নির্বাচনের পর সপ্তাহজুড়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে উত্থান-পতন থাকলেও প্রধান সূচক সামান্য বেড়ে ৬৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বাজার মূলধনও গতানুগতিক অস্থিরতার মধ্যেও বেড়েছে। বিশেষ করে দাম বাড়ার তালিকায় জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর আধিপত্য লক্ষ্যণীয়।
বুধবার প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয় প্রায় ১৩০০ কোটি টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় ৪৮৫ কোটি টাকা বেশি। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন আবার অর্ধেকেরও কমে নেমে আসে।
সপ্তাহের গড় হিসাব অনুযায়ী প্রধান সূচক ডিএসইএক্স-এ ৬৬ পয়েন্টের বৃদ্ধি হয়েছে। বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০ কোটি ৭৯ লাখ টাকায়। ব্যাংক, বীমাসহ মোট ২১টি খাতে গড় লেনদেনের রেকর্ড তৈরি হয়েছে।
দামের দিক থেকে দেখা যায়, জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো এখনও সেরা অবস্থানে রয়েছে। দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৯টি ছিল জেড ক্যাটাগরির এবং ১টি বি ক্যাটাগরির। আগের সপ্তাহে এই তালিকায় ১০টি জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানই ছিল। বিপরীতে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৬টি প্রতিষ্ঠান ছিল উচ্চমানের এ ক্যাটাগরির।
সিএ/এসএ


