Saturday, March 14, 2026
22.8 C
Dhaka

ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ। যেহেতু আমরা বিশ্বাস করি, দেশের মানুষই আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস। তাই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা পরিষদের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন, জনগণের শাসন কায়েমের নির্বাচন, দেশ গড়ার নির্বাচন। তাই ফজরের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পড়েই ভোটকেন্দ্রে যেতে হবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। একটি দল নানাভাবে ভোট দখলের চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় এলে রাসুল (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ৫০ বছর আগেই তাদের দেখেছি। ১৯৭১ সালের যুদ্ধে তারা স্বাধীনতাবিরোধী পক্ষের সঙ্গে ছিল। তাদের ভূমিকার কারণে দেশের লাখ লাখ ভাই শহীদ হয়েছেন, লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছে। দেশের মানুষ ইতোমধ্যেই তাদের পরিচয় পেয়েছে।’

শায়েস্তাগঞ্জে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে প্রথম নির্বাচনী জনসভায় তিনি দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করেন এবং ধানের শীষকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘বিএনপি দেশের প্রত্যেক মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায়। ক্ষমতায় এলে চা-বাগানের নারী শ্রমিক, গ্রামগঞ্জের নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।’

আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছর ধরে আমরা দেখেছি একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। উন্নয়নের নামে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে।’

হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তারেক রহমান মঞ্চে পৌঁছান ৫টা ৩৪ মিনিটে। নেতাকর্মীদের সঙ্গে মাগরিবের নামাজ আদায় শেষে প্রায় ২৮ মিনিট বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি শাম্মী আক্তার সিফা। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু সভা সঞ্চালনা করেন। বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন ডা. সাখাওয়াত হোসেন জীবন, ড. রেজা কিবরিয়া, জি কে গউছ, এস এম ফয়সল ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিম।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। তবে বাস্তবে এটি একটি রক্তনালিভিত্তিক রোগ, যা ধীরে ধীরে শরীরের সূক্ষ্ম রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণনার মাঝপথে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে...
spot_img