Wednesday, April 1, 2026
27 C
Dhaka

বরিশালে হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুললেন ফুয়াদ

বরিশালে হেনস্তার ঘটনায় মুখ খুলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, আমি একটি উন্নয়ন কাজের সহযোগী চাইলাম, সেটাকে কেন্দ্র করে আমাকে হেনস্তা করা হয়েছে। আমরা সবার নাম জানি, সবাইকে চিনি, তাদের বের করে দলীয় শৃঙ্খলার ভেতর আনতে হবে। তিনি অভিযোগ করেন, এই ঘটনা একটি পরিকল্পিত চাপ সৃষ্টি করার প্রচেষ্টা।

ফুয়াদ বলেন, গতকালের (রোববার) ঘটনার সময় প্রশাসনের সবাই ছিল, কিন্তু তারা কিছুই করেনি, নিশ্চুপ ছিল। গতকালের ঘটনায় বাবুগঞ্জের প্রশাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে এখানে ভালো নির্বাচন সম্ভব না। তিনি বলেন, প্রশাসনের এমন ভূমিকা নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং নির্বাচনী পরিবেশও নষ্ট হতে পারে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশালের রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, হেনস্তার মুহূর্তে উপস্থিত বাবুগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও নীরব ভূমিকার কারণে বরখাস্তের দাবি জানান তিনি। তার মতে, প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তবে নির্বাচনে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে না।

বিএনপিকে উদ্দেশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দলের মধ্যে ক্রিমিনাল রেখে শহীদ জিয়ার বাংলাদেশ গড়তে পারবে না, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ গড়তে পারবেন না। তিনি বলেন, আমরা হতাশ হচ্ছি, যাদের বহিষ্কার করা হয়েছে তাদের পদ আবার ফেরত দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে এটা কোনো ভালো লক্ষণ না। এটা ৩১ দফার সংস্কারের ভাষা না। চোর-চোট্টারা আমাদের অবাঞ্ছিত ঘোষণা করে, আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করছি। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করছি। কিন্তু এটা অসীম নয় ধৈর্য ধারণের।

সংবাদ সম্মেলনে ফুয়াদ বলেন, বরিশালের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি নিয়ে ৬-৭ জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিলাম, যার ফলে কিছু কাজ ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। ছয় লেন রাস্তা ও মীরগঞ্জ সেতু এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে দেড় হাজার কোটি টাকা নিজস্ব তহবিল থেকে বাজেট দিয়ে সরকার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণের পর সেতু নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি এবং টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানের ওপর চাপ প্রয়োগের বিষয়টিও তার কাছে তুলে ধরা হয়।

তিনি বলেন, যেই কোম্পানিটি টেন্ডার পেয়েছে তাদের বিভিন্ন জায়গা থেকে ইট, বালু-পাথর, সাপ্লাই কাজ নেওয়ার জন্য এপ্রোজ করা হয়েছে। তবে যোগাযোগের ভাষা নিয়ে চীনা কোম্পানি মোটেই সন্তুষ্ট হয়নি। কোম্পানির কর্মকর্তারা বিষয়টি নিয়ে আমার সঙ্গে বসতে চাইলেও নিরাপত্তার কারণে আমি রাজি হইনি। তিনি অভিযোগ করেন, গত দুই মাস ধরে তার ক্যাম্পেইনে নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, থানায় গেলেও মামলা নেওয়া হচ্ছে না। প্রশাসন কোনো সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি। তার বক্তব্য, এগুলো আওয়ামী লীগের সময় দেখা যেত, এখনো একই ধারা চলছে।

বিএনপি ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সবাইকে তাদের দায়িত্ব পালন করতে হবে। তারেক রহমানের ৩১ দফার সংস্কার প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পরিবর্তনের আগে দলকে ঢেলে সাজানোর ওপর জোর দেন তিনি। তিনি আহ্বান জানান, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতি করেন।

সংবাদ সম্মেলনে এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। পরে বরিশাল প্রেস ক্লাবে একই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

নবীজির জীবনে সরলতা ও মানবিকতার শিক্ষা

ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন ছিল...

ইরান সংঘাতে ব্যয় বাড়ছে দ্রুত, আরব দেশগুলোর দিকে তাকিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয়...

মানসিক স্বাস্থ্য ক্ষতির দায়ে মেটা ও ইউটিউবকে ৩০ লাখ ডলার জরিমানা

সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক...

ঝালপ্রিয় মানুষের স্বভাব কেমন, বলছে বিজ্ঞান

ঝাল খাবার অনেকের জন্য কষ্টদায়ক অভিজ্ঞতা হলেও বিশ্বের বিপুল...

বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে গুনাহ হবে কি

আবদ্ধ বাথরুমে বা এমন কোনো স্থানে যেখানে অন্য কেউ...

ঘরেই বানান মজাদার গ্রিলড আনারস

ঘরেই সহজে তৈরি করা যায় ভিন্ন স্বাদের পোড়া আনারস।...

ভোর ৫টায় ওঠা কি সত্যিই সাফল্যের চাবিকাঠি? জানাচ্ছে বিজ্ঞান

মোটিভেশনাল বক্তাদের ভাষ্যে ভোরে ওঠা যেন সফলতার প্রথম ধাপ।...

বাধ্য হয়ে করা কসম ভাঙলে কাফফারা দিতে হবে কি?

পারিবারিক বা ব্যক্তিগত জীবনে অনেক সময় চাপের মুখে কসম...

যে সাহাবির শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল

ইসলামের ইতিহাসে কিছু সাহাবির জীবন ও ত্যাগ বিশেষভাবে স্মরণীয়...

ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে বলে দাবি ট্রাম্পের

মঙ্গলবার (৩১ মার্চ) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মধ্যরাতে বংশালে ভবনে আগুন, তিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে পুরান ঢাকার বংশাল এলাকার...

কেন স্তন্যপায়ী প্রাণীরা পাখি বা মাছের মতো রঙিন নয়

স্তন্যপায়ী প্রাণীদের শরীর সাধারণত ধূসর, বাদামি, সাদা বা কালচে...

বিশ্বকাপের টিকিট পেল বসনিয়া, প্লে-অফে আবারও ব্যর্থ ইতালি

মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে...

জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় জাপান দূতাবাসে আয়োজিত জাপানের সম্রাটের...
spot_img

আরও পড়ুন

নবীজির জীবনে সরলতা ও মানবিকতার শিক্ষা

ইসলামের মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন ছিল অত্যন্ত সরল ও অনাড়ম্বর। বিভিন্ন হাদিসে তার দৈনন্দিন জীবনের এমন বহু দৃষ্টান্ত পাওয়া যায়, যা...

ইরান সংঘাতে ব্যয় বাড়ছে দ্রুত, আরব দেশগুলোর দিকে তাকিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চাপানোর পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ধারণা করা হচ্ছে, এই...

মানসিক স্বাস্থ্য ক্ষতির দায়ে মেটা ও ইউটিউবকে ৩০ লাখ ডলার জরিমানা

সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে। ক্যালিফোর্নিয়ার একটি জুরি বোর্ড ফেসবুক...

ঝালপ্রিয় মানুষের স্বভাব কেমন, বলছে বিজ্ঞান

ঝাল খাবার অনেকের জন্য কষ্টদায়ক অভিজ্ঞতা হলেও বিশ্বের বিপুল সংখ্যক মানুষ এটিকে উপভোগ করেন। মুখে জ্বালা ও চোখে পানি আসার পরও ঝাল খাবারের প্রতি...
spot_img