Monday, February 23, 2026
29.8 C
Dhaka

স্বর্ণের দামে নতুন ইতিহাস

দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ মূল্য। সোমবার (২২ ডিসেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও স্থানীয় বাজারের বাস্তবতা বিবেচনায় এনে স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

এর আগে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। সেদিন ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বেড়েছে, আর ২৭ বার দাম কমেছে। অন্যদিকে গত বছর মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার দাম কমানো হয়েছিল।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

মিমির বিরুদ্ধে মামলা, ২ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন...

জাটকা সংরক্ষণে দুই মাস মাছ ধরা বন্ধ

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ ও...

সেনানিবাসে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র...

বিরিয়ানি প্রেমীদের জন্য ডিজিটাল সমাধান

বাঙালির খাদ্যসংস্কৃতিতে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি আবেগ...

ক্যারিয়ার গাইডলাইন: সফল মার্চেন্ডাইজারের ১০টি ‘ওপেন সিক্রেট’

বাংলাদেশের অর্থনীতিতে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) বা তৈরি পোশাকশিল্প অন্যতম...

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা...

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা স্থগিত

ভারত ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে পরিকল্পিত উচ্চ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন নেতৃত্ব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন...

রমজানের ঐতিহাসিক গুরুত্ব ও প্রভাব

রমজান কেবল একটি ধর্মীয় মাস নয়, বরং সময়ের প্রবাহে...

মাদককাণ্ডের জটিলতায় মুখ খুললেন মেহজাবীন

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি বিদেশ থেকে অবৈধভাবে...

চিফ প্রসিকিউটর পদে রদবদলের আভাস

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে...

সপ্তাহজুড়ে জেড ক্যাটাগরির প্রভাব, ঢাকার পুঁজিবাজারে গড় লেনদেন বেড়েছে

নির্বাচনের পর সপ্তাহজুড়ে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে উত্থান-পতন থাকলেও প্রধান...

গ্যাস লিকেজে ফের দুর্ঘটনা রাজধানীতে

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ...

ফাস্টিংয়ে খাদ্যাভ্যাসের গুরুত্ব

খাবারের সময়সীমা সীমিত করার ধারণা নতুন নয়। ধর্মীয় উপবাসের...
spot_img

আরও পড়ুন

মিমির বিরুদ্ধে মামলা, ২ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন অভিনেত্রী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। মামলায় তিনি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে এই অভিযোগের জবাবে...

জাটকা সংরক্ষণে দুই মাস মাছ ধরা বন্ধ

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ ও এপ্রিল মাসে পটুয়াখালীর পায়রা ও তেঁতুলিয়া নদীসহ কয়েকটি নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে...

সেনানিবাসে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান। এ সময় তিন...

বিরিয়ানি প্রেমীদের জন্য ডিজিটাল সমাধান

বাঙালির খাদ্যসংস্কৃতিতে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি আবেগ ও উৎসবের প্রতীক। বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে মানুষের আগ্রহ...
spot_img