Wednesday, March 4, 2026
23.7 C
Dhaka

বাংলাদেশের ক্রেডিট কার্ডে সর্বাধিক লেনদেন যুক্তরাষ্ট্রে, ডেবিটে চীনে এবং প্রিপেইডে যুক্তরাজ্যে

দেশের ক্রেডিট কার্ডে যুক্তরাষ্ট্র, ডেবিটে চীন এবং প্রিপেইডে যুক্তরাজ্যে সর্বাধিক লেনদেন
বাংলাদেশ থেকে ইস্যু করা ব্যাংক কার্ডগুলোর মাধ্যমে বিদেশে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও যুক্তরাজ্যে—তবে কার্ডের ধরন ভেদে রয়েছে ভিন্নতা।
বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত এপ্রিল মাসের হালনাগাদ পরিসংখ্যানে উঠে এসেছে এই চিত্র।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ডেবিট কার্ড ব্যবহারে চীন, আর প্রিপেইড কার্ড ব্যবহারে এগিয়ে রয়েছে যুক্তরাজ্য। প্রতিবেদনে শুধুমাত্র দেশের বাইরে লেনদেনের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্রেডিট কার্ড লেনদেন: যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ খরচ
২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশিরা বিদেশে ভ্রমণ ও কেনাকাটায় ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছেন মোট ৪৬৮ কোটি টাকা, যা আগের মাস মার্চের তুলনায় ২৯.৪৯ শতাংশ বেশি। মার্চে এই পরিমাণ ছিল ৩৬১ কোটি টাকা। তবে বার্ষিক হিসাবে এই খরচ কিছুটা কমেছে। গত বছরের এপ্রিল মাসে এই খাতে খরচ হয়েছিল ৫০৬ কোটি টাকা।

বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে খরচ হয়েছে ৬৬ কোটি টাকা। এরপর রয়েছে থাইল্যান্ড (৪৭ কোটি), সিঙ্গাপুর (৪৫ কোটি), যুক্তরাজ্য (৪৩ কোটি) ও মালয়েশিয়া (৪৩ কোটি টাকা)।

একসময় ক্রেডিট কার্ডে সর্বাধিক লেনদেন হতো ভারতে। তবে বর্তমানে ভিসা জটিলতার কারণে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এপ্রিল মাসে ভারতে খরচ হয়েছে মাত্র ৩১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৮ শতাংশ কম।

ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির কারণে অনেকের ব্যাংক হিসাব জব্দ হয়েছে, যার ফলে তাদের কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে ভিসা পাওয়া কঠিন হয়ে যাওয়ায় বিদেশভ্রমণ কমেছে, যার প্রভাব পড়েছে কার্ড লেনদেনেও।

ডেবিট কার্ড লেনদেন: চীনে সবচেয়ে বেশি
এপ্রিল মাসে ডেবিট কার্ডের মাধ্যমে দেশের বাইরে লেনদেন হয়েছে ৩১০ কোটি টাকা। এর মধ্যে চীনে খরচ হয়েছে সর্বোচ্চ ৬৪ কোটি টাকা। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র (৩৬ কোটি), ভারত (২৯ কোটি), যুক্তরাজ্য (২৫ কোটি) এবং আয়ারল্যান্ড (২৪ কোটি টাকা)।

প্রিপেইড কার্ড লেনদেন: যুক্তরাজ্যে শীর্ষে
প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা। এর মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি, ১৮ কোটি টাকা। এরপর নেদারল্যান্ডস (১০ কোটি), যুক্তরাজ্য ও ভারত (৯ কোটি করে) এবং কানাডা (৭ কোটি টাকা) খরচ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এই প্রতিবেদন তৈরি করেছে দেশের ৫৬টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে। এতে উঠে এসেছে কার্ডভিত্তিক আন্তর্জাতিক লেনদেনের বর্তমান প্রবণতা, যা অর্থনৈতিক ও ভ্রমণচিত্রের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

 

spot_img

আরও পড়ুন

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণের দিক থেকে বুধবার সকাল...

তামাক নিয়ন্ত্রণে জোরদার অভিযানের সুপারিশ

দেশের গণপরিবহনগুলোতে ধূমপানের প্রবণতা আগের তুলনায় কমেছে বলে এক...

ভিসা অপব্যবহার ঠেকাতে নতুন নীতির ঘোষণা

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান...

খামেনির উত্তরসূরি নিয়ে জল্পনা, সামনে এল মোজতবার নাম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার...

লেবাননের দক্ষিণে উত্তেজনা তীব্র, ইসরায়েলের নতুন সতর্কবার্তা

লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা আরও বাড়তে থাকায় এক ডজনের বেশি...

চাটনির সঙ্গে পরিবেশনে বাড়বে স্বাদ

বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে সহজেই তৈরি করা যায়...

২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর নতুন লক্ষ্য

মহাকাশ গবেষণায় বহুল আলোচিত আর্টেমিস কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের...

কুমিল্লার গোমতী চরে সূর্যমুখীর সৌন্দর্য

কুমিল্লার গোমতী নদীর চরে এখন সূর্যমুখী ফুলের বিস্তীর্ণ খেত,...

সুবহে সাদিকের পর খেলে রোজা হবে কি

রোজার সেহরি দেরিতে খাওয়া মোস্তাহাব হলেও সুবহে সাদিক শুরু...

অতিথি আপ্যায়নে রুটির ভেতর মসলাদার কিমা

ঈদের দুপুর বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদের পদ রাখতে...
spot_img

আরও পড়ুন

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন নবী কারিম সা. তার জীবনাচরণে রমজানের দিন ও রাত ছিল সুশৃঙ্খল ইবাদত, দায়িত্ববোধ ও মানবিকতার...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে বিএনপির অন্তত ৯ জন নারী নেত্রী সক্রিয় তৎপরতা শুরু করেছেন। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রীয় ও স্থানীয়...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ...
spot_img