Friday, March 13, 2026
24.1 C
Dhaka

মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাস্তে মার্কার প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাস্তে মার্কার প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা প্রত্যেক মানুষের মর্যাদা নিশ্চিত করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার আইনগত অধিকার নিশ্চিত করব। আমাদের কাস্তে মার্কার প্রার্থীরা এই অঙ্গীকার নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন।’

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ফকিরাপুলে ঢাকা-৮ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত সিপিবির কাস্তে মার্কার প্রার্থী ত্রিদ্বীপ সাহার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রিন্স সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার জনগণের কথা শুনছে না। তিনি উল্লেখ করেন, এই নির্বাচনের সময়ও চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভয়ের রাজত্ব, মব সন্ত্রাস দূর করতে সরকারের কোনো পদক্ষেপ নেই। এছাড়া নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তির প্রভাব ও সাম্প্রদায়িক শক্তির ধর্ম ব্যবহার বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

সিপিবি নেতা প্রিন্স আরও বলেন, অপ্রয়োজনীয় গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারের মাধ্যমে সরকার জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। জুলাই সনদে বর্ণিত ৪৮ বিষয়, ভূমিকা পটভূমি ও বাস্তবায়নের অঙ্গীকারনামার তথ্য দেশের সাধারণ মানুষ জানে না। তিনি এই অধ্যাদেশের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, রাজনৈতিক ডামাডোলে জনস্বার্থ বাদ পড়ে গেছে। বামপন্থীরা জনগণের স্বার্থে ব্যবস্থা বদলের জন্য মাঠে রয়েছে এবং নির্বাচনে তাদের প্রার্থীদের বিজয় দেশের জন্য গুরুত্বপূর্ণ।

সিপিবির প্রার্থী ত্রিদ্বীপ সাহা বলেন, তারা এমপির নামে জমিদারিত্বের জন্য নয়, বরং জনস্বার্থে আইন প্রণয়ন, অর্থনীতি সচল রাখা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নির্বাচনে অংশ নিচ্ছেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য হযরত আলী এবং যুবনেতা রফিজুল ইসলাম প্রমুখ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...

ঘরমুখী মানুষের চাপ সামলাতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন...

গাছের যত্নে বাড়ে মানসিক সুস্থতা

দ্রুতগতির ব্যস্ত জীবনে অনেকেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার...
spot_img

আরও পড়ুন

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলকে একটি আধুনিক ‘ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক’ (ডিআরসিপি) হিসেবে গড়ে তোলার...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা সূচি (১০) নিহত হওয়ার ঘটনায় চালক মো. ফারুক মোল্লাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত...
spot_img