Saturday, February 14, 2026
19 C
Dhaka

রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কোনো ধরনের রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে একটি দলকে জনগণ লাল কার্ড দেখাবে। ‘এই লাল কার্ড থেকে বাঁচতে গিয়ে কেউ যদি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে, জনগণই তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’

জামায়াত আমির বলেন, ‘বর্গিরা চলে যাওয়ার পরও দেশের ভেতর যারা সুযোগ পেয়েছে, তারা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। দেশে দেশে বেগম পাড়া বানিয়েছে, কেউ পালাতে গিয়ে খালে-বিলে লুকিয়েছে, কেউ সিলেটবাসীর কাছে কলাপাতায় ধরা খেয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি। একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছে, আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ করছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘একদল দখলদার হয়ে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেকদল বেপরোয়া দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। একসময় বিরোধী রাজনৈতিক নেতাদের, আলেম-ওলামাকে জেল, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার যে প্রবণতা ছিল, সেটি এখনো থামেনি।’

তিনি বলেন, ‘প্রশাসনিক ক্যু করে নির্বাচন হাইজ্যাক করার যে সূর্য আঁতুরঘরে মারা গেছে, তা আর বাংলাদেশে উঠবে না। এখন নতুন সূর্য উদিত হবে, সেই সূর্য কোরআন বুকে নিয়ে উঠবে। বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে, মাঝিমাল্লা, শ্রমিক, ছাত্রসহ সাধারণ মানুষের বাংলাদেশ গড়ে উঠবে।’

তিনি দাবি করেন, ‘লুটেরাদের হাত থেকে দেশ উদ্ধার করে দেশপ্রেমিক মানুষের হাতে তুলে দেওয়া হবে।’ যুব সমাজের আকাঙ্ক্ষা এই আন্দোলনের সঙ্গে এক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এই স্বপ্নের পথে বাধা দেবে, জনগণ তাদের ক্ষমা করবে না।’

বিদেশি চাপ বা হুমকি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘অনেকে বিদেশি দেশের ভয় দেখায়। কিন্তু ইসলামিক ও দেশপ্রেমিক দলের নেতারা হাসিমুখে মৃত্যুকে বরণ করতে পারেন। তাদের ভয় দেখানো অর্থহীন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চলবে আল্লাহর নির্দেশে এবং জনগণের পছন্দে। যারা বিদেশের পেটে আশ্রয় নিয়েছেন, তারা এখন অখাদ্য গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। তাদের প্রশ্ন, যাবে কোথায়?’

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করছে জামায়াতসহ সমমনা আট দল। রাজধানীতে তারা একাধিক সমাবেশ করেছে এবং সেই ধারাবাহিকতায় সিলেটে অনুষ্ঠিত হয় আজকের এই সমাবেশ।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

শিশুদের নিরাপত্তায় রবলক্সে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধান

গেমিং প্ল্যাটফর্ম রবলক্সে শিশুদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হচ্ছে তা...

নেত্রকোনা-৫ : জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার জয়

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী...

বাড়িতে সহজে তৈরি সুস্বাদু গোলাপজাম

ভোট উৎসব বা আনন্দের দিনে বাড়িতে তৈরি মিষ্টি খাওয়ার...

ভ্যালেন্টাইনস ডেতে রোমান্স স্ক্যাম থেকে বাঁচার সহজ উপায়

ভ্যালেন্টাইনস ডে সামনে আসলেই অনলাইন প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে।...

রমজান বান্দাদের জন্য রহমত ও নাজাতের সময়

রমজান মাস ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি শুধু সিয়ামের মাস...

ঘর পরিষ্কার রাখতে প্রাকৃতিক উপায়ের ব্যবহার

দিনের শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পর সবাই চাইতে...

এমওইউ স্বাক্ষরের মাধ্যমে শিল্পখাতের সঙ্গে শিক্ষার সংযোগ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা...

ফজর ও রাতে আয়াতুল কুরসি পাঠের ফযীলত

সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে...

অতিরিক্ত সাবান ও অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে ত্বকের যত্ন নিন

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক দ্রুত পানি হারায়।...

নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি ফেলোশিপে সফল

তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে...

ফজরের সময় ভোরের দোয়া ও জিকিরের গুরুত্ব

দিনের শুরুতে আল্লাহর জিকিরে রিজিকে বরকত হয়। সাধারণত এই...

উইন্টার র‌্যাশ বনাম একজিমা: পার্থক্য ও প্রতিকার

শীতকাল মানেই ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ঠান্ডা ও...

যুক্তরাজ্যে সম্মাননা অনুষ্ঠান ও আন্তর্জাতিক গবেষণা আলোচনায় ডিউক

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অবদান ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক...

২,২৮০ টন দেশীয় চাল সৌদি আরবে পাঠানো হবে

২০২৬ সালের পবিত্র হজের প্রস্তুতি হিসেবে ইন্দোনেশিয়া সরকার সৌদি...
spot_img

আরও পড়ুন

শিশুদের নিরাপত্তায় রবলক্সে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধান

গেমিং প্ল্যাটফর্ম রবলক্সে শিশুদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হচ্ছে তা নিয়ে অস্ট্রেলিয়া সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শিশুদের যৌন নিগ্রহের শিকার হওয়া এবং আপত্তিকর গ্রাফিক...

নেত্রকোনা-৫ : জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার জয়

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে বিএনপির আবু তাহের তালুকদারকে ২ হাজার...

বাড়িতে সহজে তৈরি সুস্বাদু গোলাপজাম

ভোট উৎসব বা আনন্দের দিনে বাড়িতে তৈরি মিষ্টি খাওয়ার ঐতিহ্য বহু পুরনো। দোকানের মিষ্টির চেয়ে বাড়িতে তৈরি গোলাপজাম সুস্বাদু এবং স্বাস্থ্যকর হতে পারে। উপকরণ: এক...

ভ্যালেন্টাইনস ডেতে রোমান্স স্ক্যাম থেকে বাঁচার সহজ উপায়

ভ্যালেন্টাইনস ডে সামনে আসলেই অনলাইন প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে অনেকেই অপরিচিত নম্বর থেকে হঠাৎ করে ফ্লার্টি বা বন্ধুসুলভ টেক্সট মেসেজ পাচ্ছেন। বিশেষজ্ঞরা...
spot_img