Sunday, February 22, 2026
23.9 C
Dhaka

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেই কোনো স্থায়ী শহীদ মিনার!

প্রতিষ্ঠার প্রায় দুই দশক ছুঁতে চললেও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখনো গড়ে ওঠেনি একটি স্থায়ী শহীদ মিনার। ফলে প্রতি বছর মহান শহীদ দিবস এলে অস্থায়ী কাঠামোর সামনে দাঁড়িয়েই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয় শিক্ষক–শিক্ষার্থীদের—যা তাদের মনে তৈরি করে আক্ষেপ, ক্ষোভ আর অপূর্ণতার বোধ।

২০০৮ সালের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর প্রথমদিকে কাপড় দিয়ে তৈরি প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হতো। কিন্তু ২০১১ সালের ফেব্রুয়ারিতে সেই কাঠামো দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেলে তৈরি হয় নতুন সংকট। পরে ২০১২ সালে সম্মান রক্ষার্থে তড়িঘড়ি করে কংক্রিটের একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়—যেটিই এখন পর্যন্ত একমাত্র ভরসা।

শিক্ষার্থীদের মতে, শহীদ মিনার কেবল একটি স্থাপনা নয়—এটি ভাষা আন্দোলনের আত্মত্যাগ, ইতিহাস ও বাঙালি পরিচয়ের প্রতীক। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এলেই অস্থায়ী কাঠামোর সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে হয়, যা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. খাইরুল ইসলামও একই সুরে বলেন, দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই স্থায়ী শহীদ মিনার রয়েছে। তাই তাদের বিশ্ববিদ্যালয়েও একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ এখন সময়ের দাবি, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মাস্টারপ্ল্যানের মধ্যে শহীদ মিনার নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে প্রকল্প অনুমোদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

তাই ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের স্মরণে স্থায়ী স্মারক নির্মাণের অপেক্ষায় রয়েছে পুরো বেরোবি পরিবার—আশা, একদিন এই শূন্যতাও পূরণ হবে।

spot_img

আরও পড়ুন

ভালোবাসা ও সম্মান: সম্পর্কের মূল ভিত্তি

সন্তান ১৮ বছরে পা দেওয়ার আগেই বা প্রেমে পড়ার...

পিরিয়ডের রক্তেই ক্যান্সার শনাক্তের সম্ভাবনা

জরায়ুমুখের ক্যান্সার শনাক্তের প্রচলিত পরীক্ষাপদ্ধতি অনেক নারীর কাছেই অস্বস্তিকর...

শহীদ মিনারে সাদিক কায়েম–ফরহাদদের শ্রদ্ধা, না জানানোয় ক্ষোভ সর্ব মিত্র চাকমার

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ...

ওমরাহ করতে সৌদিতে তানহা তাসনিয়া ও নদী খন্দকার

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়া ও নদী...

শিক্ষা ব্যবস্থায় জিরো টলারেন্স নীতি ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দফতরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের...

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রথম দিনের অনুশীলন সারলেন আফঈদারা

নারী এশিয়ান কাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল শুক্রবার...

চবিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবিতে মানববন্ধন

ভোরের নরম আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ক্যাম্পাসের গাছপালা,...

সংযম ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত নবীজির সংসার

নবীজির পারিবারিক জীবন ছিল সরলতা, সংযম ও আত্মিক সমৃদ্ধির...

৮০-তে পা রাখলেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, অভিনয় ও ব্যক্তিত্বের জোরে দশকের...

তাণ্ডব চালিয়ে ২২৯ রান করা মোস্তারি আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায়

বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপে বাছাইপর্বের অপরাজিত চ্যাম্পিয়ন...

হাজারীবাগে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসা থেকে আনিশা ফেরদৌসী নামের...

অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার...

জাইমা রহমানের প্রশংসায় ভাসলেন তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা...

বৃষ্টিতে ভেসে গেলো পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের...
spot_img

আরও পড়ুন

ভালোবাসা ও সম্মান: সম্পর্কের মূল ভিত্তি

সন্তান ১৮ বছরে পা দেওয়ার আগেই বা প্রেমে পড়ার আগে তাকে সম্পর্কের বাস্তবতা বোঝানো অত্যন্ত জরুরি। সম্পর্ক মানে কেবল আবেগ বা আকর্ষণ নয়, বরং...

পিরিয়ডের রক্তেই ক্যান্সার শনাক্তের সম্ভাবনা

জরায়ুমুখের ক্যান্সার শনাক্তের প্রচলিত পরীক্ষাপদ্ধতি অনেক নারীর কাছেই অস্বস্তিকর ও ভীতিকর বলে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, পিরিয়ডের রক্ত ব্যবহার করেই...

শহীদ মিনারে সাদিক কায়েম–ফরহাদদের শ্রদ্ধা, না জানানোয় ক্ষোভ সর্ব মিত্র চাকমার

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন সদস্য। তবে এ কর্মসূচির বিষয়ে সব সদস্যকে...

ওমরাহ করতে সৌদিতে তানহা তাসনিয়া ও নদী খন্দকার

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়া ও নদী খন্দকার ওমরাহ পালন করতে সৌদি আরব সফরে গিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাদের সৌদি সফরের খবরে...
spot_img