলাম ধর্মে এই নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে...
spot_img