Saturday, March 14, 2026
24.5 C
Dhaka

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নতুন করে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক লিসা গাজী। ২০০৪ সালে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম এই গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এবার একই গল্পকে ভিত্তি করে হলেও সময় ও বাস্তবতার প্রেক্ষাপটে নতুনভাবে চিত্রনাট্য সাজানো হয়েছে। ‘শাস্তি’ নামের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, পরীমণি, আনান সিদ্দিকা ও অর্ক দাস। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন লিসা গাজী।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ঢাকার জনপ্রিয় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যজনক মৃত্যুকে ঘিরে। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার অনুসন্ধানে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা এবং নীরব লড়াইয়ের জটিল গল্প।

এই সিনেমায় যুক্ত হয়েছেন তিন দেশের চারজন প্রযোজক। বাংলাদেশ থেকে প্রযোজক হিসেবে আছেন লিসা গাজী ও আরিফুর রহমান, পাকিস্তান থেকে আবিদ আজিজ মার্চেন্ট এবং ভারত থেকে অপূর্বা বক্সী। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘আমরা একসঙ্গে হচ্ছি কারণ, সাউথ এশিয়ান স্টোরি এখন অনেক ভালো করছে। বাংলাদেশের সিনেমা অনেক বড় বড় উৎসবে যাচ্ছে। কিন্তু আমাদের সিনেমা অনেক ভালো হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে জায়গা করে নিতে পারছে না। তবে আমি কথা দিতে পারি, শাস্তি বাংলাদেশের প্রথম সিনেমা হবে, যেটি নেটফ্লিক্সে দেখা যাবে। সে জন্য যত স্ট্রং কোলাবোরেশন হবে, বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তত ভালো করবে।’

পাকিস্তানের প্রযোজক আবিদ আজিজ মার্চেন্ট বলেন, ‘পরিচালক লিসা গাজীর প্রতি আমার আস্থা আছে। আমি তাঁর “বাড়ির নাম শাহানা” দেখে মুগ্ধ হয়েছিলাম। ২০২৪ সালে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। কয়েক মাস আগে লিসা জানান, তিনি নতুন সিনেমা বানাচ্ছেন, আমি সেই সিনেমায় যুক্ত হতে চাই কি না জানতে চান। চিত্রনাট্য পড়ে আমার ভালো লাগে। আমার মনে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের এই আধুনিক সংস্করণ শুধু ফেস্টিভ্যালে নয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও সাড়া ফেলবে।’

এই সিনেমার মাধ্যমে প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘গত ২০-২৫ বছরে বাংলাদেশের সিনেমা অনেকটা এগিয়েছে। জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে বিচরণ, এটার জন্য আমরা গর্বিত। আমরা সব সময় চেষ্টা করি ভালো কাজ করার জন্য, যাতে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে আমাদের সিনেমা আলাদা জায়গা দখল করতে পারে। এ ধরনের প্রজেক্ট যখন করার সুযোগ আসে, তখন তো আর না করার উপায় নেই। রবীন্দ্রনাথ তো সব সময়ই সমসাময়িক। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি। সে জায়গা থেকে এটা একটা বড় সুযোগ। যদিও এটা অ্যাডাপটেশন। অনেকে হয়তো ভাবতে পারেন, শাস্তি গল্পের চরিত্রদের হুবহু দেখা যাবে। তা নয়, গল্পটি এই সময়ের উপযোগী করে বানানো হচ্ছে।’

পরীমণির জন্যও এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে প্রথম কাজ। তিনি বলেন, ‘সারা জীবন মুখিয়ে ছিলাম কবে রবীন্দ্রনাথের কোনো চরিত্রে কাজ করতে পারব। অবশেষে সে সুযোগটা পেলাম। দর্শকদের কাছে দোয়া চাই, যেন আমরা ভালোভাবে কাজটি করতে পারি।’

নির্মাতা লিসা গাজী জানান, আগামী অক্টোবর ও নভেম্বরে ‘শাস্তি’ সিনেমার শুটিং অনুষ্ঠিত হবে। এর আগে সেপ্টেম্বর থেকে শিল্পীদের নিয়ে রিহার্সাল শুরু হবে। শুটিং শেষে সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...
spot_img

আরও পড়ুন

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণনার মাঝপথে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায় এক বছর ধরে অচল হয়ে রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান...
spot_img