Wednesday, April 1, 2026
25 C
Dhaka

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন রুমিন

বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচনি মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে রুমিন ফারহানা আনুষ্ঠানিকভাবে জানান দেন, তিনি আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনি প্রতীক হিসেবে তিনি হাঁস প্রতীক চাইবেন বলে জানা গেছে।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে তাদের জোট শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এ পরিকল্পনায় আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘রাব্বুল আলামিন কী অদ্ভুত পরিকল্পনা—২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পরিকল্পনা মানুষের বোঝার বাইরে।’

নিজের নির্বাচনি সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটা আশা, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। মানুষ যে ভালোবাসা এবং আস্থা-বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।’

মনোনয়ন জমা দেওয়ার সময় রুমিন ফারহানার সঙ্গে বিএনপির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে একই আসন থেকে বিএনপির জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবও তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...
spot_img

আরও পড়ুন

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাকিম ইবনে হিজাম (রা.) একাধিকবার সম্পদ চাইলে মহানবী (সা.) তাকে...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম কারণ ফুড পয়জনিং। সাধারণত বাসি বা দূষিত খাবার খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। খাবারে...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক অনন্য বাস্তুতন্ত্রে পরিণত হয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ১৯৮৬ সালের ২৬ এপ্রিলের...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের বিকল্প নেই। জন্মের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা দেওয়া হলে শিশু মারাত্মক সংক্রামক রোগ থেকে...
spot_img