Wednesday, March 18, 2026
21 C
Dhaka

ওসমান হাদির বিদেশি চিকিৎসা সরকারের তত্ত্বাবধানে

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেসব খরচ হবে, সব সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন।

অর্থ উপদেষ্টা জানান, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক এবং আরও স্থিতিশীল হবে। তিনি বলেন, বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।

গতকাল রবিবার হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুরে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। ইতিমধ্যেই এয়ার অ্যাম্বুল্যান্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে।

এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিক্যাল এয়ার অ্যাম্বুল্যান্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন, এবং চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জুহফার ইতিহাস ও গুরুত্ব

পবিত্র হজ ও উমরা পালনের জন্য মক্কায় প্রবেশের আগে...

শিশুর আবেগ নিয়ন্ত্রণে সহজ উপায়

শিশু হঠাৎ রেগে গেলে বা কান্না শুরু করলে অনেক...

বৃষ্টিতে গাজীপুরে ঈদযাত্রায় বেড়েছে ভোগান্তি

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপের মধ্যে গাজীপুরের মহাসড়কগুলোতে...

মেধাবীদের জন্য উন্মুক্ত স্কলারশিপ সুবিধা

রাজধানীর নিকটবর্তী কেরানীগঞ্জের কলাতিয়ায় অবস্থিত জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া দ্বীনি...

সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় একজন নিহত, আহত দুই

ঈদযাত্রার ব্যস্ততার মধ্যে রাজধানীর সদরঘাটে নৌ দুর্ঘটনায় একজন নিহত...

টোল আদায়ে নতুন রেকর্ড

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় যমুনা...

ঈদে বাড়ি ফেরার আগে যা জানা জরুরি

ঈদ মানেই আনন্দের উৎসব, আর সেই আনন্দকে পূর্ণতা দেয়...

মহাজাগতিক শূন্যতায় অবস্থান করছে পৃথিবী!

সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ ধারণা—পৃথিবীসহ আমাদের গ্যালাক্সি...

আল আকসা বন্ধে বাড়ছে উদ্বেগ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবং এর পরবর্তী সময়েও আল...

ঈদে ব্যতিক্রমী উপহারের সহজ আইডিয়া

ঈদ মুসলিমদের অন্যতম বড় আনন্দের উৎসব, যা শুধু ধর্মীয়...

নাসার নতুন ছবিতে ধরা পড়ল নক্ষত্রের শেষ যাত্রা

মহাকাশের গভীরে অবস্থিত রহস্যময় ক্যাটস আই নীহারিকার নতুন ও...

ঢাকায় সন্ধ্যায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন...

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অবস্থিত প্রায় ৯০০ বছরের...

পোশাক খাতে বেতন পরিশোধে অগ্রগতি

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের...
spot_img

আরও পড়ুন

জুহফার ইতিহাস ও গুরুত্ব

পবিত্র হজ ও উমরা পালনের জন্য মক্কায় প্রবেশের আগে নির্ধারিত স্থান থেকে ইহরাম বাঁধা বাধ্যতামূলক, যা মিকাত নামে পরিচিত। ইসলামের ইতিহাসে এমন পাঁচটি মিকাত...

শিশুর আবেগ নিয়ন্ত্রণে সহজ উপায়

শিশু হঠাৎ রেগে গেলে বা কান্না শুরু করলে অনেক সময় অভিভাবকরা দ্রুত তাকে থামাতে চেষ্টা করেন। কিন্তু সেই মুহূর্তে শিশুরা সাধারণত কোনো নির্দেশনা বা...

বৃষ্টিতে গাজীপুরে ঈদযাত্রায় বেড়েছে ভোগান্তি

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপের মধ্যে গাজীপুরের মহাসড়কগুলোতে ভোগান্তি বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বুধবার বিকেলে পোশাক...

মেধাবীদের জন্য উন্মুক্ত স্কলারশিপ সুবিধা

রাজধানীর নিকটবর্তী কেরানীগঞ্জের কলাতিয়ায় অবস্থিত জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া দ্বীনি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাচ্ছে। সবুজ-শ্যামল পরিবেশে গড়ে ওঠা এই মাদ্রাসাটি শিক্ষার্থীদের জন্য...
spot_img