Saturday, February 7, 2026
16 C
Dhaka

বাংলাদেশ নিয়ে যা বললেন ইধিকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর মতো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার খবর শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।

এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে কোয়েল মল্লিক, চিরঞ্জিৎ ও দেবের পর এবার নিজের অনুভূতির কথা প্রকাশ করলেন ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও ভালোবাসার স্মৃতির কথা তুলে ধরে ইধিকা বলেন, “এরকম একটা দেশ, যাকে আমি খুবই ভালোবাসতে দেখেছি। দেখেছি শিল্প এবং শিল্পীকে সম্মান করতে। সে দেশ আমাকে খুব ভালোবেসেছে। পারিপার্শ্বিক মানুষকে ভালোবাসতে দেখেছি। দেশটার মধ্যেই ভালোবাসা দেখেছি।”

সাম্প্রতিক অস্থিরতা নিয়ে নিজের কষ্টের কথাও জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা জানিয়ে ইধিকা বলেন, “সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে খুব খারাপ লাগছে। আমি চাই, খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক, সবাই শান্তভাবে থাকুন। ভালো থাকুন।”

ইধিকা পালের ক্যারিয়ারের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ যোগ রয়েছে। দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেই দুই বাংলায় আলোচনায় আসেন তিনি। সিনেমাটির সাফল্যের পর ভারতীয় বাংলা চলচ্চিত্রেও শক্ত অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘খাদান’ সিনেমায় সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন ইধিকা। পাশাপাশি ‘রঘু ডাকাত’সহ একাধিক বড় বাজেটের সিনেমায় কাজ করছেন তিনি। ক্যারিয়ারের এই উজ্জ্বল সময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার এমন আবেগী বার্তা ভক্তদের মধ্যেও গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে...

পাবলিক ওয়াইফাই কতটা নিরাপদ

ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বাড়ির...

ইব্রাহিমি মসজিদে আজান বাধাগ্রস্ত

চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে...

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর...

প্লাজমা ইঞ্জিনে বদলাতে পারে মহাকাশ বিজ্ঞান

মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে রাশিয়া।...

উমরার সফরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

উমরার সফরে মক্কা ও মদিনায় অবস্থানকালে নানা অভিজ্ঞতার মুখোমুখি...

নওগাঁ-৫: জামায়াতের নির্বাচনী ক্যাম্পে আগুন, দোষী আটক

নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন...

ফটিকছড়িতে বোখারি শরিফ খতম শেষে হেফাজতের কঠোর মন্তব্য

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মুসলমানদের জন্য জামায়াতে...

বোদা উপজেলায় নিখোঁজ কলেজছাত্রী পুকুর থেকে উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বাড়ির...

শহীদ হাদির হত্যার দ্রুত, নিরপেক্ষ বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

ইনোভেড ২০২৬: দেশের ব্যবসায়িক শিক্ষায় নতুন দিগন্ত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যবসায়িক শিক্ষায় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক...

তাসনিম জারা ভোটারদের কাছে ফুটবল মার্কা ও ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম...

পরিবেশবান্ধব উন্নয়ন ও কৃষি নিরাপত্তায় জোর আইপিডির ইশতেহারে

শিক্ষা, কর্মসংস্থান, নগর উন্নয়নসহ মোট ১০টি খাতে অগ্রাধিকার দিয়ে...

ইনকিলাব মঞ্চের কর্মসূচি: সংঘর্ষ নিয়ে সরকারের ব্যাখ্যা

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব...
spot_img

আরও পড়ুন

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। ধমনিতে চর্বি জমে যাওয়ার ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হলে বুকে ব্যথা, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের...

পাবলিক ওয়াইফাই কতটা নিরাপদ

ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বাড়ির বাইরে বের হলে অনেকেই ক্যাফে, হোটেল, শপিং মল কিংবা বিমানবন্দরের ফ্রি বা পাবলিক ওয়াইফাই ব্যবহার...

ইব্রাহিমি মসজিদে আজান বাধাগ্রস্ত

চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনের বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা ও বাধা বেড়েছে। ফিলিস্তিনের ওয়াক্ফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের...

প্রতিদিন গরম পানি খাওয়ার উপকার

পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে খালি পেটে বা খাবারের ৩০ মিনিট আগে ও পরে...
spot_img