Saturday, April 4, 2026
27 C
Dhaka

উইন্টারের আলোচিত ট্যাটু কোথায় গেল

হাতের একই জায়গায় একই রকম ট্যাটু করা নিয়ে আলোচনায় এসেছিলেন বিটিএস তারকা জাংকুক ও আসপা তারকা উইন্টার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্যাটুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শুরু হয়। কেপপ অনুরাগীদের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়।

এই গুঞ্জনের মধ্যেই প্রথমবার প্রকাশ্যে দেখা যায় উইন্টারকে। তবে সবার নজর ছিল তাঁর হাতে আলোচিত সেই ট্যাটুর দিকে। প্রকাশ্যে আসার সময় উইন্টারের হাতে কোনো ট্যাটু দেখা যায়নি। এতে অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি ট্যাটুটি মুছে ফেলেছেন এই তারকা।

রোববার উইন্টার নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি কিছুই লেখেননি। কালো ও সোনালি রঙের পোশাকে তাঁকে দেখা গেছে। তবে পোশাকের চেয়েও বেশি নজর কাড়ে তাঁর হাত। ছবিতে কোথাও ট্যাটুর কোনো চিহ্ন দেখা যায়নি, যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

এর আগেও সিউলে অনুষ্ঠিত মেলন মিউজিক অ্যাওয়ার্ডসের লালগালিচায় উইন্টারকে দেখা গিয়েছিল। সেবার তাঁর হাত ঢাকা ছিল, ফলে ট্যাটু নিয়ে স্পষ্ট কিছু বোঝা যায়নি। সেই ঘটনার পর ইনস্টাগ্রামে ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি আরও আলোচনায় আসে।

উইন্টার । ছবিঃ সংগৃহীত

জাংকুক ও উইন্টারের প্রেমের গুঞ্জনের পেছনে শুধু ট্যাটুই নয়, আরও কয়েকটি বিষয় সামনে আনছেন অনুরাগীরা। দুজনের ইনস্টাগ্রাম ইউজারনেমের মিল নিয়েও আলোচনা চলছে। উইন্টারের ইউজারনেম ‘আই অ্যাম উইন্টার’, আর জাংকুকের ছিল ‘আই অ্যাম জাংকুক’, যা তিনি পরে পরিবর্তন করেছেন। এ ছাড়া মঞ্চে তাঁদের ব্যবহৃত ইন ইয়ার মনিটরের ডিজাইনও নাকি একই রকম বলে দাবি করা হচ্ছে।

তবে এসব গুঞ্জন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি জাংকুকের এজেন্সি বিগ হিট মিউজিক কিংবা উইন্টারের এজেন্সি এসএম এন্টারটেইনমেন্ট। দুই পক্ষের নীরবতাই অনুরাগীদের মধ্যে জল্পনা আরও বাড়িয়ে তুলেছে।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...

শান্তিপূর্ণ ভোটে সম্পন্ন কুমিল্লা বার নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী...

ডিএফপিতে হামলার ঘটনায় জবাবদিহির দাবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার...

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে ইতালিতে পদত্যাগের ঢেউ

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর ইতালির জাতীয় দলের প্রধান কোচের...
spot_img

আরও পড়ুন

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে হাইড্রেটেড থাকে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। শরীর শুধু পানি গ্রহণ...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। বিভিন্ন ধর্ম ও দর্শনের অনুসারীরা তাদের নিজস্ব মতাদর্শকে গুরুত্ব...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে সরে যাওয়ার পেছনে কাজ করছে টেকটোনিক প্লেট। কিন্তু পুরো সৌরজগতের মধ্যে বর্তমানে সক্রিয় ও সুগঠিত...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে প্রচলিত। তবে ইসলামের শিক্ষা মানুষকে স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ দেয়, যেখানে হাসি-ঠাট্টাও একটি স্বীকৃত...
spot_img