Friday, March 13, 2026
22.9 C
Dhaka

তাকে দেখিনি, চিনিও না: আদালতে মেহজাবীন

হুমকি ও ভয় দেখানোর অভিযোগে করা মামলার শুনানিতে আদালতে হাজির হয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেছেন, মামলার বাদীকে তিনি কখনো দেখেননি, চেনেন না। এমন অবস্থায় তাকে হুমকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে আদালতকে জানান তিনি।

সোমবার সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে হুমকি ও ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেন আদালত।

সকাল ১০টার দিকে মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী আদালতে উপস্থিত হন। বেলা ১১টার দিকে তারা এজলাসে ওঠেন। শুনানিকালে মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার নীল রঙের জবাব দাখিলের কাগজ বিচারকের সামনে উপস্থাপন করেন।

আইনজীবী তুহিন হাওলাদার আদালতে বলেন, মামলার বাদীর দেওয়া ঠিকানা ভুয়া এবং ব্যবহৃত মোবাইল নম্বর ১২ ডিজিটের। তিনি আরও বলেন, মেহজাবীন একজন অভিনেত্রী, তিনি বাদীকে চেনেন না এবং তার সঙ্গে কোনো পরিচয় নেই। সুতরাং হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার ভাষ্য অনুযায়ী, অভিনেত্রীর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এই মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে মামলার বাদী আমিরুলের পক্ষে আইনজীবী রায়হান গাজী বলেন, আসামিরা ধার্য তারিখে আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। তিনি দাবি করেন, আসামিরা বাদীর কাছ থেকে টাকা নিয়েছেন এবং টাকা ফেরত চাওয়ায় তাকে হুমকি দেওয়া হয়েছে।

এ সময় বিচারক বাদীকে প্রশ্ন করেন, ‘আপনাকে কে হুমকি দিয়েছে?’ জবাবে বাদী বলেন, ‘ওনারা হাতিরঝিল এলাকায় আমাকে হুমকি দিয়েছে।’ বিচারক জানতে চাইলে বাদী বলেন, ‘না, তার ভাই হুমকি দিয়েছে। বিভিন্ন অপরিচিত লোক দিয়ে তিনি হুমকি দিয়েছেন।’

এ পর্যায়ে বিচারকের প্রশ্নের জবাবে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমরা তাকে কখনোই দেখিনি। তাকে চিনি না। তার সঙ্গে কোনো দিন কথাও হয়নি। বাদী কোনোভাবেই প্রমাণ দিতে পারেননি। বিকাশ-নগদের মাধ্যমে যে ২৭ লাখ টাকা নেওয়ার কথা বলা হয়েছে এটার বিষয়ে কোনো প্রমাণও নেই।’

বিচারক তখন বলেন, এই মামলায় বিচার্য বিষয় ২৭ লাখ টাকা নয়, বরং হুমকি দেওয়ার অভিযোগ। এরপর বিচারক জানতে চান, ভবিষ্যতে হুমকি দেওয়া হবে কি না। জবাবে মেহজাবীন চৌধুরী বলেন, হুমকি দেওয়ার কোনো প্রশ্নেই আসে না।

সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত এই মামলা থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...
spot_img

আরও পড়ুন

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর মাধ্যমে মানুষ দুনিয়ার ব্যস্ততা ও কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর ইবাদত ও স্মরণে নিমগ্ন...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল পদ্ধতির প্রয়োজন নেই, বরং সঠিক খাবার নির্বাচনই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া,...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ইগ নোবেল পুরস্কার। প্রতিবছর মূল নোবেল পুরস্কার ঘোষণার আগে ব্যঙ্গাত্মক বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষণাকে কেন্দ্র...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের ছোঁয়ায় মুমিনের অন্তর উদ্বেলিত হয় এবং হৃদয়ে হেদায়েতের বসন্ত নেমে আসে। তারাবির নামাজে কোরআন পাঠের...
spot_img