Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

জ্যাক রায়ান সিরিজের কল্পকাহিনি, বাস্তবে মিল


মাঝে মাঝে কল্পকাহিনি বাস্তব ঘটনাকেও ছাপিয়ে যায়। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’-এর একটি দৃশ্য নেটদুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া সিরিজটির দ্বিতীয় সিজনের একটি সংলাপ সাম্প্রতিক বাস্তব ঘটনার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলেছে।

সিরিজে জন ক্রাসিনস্কি অভিনীত চরিত্র জ্যাক রায়ান একদল সিআইএ কর্মকর্তাকে প্রশ্ন করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় হুমকি কোন দেশ। জবাবে এক কর্মকর্তা রাশিয়ার নাম উল্লেখ করেন। এরপর চীনের কথাও উঠে আসে। তখন জ্যাক রায়ান প্রশ্ন তোলেন, ভেনেজুয়েলার কথা কি কেউ ভাবছে। তিনি বলেন, বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠবে।

এই কাল্পনিক সংলাপের সঙ্গে বাস্তব ঘটনার মিল দেখে নেটিজেনরা বিস্মিত। কারণ, ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। এরপর ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলা চালাবে’—এমন মন্তব্যের সঙ্গে সিরিজের ঘটনার আশ্চর্য মিল লক্ষ্য করেছেন অনেকে।

সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস জানান, তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎ সম্পর্কে কোনো পূর্বাভাস দেয়া নয়। তবে তিনি স্বীকার করেন, বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও হার মানিয়ে দেয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...

সীতাকুণ্ডে গুরুতর আহত শিশুর মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি...

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...
spot_img

আরও পড়ুন

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মনেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি একই, নাকি আলাদা? ইসলামি গবেষকদের মতে, জাকাত...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। সঠিক পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে রোজার মাসে সুস্থ থাকা সম্ভব। ভিটামিন,...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের মনে গেঁথে আছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, পৃথিবীর সবচেয়ে শুষ্ক কিছু মরুভূমি সমুদ্রের একেবারে গা...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, করপোরেশনের বর্তমান আর্থিক...
spot_img