Saturday, April 4, 2026
27 C
Dhaka

কল রেকর্ড ফাঁসের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্ক অস্বীকার করলেন কোরীয় গায়ক এমসি মং

কোরীয় সংগীতাঙ্গনের পরিচিত মুখ এমসি মংকে ঘিরে সম্প্রতি বিতর্কের ঝড় উঠেছে। বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান হানড্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা চা গা-ওনের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে।

একাধিক কোরীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, বিবাহিত নারী চা গা-ওনের সঙ্গে এমসি মংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগে বলা হয়, এই সম্পর্কের সময় চা গা-ওন নাকি তাঁকে বড় অঙ্কের অর্থ ও বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। একই সঙ্গে দুজনের ব্যক্তিগত কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হওয়ার দাবিও সামনে আসে।

বিতর্ক ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এক বিবৃতিতে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন এমসি মং। তিনি জানান, তাঁকে জড়িয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো ভিত্তিহীন এবং এসবের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।

ফাঁস হওয়া কথোপকথনের রেকর্ড সম্পর্কেও কড়া অবস্থান নেন এই গায়ক। তাঁর দাবি, রেকর্ডটি সম্পূর্ণ ভুয়া এবং ইচ্ছাকৃতভাবে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শুরু থেকে শেষ পর্যন্ত কথোপকথনের রেকর্ডটি বানানো এবং বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই।

উল্লেখ্য, এমসি মং ২০২৩ সালে চা গা-ওনের সঙ্গে যৌথভাবে ওয়ান হানড্রেড প্রতিষ্ঠা করেন। চলতি বছরের জুনে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এ প্রসঙ্গে এমসি মং জানান, চা গা-ওনের সঙ্গে তাঁর সম্পর্ক পেশাদারিত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না। প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্তও তিনি নিয়েছিলেন কোম্পানির সুরক্ষা ও স্থিতিশীলতার কথা বিবেচনা করেই।

এদিকে, বিষয়টি নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে ওয়ান হানড্রেড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, অভ্যন্তরীণ যাচাইয়ে এমসি মং ও চা গা-ওনের কথোপকথনের যে রেকর্ড ছড়ানো হয়েছে, তা সম্পাদিত বলে প্রমাণ পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের শিল্পী ও ব্যবস্থাপনার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়ালে আমরা তা বরদাশত করব না। ভিত্তিহীন জল্পনা ও সমালোচনা থেকে বিরত থাকার জন্য আমরা জনসাধারণের প্রতি অনুরোধ জানাই।’

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...

শান্তিপূর্ণ ভোটে সম্পন্ন কুমিল্লা বার নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী...

ডিএফপিতে হামলার ঘটনায় জবাবদিহির দাবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার...

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে ইতালিতে পদত্যাগের ঢেউ

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর ইতালির জাতীয় দলের প্রধান কোচের...
spot_img

আরও পড়ুন

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে হাইড্রেটেড থাকে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। শরীর শুধু পানি গ্রহণ...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। বিভিন্ন ধর্ম ও দর্শনের অনুসারীরা তাদের নিজস্ব মতাদর্শকে গুরুত্ব...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে সরে যাওয়ার পেছনে কাজ করছে টেকটোনিক প্লেট। কিন্তু পুরো সৌরজগতের মধ্যে বর্তমানে সক্রিয় ও সুগঠিত...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে প্রচলিত। তবে ইসলামের শিক্ষা মানুষকে স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ দেয়, যেখানে হাসি-ঠাট্টাও একটি স্বীকৃত...
spot_img