Sunday, March 29, 2026
27 C
Dhaka

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় পেছাল

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে আদালত। রোববার (৭ ডিসেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন করে সময় চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। তিনি আদালতে সময় বৃদ্ধির আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন। একই সঙ্গে আদালত মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাখতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সালমান শাহর মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর গত ২০ অক্টোবর এ হত্যা মামলাটি দায়ের করা হয়। তার মা নীলা চৌধুরীর পক্ষে মামলাটি করেন ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খল অভিনেতা ডন, ডেডিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু এবং রিজভী আহমেদ ওরফে ফরহাদ।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন। অভিযোগের গুরুত্ব বিবেচনায় আদালত আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সালমান শাহ মারা যান। তখন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরের বছর ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে আবেদন করা হয় যে, সালমান শাহকে হত্যা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত সিআইডিকে অপমৃত্যু মামলার পাশাপাশি হত্যার অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন আবেদন করেন। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানেও হত্যার অভিযোগ নাকচ করা হয়।

সালমান শাহর বাবার মৃত্যুর পর মামলার হাল ধরেন তার মা নীলা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন এবং ১১ জনের নাম উল্লেখ করে দাবি করেন, তারা তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন।

পরবর্তীতে মামলার তদন্তে নামে র‌্যাব। রাষ্ট্রপক্ষের আপত্তির পর ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ইমরুল কায়েশ র‌্যাবকে তদন্ত থেকে বিরত থাকার নির্দেশ দেন। এরপর মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর তদন্ত শেষে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয়।

২০২১ সালের ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতি দেন। পরে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। ২০২২ সালের ১২ জুন আদালত সেই রিভিশন আবেদন গ্রহণ করেন।

চলতি বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: জান্নাতুল ফেরদৌস ইবনে হক রিভিশন আবেদন মঞ্জুর করেন। তিনি সালমান শাহর বাবা কমরউদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রমনা মডেল থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

ইরান যুদ্ধে এআইয়ের ব্যবহারে নতুন মাত্রা, বলছেন প্রযুক্তি কর্মকর্তা

চলমান ইরান যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ...

আধুনিক রান্নায় পুষ্টিগুণ কতটা অটুট

ব্যস্ত জীবনযাপন ও গ্যাসের সীমাবদ্ধতায় আধুনিক রান্নাঘরে জায়গা করে...

রেস্টুরেন্টের স্বাদে ঘরে বানানো বিরিয়ানি

রেস্টুরেন্টের জনপ্রিয় চাইনিজ বিরিয়ানি এখন ঘরেই সহজে তৈরি করা...

হিজরতের ঐতিহাসিক এক স্মৃতিবিজড়িত স্থান

মক্কার নির্যাতন ও বিপদের মুখে হিজরত করে মদিনার পথে...

রমজানে ইবাদতে অংশ নেওয়া ১০০ জনকে পুরস্কার

রমজান মাসে তরুণদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...

সংসদ নিয়ে প্রশ্ন, গণভোটের প্রতিফলন নিয়ে মন্তব্য নাহিদ ইসলামের

জাতীয় সংসদের কার্যক্রম দেখে গণভোটের প্রতিফলন স্পষ্ট নয় বলে...

হোয়াটসঅ্যাপে এআইসহ নতুন আপডেট

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে জনপ্রিয় মেসেজিং...

অ্যান্টিম্যাটার পরিবহনে বৈপ্লবিক অগ্রগতি

মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় পদার্থগুলোর একটি অ্যান্টিম্যাটারকে প্রথমবারের মতো সড়কপথে...

অধিবেশন শুরুর আগেই সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই সভাকক্ষে প্রবেশ...

কাজা রোজা নিয়ে ইসলামি নির্দেশনা

রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে বিভিন্ন কারণে...

ইনসাফভিত্তিক সংসদ পরিচালনার আহ্বান বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত...

ড্র করেও শেষ চারে লাল-সবুজের যুবারা

মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে ভারতের...

আইপিএলের ডাক ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের স্মিথ ও টাং

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে খেলার সুযোগ...

সিএএফের সিদ্ধান্ত উপেক্ষা করে ট্রফি প্রদর্শন সেনেগালের

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা প্রশাসনিক সিদ্ধান্তে কেড়ে নেওয়া...
spot_img

আরও পড়ুন

ইরান যুদ্ধে এআইয়ের ব্যবহারে নতুন মাত্রা, বলছেন প্রযুক্তি কর্মকর্তা

চলমান ইরান যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান পালান্টিয়ার টেকনোলজিসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা শ্যাম শঙ্কর।...

আধুনিক রান্নায় পুষ্টিগুণ কতটা অটুট

ব্যস্ত জীবনযাপন ও গ্যাসের সীমাবদ্ধতায় আধুনিক রান্নাঘরে জায়গা করে নিয়েছে মাইক্রোওভেন ও এয়ার ফ্রায়ার। দ্রুত রান্না ও কম তেলে খাবার প্রস্তুতের সুবিধা থাকলেও অনেকের...

রেস্টুরেন্টের স্বাদে ঘরে বানানো বিরিয়ানি

রেস্টুরেন্টের জনপ্রিয় চাইনিজ বিরিয়ানি এখন ঘরেই সহজে তৈরি করা সম্ভব। সঠিক উপকরণ ও ধাপ অনুসরণ করলে ঘরে বসেই পাওয়া যাবে সুস্বাদু ও সুগন্ধি এই...

হিজরতের ঐতিহাসিক এক স্মৃতিবিজড়িত স্থান

মক্কার নির্যাতন ও বিপদের মুখে হিজরত করে মদিনার পথে দীর্ঘ যাত্রার এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ‘কারিন সরিহ’ নামের একটি স্থান। মদিনার উপকণ্ঠে অবস্থিত এই...
spot_img