Saturday, March 21, 2026
24 C
Dhaka

‘ময়না’ নিয়ে উচ্ছ্বসিত কোনাল, বললেন—বুবলীকে এখন থেকে ‘ময়না’ নামেই ডাকব

সাম্প্রতিক সময়ে সংগীতপ্রেমীদের মন জয় করা গান ‘ময়না’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। গানের ভিডিওতে প্রথমবার মডেল হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। গানটি প্রকাশের মাত্র চার দিনের মাথায় ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ৩ নম্বরে। কোনাল বলেন, “এত সুন্দর কথা ও সুরের গান পেয়ে না বলার সুযোগই ছিল না। এখন থেকে বুবলীকে ‘ময়না’ নামেই ডাকব।”

গানটির বিশেষত্ব নিয়ে কোনাল বলেন, “বুবলীর এটি প্রথম মিউজিক ভিডিও, আকাশ সেনের সুরে আমিও প্রথমবার চলচ্চিত্রের বাইরের কোনো গানে আসিফ ইকবালের কথায় কণ্ঠ দিলাম। এমনকি শরাফ আহমেদ জীবন এবং সহশিল্পী নিলয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ।”

ভিডিওর শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে কোনাল বলেন, “আমি নিজে পারফর্ম না করলেও শুটিং সেটে ছিলাম। অংশু ভাইয়ের পরিচালনায় প্রতিটি দৃশ্য ছিল নিখুঁত। তাঁর মতো পারফেকশনিস্ট খুব কম দেখা যায়।”

‘ময়না’র পর কোনাল জানালেন আরও দুটি নতুন গানের ভিডিও প্রকাশের অপেক্ষায় আছে। এছাড়াও এনামুল করিম নির্ঝরের একটি প্রজেক্ট ও নাটকের গানেও কণ্ঠ দিচ্ছেন তিনি। প্লেব্যাক নিয়ে কিছু বলতে না চাইলেও সময় এলে জানাবেন বলেই জানিয়েছেন।

সহকর্মীদের ভালোবাসা পেয়ে আপ্লুত কোনাল বলেন, “অনেক সহশিল্পী গানটি শেয়ার করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তারা বড় মনের পরিচয় দিয়েছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।

spot_img

আরও পড়ুন

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

ঈদের আনন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের এক যাত্রী স্কুলছাত্রের...

নফল নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা

ঈদ মুসলমানদের আনন্দের উৎসব। এ দিনে প্রথম কাজ হলো...

শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের...

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য...

ঈদে সুস্থ থাকতে স্বাস্থ্যসচেতনতা জরুরি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই...

ঈদে শিশুর নিরাপত্তায় করণীয় কী

ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামে বা বিভিন্ন স্থানে ঘুরতে...

ঈদের দিনে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো

ঈদ মুসলমানদের জন্য আনন্দ, খুশি ও ভ্রাতৃত্বের এক বিশেষ...

নর্থ ওকস: গুগলের ম্যাপ থেকে আড়াল বিলাসবহুল শহর

ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব এলাকা হাতের মুঠোয় থাকা...

উত্তরবঙ্গের খাঁটি বিরিয়ানি রেসিপি

উত্তরবঙ্গের চালের বিরিয়ানি স্বাদ ও তৈরির প্রণালি অনুযায়ী বিশেষ।...

সিলেটি আখনি বিরিয়ানির স্বাদ বাড়ানোর টিপস

ঈদের দিন পরিবারের জন্য সিলেটের আখনি বিরিয়ানি রান্না করতে...

শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত

মুসলমানদের দুটি ঈদ রয়েছে—ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শাওয়াল...

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

জামায়াতে ইসলামের সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

এক্সএআই-র নৈতিকতা ও আইনি প্রশ্নের মুখে

ছবি ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি করার...
spot_img

আরও পড়ুন

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের...

ঈদের আনন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের এক যাত্রী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কুতুবপুর ইউনিয়নের সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত খলিফা (১৭) শিবচর...

নফল নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা

ঈদ মুসলমানদের আনন্দের উৎসব। এ দিনে প্রথম কাজ হলো ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবিদের যুগেও...

শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় আয়োজিত এই জামাতকে...
spot_img