বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যবসায়িক শিক্ষায় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার চাহিদা মেটাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব (এনএসইউ এমআইবিসি) আনার উদ্যোগ নিয়েছে ‘ইনোভেড ২০২৬’। দেশের প্রথম আন্তর্জাতিক ব্যবসাভিত্তিক কেস প্রতিযোগিতা হিসেবে এটি শিক্ষার্থীদের জন্য তৈরি করছে এক ভিন্ন মাত্রার প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম।
ইনোভেড ২০২৬-এ দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। দল গঠন সর্বনিম্ন তিনজন থেকে সর্বোচ্চ চারজন সদস্য নিয়ে করা যাবে। বিশেষত্ব হলো, ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রস-ইউনিভার্সিটি টিম তৈরি করার সুযোগ।
প্রতিযোগিতার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই, যা শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করেছে। প্রতিযোগিতার আয়োজন হবে তিন ধাপে—TradeForge, StrategyCraft ও GlobalPitch। মোট প্রাইজ পুল তিন লাখ টাকা।
ইভেন্টটি আয়োজিত হচ্ছে স্মার্ট টেকনোলজিসের টাইটেল স্পন্সরশিপ এবং ইয়ামাহা, পোলার আইসক্রিম ও নোভোএয়ারের সহযোগিতায়।
প্রতিযোগিতার সূচনা ৬ ফেব্রুয়ারি প্রথম ওয়ার্কশপের মাধ্যমে হবে, যা অংশগ্রহণকারীদের প্রস্তুতি দেবে। একই তারিখে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম রাউন্ড TradeForge। দ্বিতীয় ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। সেমিফাইনাল রাউন্ড StrategyCraft অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি এবং গ্র্যান্ড ফিনাল ২৯ মার্চ।
ওয়ার্কশপ ১: প্রথম ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক ব্যবসার মৌলিক ধারণা, কেস সলভিং কৌশল, মার্কেটিং ও বিজনেস অ্যানালাইসিস টুলস এবং প্রাথমিক ডাটা কালেকশন বিষয়ে দিকনির্দেশনা পাবেন।
ওয়ার্কশপ ২: অনলাইনে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ার্কশপে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা, গ্লোবাল অপারেশনাল স্ট্র্যাটেজি এবং বাস্তব করপোরেট অভিজ্ঞতা শিখানো হবে।
রাউন্ড ১: TradeForge: অনলাইনে অনুষ্ঠিত হবে। দলগুলোকে বাস্তবভিত্তিক আন্তর্জাতিক ব্যবসা কেস সমাধান করতে হবে।
সেমিফাইনাল রাউন্ড: StrategyCraft: কৌশলগত চিন্তাভাবনা ও নীতিনির্ধারণী সক্ষমতা যাচাই করা হবে। অন-ক্যাম্পাস প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন উপাদান সংযোজন করা হবে।
ফাইনাল রাউন্ড: GlobalPitch: সরাসরি লাইভ প্রেজেন্টেশনের মাধ্যমে দলগুলোকে আন্তর্জাতিক ব্যবসা-সংক্রান্ত চ্যালেঞ্জের সমাধান প্রদর্শন করতে হবে।
রেজিস্ট্রেশন চলছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
সিএ/এসএ


