Saturday, April 4, 2026
28 C
Dhaka

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয় ও অধিকার রক্ষার দাবিতে। কোনো ফৌজদারি মামলা নয়—এবার তাঁর অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়ে। কারণ, অনুমতি ছাড়াই তাঁর ছবি, কণ্ঠস্বর, সংলাপ, নাচের স্টেপ ও ভিডিও ব্যবহার করে অনলাইনে নানান ধরনের ভুয়া বাণিজ্যিক কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন সালমান।

গত কয়েক বছরে এআই ও ডিপফেক প্রযুক্তির বিস্তারে বলিউড তারকাদের মুখ ও কণ্ঠস্বর নকল করে ভুয়া কনটেন্ট বানানো সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। আদালতে সালমান জানান—কিছু ওটিটি প্ল্যাটফর্ম ও গোষ্ঠী তাঁর জনপ্রিয়তা ও পরিচয় ব্যবহার করছে অনুমতি ছাড়াই। এটি তাঁর ব্যক্তিগত অধিকার, মর্যাদা ও প্রচারের অধিকারের ওপর সরাসরি আঘাত।

সালমানের আবেদনের পর দ্রুত পদক্ষেপ নেয় দিল্লি হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে—অভিনেতার ছবি, কণ্ঠস্বর, সংলাপ, নাচের ভঙ্গি বা ভিডিও ব্যবহার করে কোনো কনটেন্ট তৈরি বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মসহ সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ফলে সালমান খানকে ব্যবহার করে এআই–নির্ভর ভুয়া কনটেন্ট তৈরির ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি হলো।

এর আগে একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন তাঁর সাবেক প্রেমিকা ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অনুমতি ছাড়াই তাঁর ছবি বিকৃত করে অনলাইনে ব্যবহারের অভিযোগে আদালতে গেলে রায় যায় তাঁর পক্ষেই। শুধু সালমান বা ঐশ্বরিয়া নন—এআই অপব্যবহার ঠেকাতে সাম্প্রতিক সময়ে আদালতে গেছেন কণ্ঠশিল্পী কুমার শানু, আশা ভোসলে, অভিনেত্রী শিল্পা শেঠি ও অনিল কাপুরও। এসব মামলায় আদালত বারবার ব্যক্তির গোপনীয়তা, মর্যাদা ও প্রচারের অধিকারকে প্রাধান্য দিয়েছেন।

বিচারকদের মতে, ডিপফেক ভিডিও, এআই–তৈরি ছবি বা ভুয়া বিজ্ঞাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করে এবং সামাজিকভাবে ক্ষতিকর।

চলচ্চিত্র বিশ্লেষকদের ভাষ্যে, সালমান খানের এই আইনি পদক্ষেপ ভবিষ্যতে এআই–অপব্যবহারের বিরুদ্ধে তারকাদের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...

শান্তিপূর্ণ ভোটে সম্পন্ন কুমিল্লা বার নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী...

ডিএফপিতে হামলার ঘটনায় জবাবদিহির দাবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার...

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে ইতালিতে পদত্যাগের ঢেউ

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর ইতালির জাতীয় দলের প্রধান কোচের...

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ সচল রাখতে বিকল্প...

৩৯.৭ ডিগ্রিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ...
spot_img

আরও পড়ুন

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে সরে যাওয়ার পেছনে কাজ করছে টেকটোনিক প্লেট। কিন্তু পুরো সৌরজগতের মধ্যে বর্তমানে সক্রিয় ও সুগঠিত...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে প্রচলিত। তবে ইসলামের শিক্ষা মানুষকে স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ দেয়, যেখানে হাসি-ঠাট্টাও একটি স্বীকৃত...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। দৈনন্দিন খাদ্যাভ্যাসে কোন চাল বেশি উপকারী—এ প্রশ্নের উত্তর খুঁজতে পুষ্টিবিদদের মতামত...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ নেওয়া চার নভোচারীর সামনে শুধু বৈজ্ঞানিক চ্যালেঞ্জই নয়, রয়েছে দৈনন্দিন জীবনেরও বাস্তবতা—খাবার। দীর্ঘ প্রায় ১০...
spot_img