Friday, March 13, 2026
24.1 C
Dhaka

নতুন সাজে রোজার ছবি ঘিরে নেটদুনিয়ায় আলোচনা ঝড়

গায়ক ও অভিনয়শিল্পী তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার এক বছর পূর্ণ করেছেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রোজা সম্প্রতি নিজের নতুন লুকের একাধিক স্থিরচিত্র শেয়ার করে আলোচনায় এসেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এসব ছবিতে রোজার ভিন্নধর্মী উপস্থাপনা দেখে চমকে গেছেন তাহসান–ভক্তরা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে রোজার স্টাইল, সাজ ও অভিব্যক্তি আগের তুলনায় আলাদা বলে মন্তব্য করেছেন অনুসারীরা। নতুন লুকের এই ছবিগুলো প্রকাশের পর রোজার অন্যান্য পোস্টের তুলনায় প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রোজা আহমেদের শেয়ার করা স্থিরচিত্রগুলোতে প্রায় দুই লাখের কাছাকাছি মানুষ লাভ রিঅ্যাকশন দিয়েছেন। পাশাপাশি শেয়ার হয়েছে প্রায় ১০ হাজারের মতো। পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছেন, পাপড়ির আড়ালে লুকানো সিংহাসন।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। ঢাকার একটি কমিউনিটি সেন্টারে একেবারে ঘরোয়া পরিবেশে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরও কিছু ছবিতে দেখা যায়, পদ্মফুল ও মোমবাতিতে সাজানো একটি বিশেষ কেক। সাদা ক্রিমে মোড়ানো ওই কেকের পাশে ছিল একটি গোলাপের তোড়া। অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর ধারণা, প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীকে বিশেষভাবে চমকে দিয়েছেন তাহসান।

একাধিক সূত্রে জানা গেছে, রোজা আহমেদ গত ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তিনি নিউইয়র্কে পড়াশোনা করেছেন এবং একজন উদ্যোক্তাও। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজার জনপ্রিয়তাও চোখে পড়ার মতো; অসংখ্য অনুসারী রয়েছে তাঁর।

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। তাঁদের সংসারে ২০১৩ সালের ৩০ জুলাই জন্ম নেয় এক কন্যাসন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর যৌথ বিবৃতির মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। এ ঘোষণার পর তাঁদের অনেক ভক্তই বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি। পরবর্তী সময়ে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...
spot_img

আরও পড়ুন

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়। এর মিষ্টি ও সতেজ স্বাদ সবাই পছন্দ করেন। তবে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এই ফল নিরাপদ...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...
spot_img