Wednesday, March 4, 2026
22.7 C
Dhaka

পোস্টাল ব্যালট ভিডিও ভাইরাল, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান নজরুল ইসলামের

বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে তিনি এই দাবি জানান।

নজরুল ইসলাম বলেন, ‘পোস্টাল ভোটে প্রবাসীদের অধিকারের দাবি আমাদেরও ছিল। অনেক আসনে পোস্টাল ব্যালটের ভোট ৫-৭ হাজার, যা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে প্রথম লাইনে দাঁড়িপাল্লা, শাপলা কলি এবং হাতপাখা প্রতীক থাকলেও বিএনপির প্রতীক মাঝের অংশে রয়েছে। ভাঁজ পড়লে এটি অস্পষ্ট হয়ে যায় এবং ধানের শীষ দেখা যায় না।’

তিনি আরও বলেন, ‘ইসি এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছে এবং বলেছে তারা বিষয়টি জানে না। তাদের দাবি, অক্ষরের ধারাবাহিকতায় এটি সাজানো হয়েছে। কিন্তু এটি অন্যভাবে সাজানো যেত। যারা দায়ী, তাদের বিষয়ে খোঁজ নেওয়া উচিত।’

নজরুল ইসলাম পোস্টাল ব্যালট সংশোধনের দাবি জানিয়ে বলেন, ‘বাহরাইন ও ওমানে জামায়াত নেতার বাসায় থাকা পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশনকে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তবে ব্যবস্থা না নিলে পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।’

তিনি বলেন, ‘এর আগে কখনো আমরা এমন দেখিনি। আমাদের আশঙ্কা, তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে বা বিকাশ নম্বরের মাধ্যমে অর্থ দিয়ে ভোট প্রভাবিত করতে পারে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলেও ইসি এখনো কোনো ব্যবস্থা নেয়নি।’

নজরুল ইসলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর ইস্যুতে বলেন, ‘কোনো রাজনৈতিক সফর নয়, তারেক রহমান ব্যক্তিগত সফরে উত্তরবঙ্গে যেতে চেয়েছিলেন। তবে ইসির অনুরোধে সেই সফরও স্থগিত করা হয়েছে। বিএনপি ১২ ফেব্রুয়ারি নির্বাচন চায়। পরিবেশ বজায় রাখতে আমরা সফর স্থগিত করেছি। কিন্তু অন্য দলের নেতারা আচরণবিধি মানছেন না। ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পরিবেশে বাধা সৃষ্টি করছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড়...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...
spot_img

আরও পড়ুন

ঘাড় ব্যথা এড়াতে কী করবেন

দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করা বা ঘাড় ঝুঁকিয়ে মোবাইল ব্যবহার করার কারণে অনেকের মধ্যেই ঘাড় ব্যথার সমস্যা দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ...

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কেন এক দিনে ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় ৬০...
spot_img