Saturday, February 14, 2026
18 C
Dhaka

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) প্রবিধান, ২০২৫-এর খসড়া প্রকাশ করেছে। এটি নতুন ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪’-এর সঙ্গে সংযুক্ত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক খসড়া প্রকাশের মাধ্যমে জনমত গ্রহণের উদ্যোগ নিয়েছে। অংশগ্রহণকারীদের পরামর্শের ভিত্তিতে একটি কমিটি চূড়ান্ত প্রবিধান প্রণয়নের কাজ সম্পন্ন করবে।

খসড়া অনুযায়ী, প্রতিটি পিএসওকে প্রতিদিনের শেষে তাদের ট্রাস্টেড সিএকাউন্টে (টিএসএ) পর্যাপ্ত ব্যালান্স রাখতে হবে, যাতে সব বকেয়া মার্চেন্ট লায়বিলিটি কাভার হয়। টিএসএ’তে কোনো ঘাটতি দেখা দিলে প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা বা বিদ্যমান স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) বর্তমান রেট ১১.৫০ শতাংশের মধ্যে যেটি কম, সেই হারে জরিমানা করতে হবে। এই দায়িত্ব শুধু প্রতিষ্ঠানকেই নয়, পরিচালক, সিইও ও ট্রেজারি কর্মকর্তাদেরও ব্যক্তিগতভাবে বহন করতে হবে। ১৪ দিনের বেশি ঘাটতি থাকলে প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা আরোপ হবে।

পিএসও হিসেবে লাইসেন্স পেতে প্রতিষ্ঠানকে কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত হতে হবে এবং মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনে পেমেন্ট সেবা প্রদানের বিষয়টি স্পষ্ট থাকতে হবে। লাইসেন্স প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে—প্রথমে অনাপত্তি সনদ (এনওসি) এবং পরে মূল লাইসেন্স। আবেদন ফি ৫০ হাজার টাকা এবং লাইসেন্স ফি ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। লাইসেন্স পাওয়ার পর ১২০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করতে হবে।

প্রদত্ত সেবার ধরন অনুযায়ী মূলধনের পরিমাণও ভিন্ন হবে। ডিজিটাল মার্চেন্ট অ্যাকোয়ারিং সেবার জন্য ন্যূনতম ১ কোটি টাকা এবং এটিএম বা সিআরএম সেবার জন্য ২০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাধ্যতামূলক। এছাড়া মার্চেন্ট অ্যাকোয়ারিং ও পেমেন্ট ইনিশিয়েশন সেবায় গত ১২ মাসের গড় মাসিক লেনদেনের ০.৩ শতাংশ সমপরিমাণ কার্যকর মূলধন রাখা হবে। সুইচিং, এটিএম ও কার্ড স্কিম সেবার জন্য এই হার ০.১ শতাংশ।

প্রতিটি পিএসওতে অন্তত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ থাকতে হবে, যার দুই-তৃতীয়াংশ নন-এক্সিকিউটিভ পরিচালক এবং চেয়ারম্যানও নন-এক্সিকিউটিভ হতে হবে। পর্ষদ সদস্যদের কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তারা ঋণখেলাপি হতে পারবেন না বা অন্য কোনো পিএসওতে একযোগে পদে থাকতে পারবেন না।

সিইও হতে হলে স্নাতক ডিগ্রি প্রয়োজন এবং ফিন্যান্স, পেমেন্ট, ফিনটেক, আইটি বা টেলিকম খাতে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে দুই বছর সিনিয়র নেতৃত্বের অভিজ্ঞতা বাধ্যতামূলক। নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন, প্রার্থীর ব্যাকগ্রাউন্ড যাচাই, শিক্ষাগত যোগ্যতা যাচাই এবং সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক।

পিএসওগুলোকে সব মার্চেন্টের কেওয়াইসি যাচাই করতে হবে এবং লিখিত নিষ্পত্তি চুক্তি রাখতে হবে। বিক্রির অর্থ পাঁচ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। নগদ নিষ্পত্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এটিএম ও সিআরএম বুথ নিরাপদ এবং সহজপ্রবেশযোগ্য স্থানে স্থাপন বাধ্যতামূলক। শহরে ১২ ঘণ্টা ও গ্রামে ২৪ ঘণ্টার বেশি ডাউনটাইম চলতে পারবে না। প্রতিটি প্রতিষ্ঠানে কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থা রাখতে হবে।

প্রতিটি পিএসওকে তারল্য, পরিচালন, কাস্টডি, জালিয়াতি ও অর্থপাচার ঝুঁকি মোকাবিলায় সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে হবে। পর্ষদ ঝুঁকির সহনশীলতা নির্ধারণ করবে এবং ব্যবস্থাপনা বাস্তবায়ন ও তদারকি করবে।

স্পন্সর শেয়ারহোল্ডাররা প্রথম পাঁচ বছরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া শেয়ার হস্তান্তর করতে পারবেন না। গ্রাহকদের ওপর চার্জ আরোপের আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন। সব লেনদেনের তথ্য অন্তত ১২ বছর সংরক্ষণ করতে হবে। বড় ধরনের পরিচালনাগত ত্রুটি ২৪ ঘণ্টার মধ্যে এবং তথ্য ফাঁস বা ডেটা লঙ্ঘনের ঘটনা ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট করতে হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

এমওইউ স্বাক্ষরের মাধ্যমে শিল্পখাতের সঙ্গে শিক্ষার সংযোগ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা...

ফজর ও রাতে আয়াতুল কুরসি পাঠের ফযীলত

সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে...

অতিরিক্ত সাবান ও অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে ত্বকের যত্ন নিন

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক দ্রুত পানি হারায়।...

নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি ফেলোশিপে সফল

তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে...

ফজরের সময় ভোরের দোয়া ও জিকিরের গুরুত্ব

দিনের শুরুতে আল্লাহর জিকিরে রিজিকে বরকত হয়। সাধারণত এই...

উইন্টার র‌্যাশ বনাম একজিমা: পার্থক্য ও প্রতিকার

শীতকাল মানেই ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ঠান্ডা ও...

যুক্তরাজ্যে সম্মাননা অনুষ্ঠান ও আন্তর্জাতিক গবেষণা আলোচনায় ডিউক

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অবদান ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক...

২,২৮০ টন দেশীয় চাল সৌদি আরবে পাঠানো হবে

২০২৬ সালের পবিত্র হজের প্রস্তুতি হিসেবে ইন্দোনেশিয়া সরকার সৌদি...

গ্লিসারিন ব্যবহার ও সতর্কতার নিয়ম

ত্বকের যত্নে গ্লিসারিন একটি পরিচিত ও বহুল ব্যবহৃত উপাদান।...

ডিজিটাল স্বাস্থ্যসেবা শিক্ষার্থীদের দোরগোড়ায়

কাগজবাড়ি ইডিটেক লিমিটেড ঘোষণা করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা...

নামাজের নিষিদ্ধ সময় কখন

ইসলামে নির্দিষ্ট কিছু সময় রয়েছে, যখন নামাজ আদায় করা...

এনসিপি নেতা–কর্মীদের ওপর হামলা, অভিযোগ বিএনপির প্রতি

পঞ্চগড়-১ আসনে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জাতীয় নাগরিক...

স্যুটের নকশায় লুকানো ইতিহাস

আধুনিক কোট বা স্যুট জ্যাকেটের হাতাতে থাকা অতিরিক্ত বোতাম...

সিপিজে: নতুন সরকারকে মুক্ত সাংবাদিকতার পক্ষে স্পষ্ট পদক্ষেপ নিতে হবে

নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বাংলাদেশে নতুন সরকার...
spot_img

আরও পড়ুন

এমওইউ স্বাক্ষরের মাধ্যমে শিল্পখাতের সঙ্গে শিক্ষার সংযোগ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা প্রতিষ্ঠান রোজটেক সল্যুশনস লিমিটেড শিক্ষার্থীদের সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের সুযোগ নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ)...

ফজর ও রাতে আয়াতুল কুরসি পাঠের ফযীলত

সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে সুপরিচিত, কুরআন মাজিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হিসেবে গণ্য। এতে আল্লাহর একত্ববাদ, চিরঞ্জীব সত্তা, সীমাহীন জ্ঞান,...

অতিরিক্ত সাবান ও অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে ত্বকের যত্ন নিন

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক দ্রুত পানি হারায়। ফলে ত্বক শুষ্ক, রুক্ষ এবং প্রাণহীন হয়ে ওঠে। ভুল পণ্য ব্যবহার বা ক্ষতিকর উপাদান শীতকালে...

নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি ফেলোশিপে সফল

তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে গবেষণার জন্য ২০২৫-২৬ অর্থবছরে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৮ জন শিক্ষার্থী ও গবেষককে...
spot_img