Sunday, February 8, 2026
14.5 C
Dhaka

হানিয়ার পর বাংলাদেশে আসছে আরেক পাকিস্তানি তারকা অভিনেতা

গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশ সফরে এসে ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিলেন। এবার সেই ধারাবাহিকতায় দেশে আসছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর। খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে।

সম্প্রতি আহাদ রাজা মীর নিজেই তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।” সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি। তবে কবে, কোথায় বা কার আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন— সে বিষয়ে কোনো তথ্য দেননি।

বাংলাদেশি দর্শকদের কাছে পাকিস্তানি টিভি নাটকের সুবাদে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তাঁর অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল এহদ-এ-ওয়াফা তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। এর আগে ২০১৭ সালে রোমান্টিক ড্রামা ইয়াকীন কা সফর-এ অভিনয় করে তিনি বিপুল প্রশংসা অর্জন করেন এবং সেই চরিত্রের জন্য পান লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার পুরস্কার।

আহাদ রাজা মীরের অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আঙ্গান, ইয়ে দিল মেরা এবং সাম্প্রতিক হিট ড্রামা মীম সে মহব্বত। এছাড়া তিনি অভিনয় করেছেন ওয়েব সিরিজ ধূপ কি দীওয়ার-এও। আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বিবিসির মিনি-সিরিজ ওয়ার্ল্ড অন ফায়ার এবং নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ রেসিডেন্ট ইভিল-এর প্রথম সিজনে তাঁকে দেখা গেছে।

মাত্র ১৭ বছর বয়সে হাম টিভির খামোশিয়ান নাটকে ছোট চরিত্রের মাধ্যমে তিনি অভিনয়জীবন শুরু করেন। পরবর্তীতে কানাডায় থাকার সময় মঞ্চনাটক, নির্দেশনা এবং লেখালেখিতেও নিজেকে সম্পৃক্ত করেন।

আহাদ রাজা মীরের বাংলাদেশে আগমনের সুনির্দিষ্ট তারিখ ও উদ্দেশ্য এখনও জানা না গেলেও ভক্তরা ইতিমধ্যেই তাঁর সফর ঘিরে অপেক্ষায় আছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দাম্পত্য সমস্যায় করণীয় কী

ইসলামী শরিয়তে তালাক সংক্রান্ত বিষয়ে অসতর্কতা বড় ধরনের জটিলতা...

ঘরেই বানান স্বাস্থ্যকর আদা কফি

শীতকালে গরম পানীয়ের প্রতি মানুষের ঝোঁক বাড়ে। আদা চা...

অনলাইন পার্টটাইম কাজের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন বাংলাদেশিরা

সাইবারজগতে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল ও ভয়াবহ...

সফল জীবনের শুরু সকাল থেকেই

একটি দিনের শুরু যদি সঠিকভাবে হয়, তাহলে তার প্রভাব...

জামাতে নামাজে রাকাত মিস হলে করণীয়

জামাতে নামাজ আদায়ের সময় অনেক সময় মুসল্লিরা এক বা...

হাতের গাঁট সুস্থ রাখতে কী করবেন

অনেকেই কথার ফাঁকে বা কাজের মাঝে আঙুল মটকানোর অভ্যাসে...

এআই অপব্যবহার ঠেকাতে কেন কঠোর ব্যবস্থা জরুরি

এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর অপব্যবহার নিয়েও...

অ্যালকোহল ও ওষুধ: কী বলছে ফিকহ

হোমিওপ্যাথিক ওষুধে ব্যবহৃত অ্যালকোহল বা স্পিরিট নিয়ে অনেকের মনে...

হলুদের গুণাগুণ ও আধুনিক গবেষণা

হলুদ প্রাচীনকাল থেকেই ঘরোয়া চিকিৎসা ও রান্নায় ব্যবহৃত হয়ে...

নবজাতকের প্রথম হাসি কেন ঘুমেই দেখা যায়

শিশুর ঘুমের মধ্যে হেসে ওঠার দৃশ্য অনেকের কাছেই আনন্দের...

ফরজ ও নফলের সঠিক ক্রম

ইসলাম মানবজীবনের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও সুসংহত জীবনব্যবস্থা প্রদান...

ডায়াবেটিসে মিষ্টির বিকল্প

বাঙালির খাদ্যাভ্যাসে মিষ্টির প্রতি আকর্ষণ চিরাচরিত। তবে ওজন বৃদ্ধি...

ইউটিউবে নতুন নিয়ম

মোবাইল ব্রাউজারে ইউটিউব ব্যবহারে বড় পরিবর্তন এনেছে গুগল। এখন...

বিটকয়েনের দামে মহাধস, বাজারে উধাও ২ ট্রিলিয়ন ডলার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারে ভয়াবহ ধস নেমেছে।...
spot_img

আরও পড়ুন

দাম্পত্য সমস্যায় করণীয় কী

ইসলামী শরিয়তে তালাক সংক্রান্ত বিষয়ে অসতর্কতা বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। সম্প্রতি এমনই এক প্রশ্ন উঠেছে—চার বছর ধরে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক...

ঘরেই বানান স্বাস্থ্যকর আদা কফি

শীতকালে গরম পানীয়ের প্রতি মানুষের ঝোঁক বাড়ে। আদা চা যেমন সর্দি-কাশি বা শরীর ব্যথায় আরাম দেয়, তেমনি আদা দিয়ে তৈরি কফিও হতে পারে স্বাস্থ্যের...

অনলাইন পার্টটাইম কাজের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন বাংলাদেশিরা

সাইবারজগতে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল ও ভয়াবহ রূপ নিচ্ছে। অনলাইন পার্টটাইম কাজের প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হচ্ছেন দেশের অসংখ্য মানুষ। সাম্প্রতিক সময়ে...

সফল জীবনের শুরু সকাল থেকেই

একটি দিনের শুরু যদি সঠিকভাবে হয়, তাহলে তার প্রভাব পড়ে পুরো দিনের কাজে ও মানসিক অবস্থায়। বিশেষজ্ঞদের মতে, সফল ও সুস্থ জীবনধারার অন্যতম চাবিকাঠি...
spot_img