Saturday, March 14, 2026
23.8 C
Dhaka

মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায়

মোশাররফ করিম ও রাজকে নিয়ে নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী তমা মির্জা।

এই নতুন অধ্যায়ের জন্য নির্মাতা গোলাম সোহরাব দোদুল ও হাসান মোরশেদের শুটিংয়ের সব প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। এখন শুধু অপেক্ষা লাইট-ক্যামেরা-অ্যাকশনের। পর্দায় এই নতুন রসায়ন ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হলেও আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত জানাতে নারাজ তমা। তবে গল্পের বুনন ও চরিত্রের গভীরতা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। খুব শিগগিরই ‘জলযুদ্ধ’সহ নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার শুটিং ফ্লোরে দেখা যাবে তাকে।

এরই মধ্যে ওপার বাংলার গুণী নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ সিরিজে কাজ করে ভিন্ন এক অভিজ্ঞতা অর্জন করেছেন তমা মির্জা। মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। কলকাতায় টানা নয় দিনের শুটিং তার অভিনয় জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে আছে বলে মনে করেন তিনি।

ক্যামেরার বাইরে তমা মির্জা একজন সাধারণ ঘরোয়া মানুষ। অবসর সময়ে বই পড়া, সিনেমা দেখা, রান্না করা কিংবা একাকিত্বের মধ্যেই তিনি খুঁজে পান নিজের জগৎ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন নতুনভাবে। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র সাফল্যের পর নতুন বছরেও তিনি দর্শকের সামনে হাজির হতে চান প্রথাগত ছক ভেঙে একেবারে নতুন রূপে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...
spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিকতার মিশেলে দেশটির রমজান মাস এক ভিন্ন আবহ তৈরি করে। আধুনিক নগর জীবনের মধ্যেও কীভাবে...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। তবে বাস্তবে এটি একটি রক্তনালিভিত্তিক রোগ, যা ধীরে ধীরে শরীরের সূক্ষ্ম রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...
spot_img