ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন চলা নানা বিতর্ক এবং ব্যক্তিগত কারণে উপাচার্য পদ থেকে ইস্তফা দিয়েছেন।
উপাচার্য পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও প্রশাসনিক কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ শুরু করেছেন। বর্তমানে উপাচার্যের দায়িত্ব সাময়িকভাবে উপ-উপাচার্য বা সিনিয়র অধ্যাপকরা সামলাচ্ছেন।
উপাচার্যের পদত্যাগের ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে চরম কৌতূহল দেখা দিয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা সকলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন।
সিএ/এসএ


