Thursday, February 19, 2026
24 C
Dhaka

অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি আরও নাজুক করে গেছে: ড. দেবপ্রিয়

অন্তর্বর্তী সরকার দেশের ঋণ পরিস্থিতি যেভাবে গ্রহণ করেছিল, বিদায়ের সময় তার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন সরকারের জন্য অর্থনৈতিক ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘নতুন সরকারের সূচনাবিন্দু; অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, ঋণ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ নীতিগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

ড. দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে বন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে যে বৈদেশিক চুক্তি করা হয়েছে, সেগুলো নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। তার মতে, এসব চুক্তির অর্থনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদে দেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

তিনি আরও সতর্ক করে বলেন, নতুন সরকারের উচিত হবে না অর্থের সংকট মোকাবিলায় টাকা ছাপানোর পথ বেছে নেওয়া। একই সঙ্গে চলতি অর্থবছরে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু না করার পরামর্শ দেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারের উচিত সংসদ সদস্য ও মন্ত্রীদেরও আইনের আওতায় আনা, যাতে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হয়।

সংবাদ সম্মেলনে সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, দেশীয় ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাণিজ্যিক সুযোগ বাড়তে পারে।

নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ আগামী সময়ে আরও বাড়বে, যা নতুন সরকারের জন্য বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পাশাপাশি ট্যাক্স-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করা না গেলে সরকারের অন্যান্য উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলেও উল্লেখ করা হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বচ্ছতা নিয়ে শাকিব খানের অবস্থান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকারের সূচনালগ্নে চলচ্চিত্র...

মাস্কের সংস্থাগুলোর অংশগ্রহণে নতুন বিতর্ক

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইলন...

ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।...

রমজানে ১০ লাখ পরিবার পাবে কম দামে দুধ, ডিম ও মাংস

আসন্ন রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের প্রোটিন...

এবারও প্রিয়জনদের সঙ্গে ইফতারে মিম, সম্প্রীতির বার্তা

পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। আর প্রতি বছরের মতো...

প্রিয়জনকে উপহার দিতে বানান সুইস রোল

ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনকে উপহার দিতে সুইস রোল তৈরি...

বিজয়-রাশমিকার বিয়ের নিমন্ত্রণে উপহারের চমক, মানতে হবে কঠোর শর্ত

আর মাত্র এক সপ্তাহ পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পেছনে মূলত ভূরাজনৈতিক উত্তেজনা...

ইতালিতে তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে, প্রথম ধাপের আবেদন সম্পন্ন

ইতালিতে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি...

হামলার অভিযোগ নিয়ে থানায় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু

অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের...

ফয়েজ তৈয়্যবের সামাজিকমাধ্যম পোস্টে অভিযোগ ও কৃতজ্ঞতা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন...

বিপদ ও অনিষ্ট থেকে রক্ষা পেতে মুমিনদের আমল

মানুষের জীবন সুখ ও দুঃখ, নিরাপত্তা ও অনিরাপত্তার মিশ্রণে...

হিরো আলম গ্রেফতার, বগুড়ার কারাগারে কনটেন্ট ক্রিয়েটর

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার...

ট্যারিফ ও এলসি সুবিধা থাকা সত্ত্বেও খেজুরের দাম কমছে না কেন?

রমজান সামনে রেখে সরকার খেজুর আমদানিতে বড় ধরনের শুল্ক...
spot_img

আরও পড়ুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বচ্ছতা নিয়ে শাকিব খানের অবস্থান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকারের সূচনালগ্নে চলচ্চিত্র শিল্পের সংস্কার ও উন্নয়নের বিষয়ে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। এক সাক্ষাৎকারে তিনি...

মাস্কের সংস্থাগুলোর অংশগ্রহণে নতুন বিতর্ক

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স এবং এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই। এই উদ্যোগে কণ্ঠের নির্দেশে পরিচালিত...

ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে তিনি কালিমা পাঠ করে শাহাদাহ গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে...

রমজানে ১০ লাখ পরিবার পাবে কম দামে দুধ, ডিম ও মাংস

আসন্ন রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের প্রোটিন চাহিদা মেটাতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ...
spot_img