Tuesday, February 10, 2026
22 C
Dhaka

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনে বড় পরিবর্তন, অধ্যাদেশ জারি

অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা আরও স্বচ্ছ ও কার্যকর করতে বিদ্যমান আইনে বড় পরিবর্তন আনছে। নতুন অধ্যাদেশে ইবতেদায়ি মাদরাসা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরিচালনা পর্ষদ ও তহবিল ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সোমবার (৯ ফেব্রুয়ারি) ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানান, অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন অধ্যাদেশে ২০০২ সালের মূল আইনের সংজ্ঞা ও পরিধি সম্প্রসারণ করা হয়েছে। আইনের ২ ধারায় সংশোধন আনা হয়েছে, যেখানে ‘প্রতিষ্ঠান’ শব্দের সঙ্গে ‘এমপিওভুক্ত’ শব্দটি যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি কলেজের পাশাপাশি দাখিল ও তদূর্ধ্ব পর্যায়ের ইবতেদায়ি মাদরাসাকেও আইনের আওতায় আনা হয়েছে।

অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এখন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনের ৬(১)(ড) ধারায় একজন পরিচালক বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিচালনা পরিষদে জনপ্রশাসন ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সরকার মনোনীত ১১ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী সদস্য থাকবেন। মনোনীত সদস্যদের মেয়াদ হবে ৩ বছর।

শিক্ষকদের স্বার্থ রক্ষায় নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো কারণে বোর্ড গঠন করা সম্ভব না হয়, তবে সরকার অনুমোদন সাপেক্ষে শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা অন্তর্বর্তীকালীনভাবে প্রদান করা যাবে। এছাড়া অধ্যাদেশে ‘প্রদান’ শব্দের পরিবর্তে ‘অনুমোদন’ শব্দের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা হয়েছে। বোর্ডের স্থায়ী তহবিলের অর্থ শুধুমাত্র সরকার অনুমোদিত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, সরকারি বন্ড বা বিলে বিনিয়োগ করা যাবে। তহবিল অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। তহবিল পরিচালনার পদ্ধতি প্রবিধান অনুযায়ী নির্ধারিত হবে।

সংশোধিত আইনের ১২(২) ধারা অনুযায়ী, বোর্ডের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবেন একজন পরিচালক। সরকার প্রেষণে নিযুক্ত ওই কর্মকর্তা বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন। এছাড়া বোর্ডের কাজ পরিচালনার জন্য সরকার অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিধান রাখা হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

এআই কনটেন্ট ব্যবহারে নতুন বাণিজ্যিক মডেলের ইঙ্গিত

অনলাইন কনটেন্ট ব্যবহারের নীতিমালা নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান, প্রস্তাবিত শিক্ষা আইন, ২০২৬ খসড়া প্রকাশ

সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন করার লক্ষ্য...

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।...

রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে...

তাৎক্ষণিক ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা নেই, হামলায় রেজিম পরিবর্তন সম্ভব নয়: তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও নিকট ভবিষ্যতে...

বউ বেশে সুনেরাহকে পাশে নিয়ে আরশ লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী...

রোহিঙ্গা ক্যাম্পে সর্বোচ্চ নজরদারি, থাকছে রিজার্ভ ফোর্স

নির্বাচনে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামে নাশকতা ও সহিংসতা রোধে রোহিঙ্গাদের...

হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

হংকংয়ের আদালত মিডিয়া টাইকুন জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে...

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন ম্রুণাল

ভারতের জনপ্রিয় দুই তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ের...

হল না পেয়ে অবশেষে ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

অভিনেত্রী মৌসুমী অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ অবশেষে সরাসরি ইউটিউবে মুক্তির...

বিতর নামাজ কেন গুরুত্বপূর্ণ, জানুন হাদিসের আলোকে

ইসলামে বিতর নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বিতর অর্থ...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে

রাজধানীর সরকারি সাতটি গুরুত্বপূর্ণ কলেজকে একত্র করে ‘ঢাকা সেন্ট্রাল...

হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শহীদ শরিফ ওসমান...

১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব ‘বাসন্ত’

দীর্ঘ ১৯ বছর পর পাকিস্তানের লাহোরে ফিরেছে ঐতিহ্যবাহী ঘুড়ি...
spot_img

আরও পড়ুন

এআই কনটেন্ট ব্যবহারে নতুন বাণিজ্যিক মডেলের ইঙ্গিত

অনলাইন কনটেন্ট ব্যবহারের নীতিমালা নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছে অ্যামাজন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি...

কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান, প্রস্তাবিত শিক্ষা আইন, ২০২৬ খসড়া প্রকাশ

সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন করার লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ‘শিক্ষা আইন, ২০২৬’ এর খসড়া প্রকাশ করেছে। এই খসড়ায় বাণিজ্যিক কোচিং সেন্টার এবং...

প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই বিবরণী অনুযায়ী, গত বছরের ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক...

রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৯টি সংসদীয় আসনের মধ্যে প্রায় অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা...
spot_img