Wednesday, February 25, 2026
23.4 C
Dhaka

নায়কবিহীন সিনেমায় বুবলী, কবে আসবে রাফীর প্রেশার কুকার

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী নতুন এক নারীকেন্দ্রিক সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন। কয়েক দিন আগে তিনি রাশেদা আক্তার পরিচালিত শাপলা শালুক সিনেমার শুটিং শেষ করেছেন। সজলের বিপরীতে অভিনীত এই ছবিটির কিছু অংশের কাজ এখনো বাকি থাকলেও এর মধ্যেই নতুন সিনেমার শুটিংয়ে যুক্ত হচ্ছেন বুবলী। সোমবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা প্রেশার কুকারের শুটিং।

এই সিনেমার মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও রায়হান রাফীর সঙ্গে কাজ করছেন বুবলী। এর আগে চরকি প্রযোজিত ৭ নাম্বার ফ্লোর সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। ওই ছবিতে বুবলীর অভিনয় ও চরিত্র নির্বাচন দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। দীর্ঘ বিরতির পর আবার এই জুটির একসঙ্গে কাজ করাকে ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী নিজেও আশাবাদী। চরিত্র ও গল্প নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।

জানা গেছে, প্রেশার কুকার সিনেমার শুটিং কয়েক দিন আগেই শুরু হলেও বুবলী সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে অংশ নিচ্ছেন। শিডিউল অনুযায়ী টানা কয়েক দিন কাজ করবেন তিনি। এরপর কিছুদিন বিরতির পর দ্বিতীয় লটে সিনেমার বাকি শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে। ঢালিউডে যেখানে এখনো নায়কনির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে নারীকেন্দ্রিক এই সিনেমাটি আলাদা গুরুত্ব পাচ্ছে। বুবলীর পাশাপাশি এতে আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিন নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জীবনসংগ্রাম, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই গড়ে উঠবে সিনেমার মূল নাটকীয়তা।

যদিও সিনেমাটি নারীকেন্দ্রিক, তবু একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকছে। সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরী অভিনয় করতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে পরিচালক রায়হান রাফী কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান এখনই কিছু জানাতে আগ্রহী নয়। রহস্য বজায় রাখতেই তাঁরা আগ্রহী বলে জানা গেছে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত প্রেশার কুকার মুক্তি পাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে। দীর্ঘ ২১ বছর পর ঈদে সিনেমা নিয়ে ফিরছে এই প্রযোজনা প্রতিষ্ঠান। ২০০৪ সালে সর্বশেষ ঈদে তারা প্রেক্ষাগৃহে এনেছিল কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমাটি।

এবার ঈদে শুধু প্রেশার কুকার নয়, বুবলীর উপস্থিতি থাকছে আরও একটি সিনেমায়। তাঁর অভিনীত পিনিক সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। জাহিদ জুয়েল পরিচালিত ওই ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

মাদ্রাসা শিক্ষা অধিদফতর রোববার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি মাদ্রাসায় শূন্য...

ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ড সেমিফাইনালে, পাকিস্তানের আশা ঝুলে রইল

শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ...

জবানের সংযম: রোজার মূল ঢাল

রমজান মাসে সিয়াম শুধু পেটের সংযম নয়, এটি আল্লাহপ্রদত্ত...

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা...

এবার অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র চান অর্থনীতিবিদরা

হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের...

ভারতে নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালো হিন্দু সহপাঠীরা

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত দেখা গেল ভারতের উত্তর প্রদেশের...

পর্যটন প্রতীক ‘লাভার্স আর্চ’-এর পতন

ভ্যালেন্টাইনস ডের দিন (১৪ ফেব্রুয়ারি) ইতালির আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনিও...

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...
spot_img

আরও পড়ুন

বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

মাদ্রাসা শিক্ষা অধিদফতর রোববার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি মাদ্রাসায় শূন্য পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নতুন জনবল...

ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ড সেমিফাইনালে, পাকিস্তানের আশা ঝুলে রইল

শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকের দারুণ সেঞ্চুরির बदৌলতে ইংল্যান্ড পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।...

জবানের সংযম: রোজার মূল ঢাল

রমজান মাসে সিয়াম শুধু পেটের সংযম নয়, এটি আল্লাহপ্রদত্ত এক শক্তিশালী ঢাল। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সিয়াম ঢালস্বরূপ। ঢাল তখনই কার্যকর হয়,...

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার...
spot_img